এক্সপ্লোর

TMC 21 July: শহিদ দিবসে তৃণমূল কর্মীদের জল, বিস্কুট খাওয়ানোর জন্য হাজির বিজেপি কর্মীরা, তবে স্টেশনে উধাও ভিড়

TMC Shahid Diwas: অন্যান্য বারের থেকে এবারের ২১ জুলাইয়ের ছবিটা একটু ভিন্ন। রাজ্য় থেকে রাজধানী, চার চারটি জায়গায় একুশে জুলাই শহিদ সভা আয়োজিত হচ্ছে। বাধা হয়েছে মঞ্চ। তবে ২১ জুলাইয়ের চেনা ভিড় উধাও।

মনোজ বন্দোপাধ্যায়, কলকাতা: আজ একুশে জুলাই (TMC 21 July), শহিদ দিবস (TMC Shahid Diwas)। আর এই শহিদ দিবসেই কলকাতামুখী তৃণমূল কর্মীদের খাওয়ানোর জন্য বিস্কুট আর জল হাতে বিজেপি কর্মীরা। ঘটনা দুর্গাপুর স্টেশনের। 

অন্যান্য বারের থেকে এবারের একুশের জুলাইয়ের ছবিটা একটু ভিন্ন। রাজ্য় থেকে রাজধানী, চার চারটি জায়গায় একুশে জুলাই শহিদ সভা আয়োজিত হচ্ছে। বাধা হয়েছে মঞ্চ। তবে একুশে জুলাইয়ের চেনা ভিড় উধাও। প্রতি বছর ২১ জুলাইয়ে ট্রেন ধরে কলকাতা যেতেন বহু তৃণমূল কর্মী। স্টেশনে দেখা যেত তৃণমূল কর্মীদের উপচে পড়া ভিড়। কোলফিল্ড এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস ধরে রওনা দিতেন তৃণমূলকর্মীরা, তিল ধারণের জায়গায়ও থাকত না এই ট্রেনগুলিতে। আসানসোল, দুর্গাপুর, বাঁকুড়া থেকে ট্রেনে থিক থিকে ভিড় করে কলকাতায় আসতেন তৃণমূল কর্মী, সমর্থকরা। তবে এবার সেই ভিড় উধাও। তবে সরকার বদল হওয়ার পর বদলেছে অনেকে কিছুই, কমেছে একুশে জুলাই ঘিরে কর্মীদের ভিড়ও। 

দুর্গাপুর স্টেশনে বিজেপি কর্মীরা জড়ো হয়েছিলেন তৃণমূল কর্মীদেরকে জল আর বিস্কুট দেওয়ার জন্য। হাতে ছিল দলীয় পতাকা। তবে একেবারেই অন্যান্য় বছরগুলির মতো এবার দুর্গাপুর স্টেশনে ভিড় চোখে পড়ল না। শুধু তাই নয়, জাতীয় সড়ক পথেও বহু মানুষজন কলকাতার উদ্দেশে এদিন রওনা দিতেন। সঙ্গে থাকত দলীয় পতাকা, ফেস্টুন। তবে এবার সেইসব চোখেই পড়ল না। এক, দুইটি গাড়িই নজরে পড়ে। এমনকী জাতীয় সড়কের পাশে বাঁশকোপা টোল প্লাজায় যেখানে এদিন তৃণমূল কর্মীদের জন্য হেল্প ডেস্কের ব্যবস্থা করা হত, এবার সেই হেল্প ডেস্কও নেই। 

তবে এদিন এই বিজেপি কর্মীদের বিরুদ্ধেই কিন্তু গুরুতর অভিযোগও উঠল। এবার চার চারটি জায়গায় শহিদ দিবস পালন হবে। দিল্লিতে আবার রাজঘাটে ২১শে জুলাই পালন করবেন NCPI-তে যোগ দেওয়া ২০ জন প্রাক্তন তৃণমূল সাংসদ। আর কলকাতাতেই হবে তিনটি শহিদ দিবস সভা। 'ঋতব্রত-তৃণমূল'-এর সভাস্থল গান্ধী মূর্তি থেকে খুব বেশি হলে ১০ মিনিটের দূরত্বে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভা করছে 'কালীঘাট-তৃণমূল'। পাশাপাশি এবার শহিদ মিনারে ২১ জুলাই পালন করছে কংগ্রেসও। সেই সভাপতি যোগ দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ।

জাতীয় কংগ্রেস জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী দুর্গাপুর স্টেশনেই ঢোকার মুখে কংগ্রেস কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ আনেন বিজেপির বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন কলকাতায় শহিদ দিবস অনুষ্ঠানে যাওয়ার মুখে তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে বিজেপি কর্মী সমর্থকরা। এরপরেই দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাদানুবাদ শুরু হয় বলে খবর। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget