এক্সপ্লোর

CBI: রাজ্যে চিটফান্ড তদন্তের জন্য গঠিত শাখা তুলে নিল সিবিআই

এছাড়াও, অসম ও ভুবনেশ্বরেও রোজভ্যালির মামলা চলছিল। সেখানেও অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চিটফান্ড তদন্তের শাখা।

প্রকাশ সিনহা, কলকাতা: রাজ্যে চিটফান্ড (Chitfund) তদন্তের জন্য গঠিত শাখা তুলে নিল সিবিআই (CBI)। কেন্দ্রীয় এজেন্সির (Central Agency) প্রধান দফতর থেকে জারি করা হল নির্দেশিকা। চিটফান্ড তদন্তের জন্য সিজিও কমপ্লেক্সে (CGO Complex) আলাদা ইউনিট।  তৈরি করা হয়েছিল এখানেই সারদা-রোজভ্যালি, আইকোর তদন্তের কাজকর্ম চলত। এবার এই ইউনিটকে জুড়ে দেওয়া হল ইকোনমিক অফেন্স ব্রাঞ্চের সঙ্গে। এছাড়াও, অসম ও ভুবনেশ্বরেও রোজভ্যালির মামলা চলছিল। সেখানেও অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চিটফান্ড তদন্তের শাখা। সারদাকাণ্ডে এখনও চূড়ান্ত চার্জশিট পেশ করেনি সিবিআই (CBI)। ঝুলে রয়েছে রোজভ্যালি মামলাও। তার মধ্যেই চিটফান্ড তদন্তের শাখা তুলে নেওয়ায় সিবিআই কতটা গুরুত্ব দিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে। 

এখনও নিষ্পত্তি হয়নি সারদা-রোজভ্যালি, আইকোর মামলার। শেষ হয়নি তদন্তও। এর মধ্য়েই, রাজ্যে চিটফান্ড তদন্তের জন্য গঠিত শাখা তুলে নিল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির প্রধান দফতর থেকে জারি করা হয়েছে নির্দেশিকা। চিটফান্ড তদন্তের জন্য সিজিও কমপ্লেক্সে ইও ফোর ইউনিট তৈরি করা হয়েছিল। এখানেই সারদা-রোজভ্যালি, আইকোর তদন্তের কাজকর্ম চলত। 

এবার এই ইও ফোরকে জুড়ে দেওয়া হল ইকোনমিক অফেন্স ব্রাঞ্চের সঙ্গে। সারদাকাণ্ডে এখনও চূড়ান্ত চার্জশিট পেশ করেনি সিবিআই। ঝুলে রয়েছে রোজভ্যালি মামলাও। তারমধ্যেই রাজ্যে মাথাচাড়া দিয়েছে শিক্ষক নিয়োগ থেকে গরুপাচার, কয়লা কেলেঙ্কারি! এই পরিস্থিতিতে, প্রশ্ন উঠছে, তাহলে কি চিটফান্ড তদন্তে আর ততটা গুরুত্ব দিচ্ছে না সিবিআই? অসম ও ভুবনেশ্বরেও রোজভ্যালির মামলা চলছিল। সেখানেও অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে চিটফান্ড তদন্তের শাখা। 

সারদা, রোজভ্য়ালির পর কিছুদিন আগেই অনলাইন অ্যাপের মাধ্যমে প্রতারণার অভিযোগ ওঠে! পূর্বস্থলীতে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ তোলা হয়। টার্গেট ছিলেন মূলত গ্রামের নিরীহ মহিলারা। পূর্বস্থলী থানায় ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তাঁদেরই একজনের তৃণমূল যোগ নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা।

২ দিনে টাকা ডবল কিংবা ১ লক্ষ টাকা ১ সপ্তাহ রাখলে দ্বিগুণ রিটার্ন নয়তো একদিন ৯ হাজার টাকা দিলে, পরপর ৯ দিন অ্য়াকাউন্টে ঢুকবে ৯ হাজার টাকা করে। এ যেন আলাদিনের আশ্চর্য্য় প্রদীপ! গালভরা লোভনীয় সব প্রতিশ্রুতি! অনলাইন অ্য়াপের মাধ্য়মে পূর্ব বর্ধমান ও নদিয়ার একাংশ জুড়ে এভাবেই কোটি কোটি টাকা তুলে প্রতারণার অভিযোগ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
কোলাঘাটে মুখ্যমন্ত্রীর কপ্টারের জরুরি অবতরণ, কী কারণ, সভা থেকে শুভেন্দু অধিকারী জানালেন...
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসে বাড়ছে অসুস্থ ছাত্রীর সংখ্যা, কী থেকে সংক্রমণ? কী জানালেন স্বাস্থ্যমন্ত্রী?
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget