এক্সপ্লোর

Mysterious Theft:বারুইপুরের পার্থর বাগানবাড়িতে চুরির নেপথ্যে কারা, নতুন চাঞ্চল্য

Partha FarmhouseTheft: ইডি হেফাজতে থাকাকালীন পার্থ চট্টোপাধ্য়ায়ের বারুইপুরের বাগানবাড়িতে চুরির অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ, গত কাল রাত ১টা নাগাদ তাঁর বেগমপুরের বাগানবাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। অন্তত চার জন ছিল সেই দলে। 

রঞ্জিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ইডি হেফাজতে থাকাকালীন পার্থ চট্টোপাধ্য়ায়ের বারুইপুরের (baruipur) বাগানবাড়িতে (farmhouse) চুরির অভিযোগে চাঞ্চল্য। অভিযোগ, গত কাল রাত ১টা নাগাদ তাঁর বেগমপুরের বাগানবাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। অন্তত চার জন ছিল সেই দলে। 

কী ঘটেছে?
আশপাশের বাসিন্দারা জানাচ্ছেন, গত কাল রাত ১টা নাগাদ হঠাতই তালা ভাঙার আওয়াজ পান তাঁরা। শুনে বেরিয়েও এসেছিলেন। কিন্তু তাঁদের হুমকি দিয়ে নিজেদের ঘরে চলে যেতে বলা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়দের দাবি,বাড়ির কিছু কাছেই একটি গাড়ি দাড় করানো ছিল। তালা ভাঙার আওয়াজ পাওয়ার কিছু ক্ষণ পরই জিনিসপত্র ওই গাড়িতে চাপিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। কিন্তু সূত্রের খবর, তৃণমূল মহাসচিবের বাগানবাড়ি থেকে ঠিক কী চুরি হয়েছে এখনও স্পষ্ট নয়। কারাই বা এই চুরির নেপথ্যে, সেটাও ধোঁয়াশায় ঢাকা। পার্থর ইডি হেফাজতে থাকাকালীন এমন চুরির ঘটনায় আরও কিছু প্রশ্ন উঠছে স্বাভাবিক ভাবেই। তবে এখনও একটিরও উত্তর জানা যায়নি। 

এখনও পর্যন্ত যা ঘটেছে...
টালিগঞ্জের পর এবার পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটেও টাকার পাহাড়। ইডি সূত্রে খবর, ১৮ ঘণ্টার অপারেশনে ক্লাবটাউন হাইটসের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭ কোটি ৯০ লক্ষ টাকা। এছাড়াও, মিলেছে ৬ কেজি সোনা। যার মূল্য ৩ কোটিরও বেশি। উদ্ধার হয়েছে প্রচুর সোনার বাট, মুঠো মুঠো রুপোর কয়েন ও সম্পত্তির দলিল। অর্পিতার ফ্ল্যাটে শোওয়ার ঘর ও শৌচাগার থেকে এই বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রে দাবি। মোট ৭টি ট্রাঙ্কে টাকা ও একটি ট্রাঙ্কে সোনা বোঝাই করে নিয়ে যাওয়া হয় স্ট্র্যান্ড রোডে স্টেট ব্যাঙ্কের সদর দফতরে। একসপ্তাহের মধ্যে টালিগঞ্জ ও বেলঘরিয়ায় অর্পিতার দুটি ফ্ল্যাট মিলিয়ে উদ্ধার হল ৫০ কোটি টাকা। বেলঘরিয়ায় অর্পিতার আরেকটি ফ্ল্যাট সিল করে দিয়েছে ইডি। যদিও সূত্রের খবর, অর্পিতা জেরায় বার বার জানিয়েছেন তিনি কিছুই জানেন না। কিছুই করেননি। তা হলে টাকা এল কোথা থেকে? কে বা কারা রেখেছিলেন? প্রশ্ন বহু, ঘনাচ্ছে রহস্য। 

আরও পড়ুন:ওনাকে জানাতেই হবে, আর পালাতে পারবেন না: দিলীপ ঘোষ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
আর কয়েক ঘন্টা পর স্থলভাগে ঢুকছে নিম্নচাপ, দফায় দফায় ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে দুর্যোগের শুরু
Arms Recovered: ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
Kolkata Metro: ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে

ভিডিও

Bidhannagar News: বিধাননগরের বুকে গড়ে উঠতে চলেছে স্পোর্টস অ্যাকাডেমি
Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget