এক্সপ্লোর

Mamata Banerjee News: 'সুব্রত-পার্থ যে প্রার্থী তালিকা দিয়েছেন, সেটাই চূড়ান্ত', বিভ্রান্তি উড়িয়ে মন্তব্য মমতার

Mamata On Candidate List: পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি উড়িয়ে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

কলকাতা: ‘সুব্রত বক্সী (Subrata Baksy)-পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) যে তালিকা দিয়েছেন, সেটাই চূড়ান্ত’ পুরভোটের (Municipality Election) প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি উড়িয়ে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। উল্লেখ্য়, এই একই দিনে সাংবাদিক বৈঠকে প্রার্থী তালিকা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) জানিয়েছেন, 'প্রার্থী তালিকা নিয়ে যেখানে সমস্যা ছিল, সেগুলিও ঠিক করে গতকাল পাঠানো হয়েছে। এই প্রার্থী তালিকা নিয়ে আর ক্ষোভ থাকা উচিত নয়'। পুরভোটে প্রার্থী তালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় ক্ষোভের খবর প্রকাশ্য়ে এসেছে। কোথায় অবস্থান বিক্ষোভ, কোথাও দফায় দফায় মিছিল। সবমিলিয়ে পুরভোটের প্রার্থী তালিকা ঘিরে তরজা অব্যাহত। আর তা নিয়েই আজ মমতা এবং পার্থ মন্তব্য করে বিভ্রান্তি উড়িয়েছেন। 

অন্যদিকে, আগামী ১০ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে (Uttar Pradesh) প্রথম দফার ভোট। তার আগে বিজেপি বিরোধী শক্তিদের একজোট করতে এবার লড়াইয়ের মঞ্চ জোরদার করতে তৎপর সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে অখিলেশের (Akhilesh Yadav) দূত কিরণময় নন্দের বৈঠক হয় এই আবহেই। আজই সমাজবাদী পার্টির হয়ে লখনউতে প্রচারে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে এ দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি চাই অখিলেশ সিংহ যাদব জিতুক, বিজেপি হারুক। 

আর কী কী বললেন মুখ্যমন্ত্রী

  • সমাজবাদী পার্টির জন্য প্রচারে লখনউ যাচ্ছি
  • অখিলেশ সিংহ যাদব উত্তরপ্রদেশে জিতুক, এটা চাই
  • অখিলেশ যে লড়াই করছেন, তাতে সবার পাশে থাকা উচিত
  • উত্তরপ্রদেশ ভোটে তৃণমূল লড়াই না করলেও, প্রচারে যাচ্ছি
  • একসঙ্গে ভোটে লড়াই করলে ভাল হত, কিন্তু ভোট কেটে লাভ নেই
  • জোর করে নতুন বিমানবন্দরের জন্য জমি নেব না
  • বারাণসীতে যাব, সুযোগ পেলে মিটিংও করব
  • সুব্রত বক্সী-পার্থ চট্টোপাধ্যায় যে তালিকা দিয়েছেন, সেটাই চূড়ান্ত
  • প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি উড়িয়ে জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী
  • পাঞ্জাব লোকসভা ভোটে তৃণমূল লড়াই করবে
  • এয়ার ইন্ডিয়াকে টাটা সংস্থার কাছে বিক্রি করে দেওয়া হয়েছে
  • আমরা চাই, কারও যেন চাকরি না যায়
  • গোয়ার বিষয়টি আমি দেখছি না

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget