এক্সপ্লোর

Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট

TMC News : একের পর এক বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যোগ দিয়েছে ঋতব্রত শিবিরে। এবার তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট। কারা তাঁরা ?

কলকাতা : বিধানসভা নির্বাচনের পর তৃণমূলে শুধুই হাহাকার। প্রথমে দুই ভাগে বিভক্ত হয়ে যায় দলটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের 'কালীঘাট তৃণমূল' বনাম ঋতব্রতর 'বিদ্রোহী তৃণমূল'। তারপর একের পর এক বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে যোগ দিয়েছে ঋতব্রত শিবিরে। এবার আরও অন্ধকারে 'কালীঘাট তৃণমূল'। রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন মণীশ গুপ্ত। অন্যদিকে শুক্রবার 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিচ্ছেন রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। যাঁরা যাঁরা যাওয়ার, দয়া করে একুশের আগে তাঁরা নাম লেখান ওদের সঙ্গে। কার্যত 'ডেডলাইন' দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক সময়ের আরও এক সহকর্মীর বন্ধন আলগা হল। এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। একইসঙ্গে তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মণীশ গুপ্ত। অন্যদিকে 'ঋতব্রত-তৃণমূল'-এর পথে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। এদিকে কোয়েল মল্লিকের পদত্য়াগের ফলে। রাজ্যসভায় 'কালীঘাট তৃণমূলের' সদস্য সংখ্যা কমে হল ৯। প্রথমে ৩ জন, সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। আর এবার ইস্তফা দিলেন কোয়েল মল্লিক। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই মোদি সরকারের হেভিওয়েট মন্ত্রী এবং নরেন্দ্র মোদি ও অমিক শাহের বিশ্বস্ত সহযোগী ভূপেন্দ্র যাদবের বাড়িতে পৌঁছে গেলেন রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়ার পর এক এক জন যেন এক এক রকম পন্থা অবলম্বন করছেন। বিধায়ক এবং অন্যান্য নেতা-নেত্রীদের অনেকে সরাসরি 'ঋতব্রত তৃণমূল'-এ যোগ দিচ্ছেন। সাংসদদের অনেকে সরাসরি NCPI-এর সঙ্গে মিশে গেছেন, যাঁরা মোদি সরকারকে সমর্থন করছেন। কেউ কেউ তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েই বিজেপিতে যোগ দিয়েছেন এবং তাঁদের ফাঁকা হওয়া রাজ্য়সভার সাংসদ পদেই বিজেপির হয়ে ভোটে লড়ছেন। আর এবার কোয়েল মল্লিক, রাজ্যসভার সাংসদ পদ ছেড়েই হেভিওয়েট বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করলেন। আর তাই প্রশ্ন উঠছে, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকের মতো কোয়েল মল্লিকও কি বিজেপিতে যোগ দেবেন? তিনিও কি বিজেপির হয়ে এবার রাজ্য়সভায় যাবেন? সুকান্ত মজুমদারের কথা থেকে সেরকমই ইঙ্গিত মিলেছে। বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জানান, ''কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন উনি যে তৃণমূলে উনি থাকবেন না। আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছবেন। যেরকম বাকি ৩ জন সাংসদের সাথে হয়েছে, বিজেপির শক্তি রাজ্যসভাতে আরও বাড়ছে।''

আরও পড়ুন - ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?

অন্যদিকে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন প্রাক্তন রাজ্যসভার সাংসদ মণীশ গুপ্তও। তিনি জানান, ''আমি তো বাদ। আমাদের রিপ্লেস করে দিয়েছে। আমি তো পার্টি ছেড়েই দিয়েছি।'' এই আবহে 'ঋতব্রত-তৃণমূল'-এর পথে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। শুক্রবার 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। যদিও রাজনৈতিক অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ের মধ্য়েও, শক্ত চোয়াল দেখানোর মরিয়া চেষ্টা করছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তৃণমূল কংগ্রেস নেত্রী জানান, ''আমি কিন্তু ভয় পাচ্ছি না। যাঁরা যাঁরা যাওয়ার দয়া করে একুশের আগে তাঁরা নাম লেখান ওদের সঙ্গে। কিন্তু কোনও দিনও ভাববেন না, দলটাকে কলঙ্কিত করে আপনারা নিজেদের সম্মানিত করছেন।''

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget