এক্সপ্লোর

East-West Metro: ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ, চলতি বছরেই চালু হবে হাওড়া ময়দান থেকে মেট্রো পরিষেবা?

কাজ শেষ। কিন্তু ইচ্ছে থাকলেও এখনই চালু করা যাচ্ছে না হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। পথের কাঁটা বউবাজার।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: চলতি বছরেই কি হাওড়া ময়দান থেকে মেট্রো চালু হবে? আশার কথা শোনাল মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ। তবে এখনই কোনও রেক আনা সম্ভব হচ্ছে না। বউবাজারে ৯ মিটার অংশের কাজ শেষ হলেই হাওড়া থেকে এসপ্ল্য়ানেড মেট্রো পরিষেবা চালু করা যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।  

কাজ শেষ। কিন্তু ইচ্ছে থাকলেও এখনই চালু করা যাচ্ছে না হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। পথের কাঁটা বউবাজার। মেট্রোর কাজের জেরে একাধিকবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এই এলাকা।

একের পর এক বাড়িতে ফাটল দেখা গেছে। তার জেরেই বউবাজারে ৯ মিটার অংশে মেট্রোর কাজ থমকে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো চালাতে গেলে সল্টলেক সেন্ট্রাল পার্কের কারশেড থেকে আনতে হবে রেক। বউবাজারে কাজ শেষ না হলে তা সম্ভব নয়। 

সেই কারণেই কাজ শেষ হলেও পরিষেবা এখনই চালু করা যাচ্ছে না। হাওড়া ময়দানে একটা শ্যাফট রয়েছে। কিন্তু সংকীর্ণ ওই শ্যাফট দিয়ে মেট্রোর রেক নামানো সম্ভব হচ্ছে না। তাই বউবাজারের কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আশার কথা, চলতি বছর ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 

বদলে গিয়েছে মাটির চরিত্র! যা উসকে দিয়েছে বউবাজারের আতঙ্ক। বন্ধ হয়ে গেল ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে ভূগর্ভস্থ স্যাফট তৈরির কাজ। বিকল্প জায়গা সন্ধানের পাশাপাশি, চলছে মাটি শক্ত করার কাজ।

বার বার, তিনবার! ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী হয়েছে বউবাজার। মাটির বদলে যাওয়া চরিত্র সেই আতঙ্ক উসকে দিল সুবোধ মল্লিক স্কোয়ারে! বন্ধ হয়ে গেল কাজ। 

ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে এসপ্ল্যানেড স্টেশনের দূরত্ব আডাই কিলোমিটারের বেশি। KMRCL সূত্রে খবর, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, পাতালপথে ২টি স্টেশনের দূরত্ব ২ কিলোমিটারের বেশি হলে মাঝে তৈরি করতে হবে ইমার্জেন্সি ইভাকুয়েশন স্যাফট। জরুরি প্রয়োজনে যেখানে ট্রেন দাঁড় করিয়ে যাত্রীদের উদ্ধার করা যাবে।  

ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে এরকম স্যাফট তৈরি হচ্ছে দুটি। একটি সুবোধ মল্লিক স্কোয়ার এবং আর একটি ব্রেবোর্ন রোডে। শিয়ালদা ও এসপ্ল্যানেড স্টেশনের মাঝে সুবোধ মল্লিক স্কোয়ারে স্যাফট তৈরির কাজ হয়ে গিয়েছে প্রায় ৭০ শতাংশ। কিন্তু মাটির চরিত্রগত পরিবর্তনের জন্য দেখা দিয়েছে আতঙ্ক। বন্ধ করে দেওয়া হয়েছে কাজ। সুবোধ মল্লিক স্কোয়ারের যে অংশে স্যাফট তৈরির কাজ হচ্ছিল, তার কাছেই বউবাজার। অতীতের বিপর্যয়ের কথা মাথায় রেখেই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার? ক্ষমা চাইলেন অভিযোগকারিণী
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Crime News : চলন্ত ট্রেনে মহিলাকে ধর্ষণের অভিযোগ, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে ঘটেছে এই ভয়ঙ্কর ঘটনা
Awas Yojana: এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
এখনও পাননি সরকারের দেওয়া ৬০ হাজার টাকা? ১০ লক্ষের পর এবার কারা পাবেন দ্বিতীয় কিস্তি, জানুন পুরো আপডেট
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget