এক্সপ্লোর

Bankura News: চায়ের দোকানে বসে গল্প করছিলেন ! BJP-র ৩ কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ TMC-র বিরুদ্ধে

Bishnupur: লোকসভা নির্বাচন হোক বা গ্রাম পঞ্চায়েত নির্বাচন, ভোট এলেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে এই ব্লকের বিভিন্ন প্রান্তে

তুহিন অধিকারী, বাঁকুড়া : ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। কিন্তু, তার আগেই উত্তাপ বাড়ছে রাজ্যের বিভিন্ন জেলায়। এবার তার আঁচ পড়ল বাঁকুড়ার কোতুলপুরে। গতকাল রাতে কোতুলপুর থানার লালবাজার এলাকায় বিজেপির তিন কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার খবর জানার পর বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ আহতদের নিয়ে হাজির হন থানায়। অভিযোগ দায়েরের পাশাপাশি দ্রুত এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান তিনি। এদিকে বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি, এই ঘটনা বিজেপির গোষ্ঠীকোন্দলের জের।   

বাঁকুড়ার কোতুলপুর ব্লক বরাবরই রাজনৈতিক কারণে উত্তপ্ত। লোকসভা নির্বাচন হোক বা গ্রাম পঞ্চায়েত নির্বাচন, ভোট এলেই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে এই ব্লকের বিভিন্ন প্রান্তে। গত পঞ্চায়েত নির্বাচনে এই ব্লকের অধিকাংশ আসনে বিরোধীরা মনোনয়নই করতে পারেননি। এবার লোকসভা নির্বাচনের মুখেও শুরু হয়ে গেল অশান্তি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে কোতুলপুরের লালবাজার এলাকার একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন বিজেপির কোতুলপুর ১ নম্বর মণ্ডলের এস সি মোর্চার সভাপতি তোতন মল্লিক-সহ তিন বিজেপি কর্মী। আচমকাই তাঁদের উপর চড়াও হয়ে মারধর করে একদল দুষ্কৃতী। আক্রান্তদের দাবি, বিজেপি করার 'অপরাধে' তাঁদের মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

এই ঘটনা জানার পর রাতেই আক্রান্তদের সঙ্গে নিয়ে কোতুলপুর থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তাঁর দাবি, তৃণমূল এলাকায় অশান্তি ছড়িয়ে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের মতো পরিবেশ তৈরির চেষ্টা করছে। অবিলম্বে কোতুলপুর সহ উত্তেজনাপ্রবণ ব্লকগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না করা হলে ৩ দিন পর প্রতিটি থানা ও পুলিশ সুপারের দফতর ঘেরাও করা হবে। 

এদিকে তৃণমূলের তরফে বিজেপি কর্মীদের উপর হামলা ও মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, বিষ্ণুপুর লোকসভা জুড়ে বিজেপি প্রার্থী নিয়ে দলের অন্দরে ক্ষোভ বিক্ষোভ চলছে। সেই অন্তর্কলহের জেরেই এমন ঘটনা ঘটে থাকতে পারে।

প্রসঙ্গত, লোকসভা ভোটের আগে দুই দফায় রাজ্যে প্রচার সেরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথম দফায় মাসের গোড়াতেই হুগলির আরামবাগ ও নদিয়ার কৃষ্ণনগরে সভা করেন তিনি। আর আজ তিনি সভা করেন উত্তর ২৪ পরগনার বারাসাতে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
স্বাধীনতা দিবসের আগে রাজ্যে চাঞ্চল্যকর ঘটনা, ফের জঙ্গসন্দেহে গ্রেফতার তিন, 'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget