এক্সপ্লোর

Tiljala News: লকডাউন পর্বে ব্যবসায় মন্দা, বহুতলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ব্যবসায়ীর

স্থানীয় সূত্রে খবর, স্ত্রী, সন্তানকে নিয়ে বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে থাকতেন ওই ব্যবসায়ী। সম্প্রতি সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যান স্ত্রী।

কলকাতা: তিলজলায় (Tiljala) বহুতলের ছাদ থেকে মরণঝাঁপ ব্যবসায়ীর (Businessman Suicide)। লকডাউন (Lockdown ) পর্বে ব্যবসায় মন্দার কারণেই আত্মহত্যা, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের নাম সুরজ আগরওয়াল। স্থানীয় সূত্রে খবর, স্ত্রী, সন্তানকে নিয়ে বহুতলের পাঁচতলার ফ্ল্যাটে থাকতেন ওই ব্যবসায়ী।

সম্প্রতি সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যান স্ত্রী। এরপর আজ সকাল পৌনে ৬টা নাগাদ ভারী কিছু পড়ার আওয়াজ পেয়ে প্রতিবেশীরা ওই ব্যবসায়ীকে বহুতলের নীচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta National Medical College Hospital) নিয়ে গেলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে আজই মানিকতলায় (Maniktala) যুবকের রহস্যমৃত্যু। ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ (Hanging Body Rescued)। মৃতের নাম রূপক ধাড়া। পরিবার সূত্রে খবর, গাড়ির যন্ত্রাংশ মেরামতির কাজ করতেন বছর ছাব্বিশের যুবক। গতকাল রাতে ঘরের ভিতরেই তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। মেলেনি সুইসাইড নোট। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে মানিকতলা থানার পুলিশ (Maniktala Police Station)।

আরও পড়ুন: Hooghly News: সিঙ্গুরে কেন ২ ভাইকে খুন করল অভিযুক্ত, এখনও ধোঁয়াশায় মৃতের পরিবার

সম্প্রতি হায়দরাবাদেও একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। দর্জি স্বামী কেন পছন্দ মতো ব্লাউজ সেলাই করে দেননি । এই নিয়ে স্বামী-স্ত্রীর তুঙ্গে বিবাদ ! তারপর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন মহিলা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটার অভিযোগ পাওয়া গিয়েছে হায়দরাবাদ থেকে। 

সূত্রের খবর, মহিলার বয়স ৩৬। তাঁর স্বামী, পেশায় দর্জি। জানা গিয়েছে, বউয়ের আবদার ছিল তাঁর পছন্দমতো ব্লাউজের ডিজাইন অনুসারে সেলাই করে দিতে হবে। তা নাকি দেননি স্বামী। তার পরেই শুরু হয় বাগবিতণ্ডা। এরপরই নাকি রাগ করে দোর দেন ওই মহিলা। তারপর তাঁর আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি।  শনিবার রাতের ঘটনা। এরপরই নাকি ওই মহিলাকে ঝুলন্ত অবস্থায় ঘর থেকে উদ্ধার করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget