এক্সপ্লোর

21 July Rally : গত এক-দেড় মাস কেন তাঁকে রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি ? ২১-এর মঞ্চে খোলসা করলেন অভিষেক

Abhishek Banerjee: ২১ জুলাইয়ের মঞ্চে হাজির হয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা : চোখের চিকিৎসার জন্য় ২২ দিন বিদেশে থাকার পর শুক্রবারই কলকাতায় ফেরেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এরই মধ্য়ে গোটা শহর ২১ জুলাইয়ের সমাবেশের পোস্টার-ব্য়ানারে ছেয়ে যায়, যার সিংহভাগেই দেখা যায় শুধু মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি। 

লোকসভা ভোটের ফল ঘোষণার পরই, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সংগঠন থেকে ছোট্ট বিরতির ঘোষণা করায় জল্পনা তৈরি হয়েছিল। এক্স হ্য়ান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছিলেন, 'কিছু চিকিৎসার প্রয়োজনে, আমি সংগঠন থেকে ছোট্ট বিরতি নিচ্ছি। এই ছুটি আমাকে বিনীতভাবে আমাদের মানুষ এবং সম্প্রদায়ের চাহিদাগুলি অন্বেষণ করতে ও বুঝতে সুযোগ দেবে। আমি বিশ্বাস করি যে, রাজ্য সরকার দ্রুত কাজ করবে এবং যাঁদের প্রয়োজন তাঁদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কোনও কসুর করবে না।' সোশাল মিডিয়ায় তাঁর এই পোস্টের ভাষার মধ্য়েও অনেকে নানা রাজনৈতিক তাৎপর্য খুঁজে পেয়েছিলেন। 

যদিও ২১ জুলাইয়ের মঞ্চে হাজির হয়ে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সভামঞ্চে বক্তব্য রাখার সময় তাঁর দীর্ঘ অনুপস্থিতির কারণও জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বলেন, 'এই এক-দেড় মাস কোনও রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমায় দেখেননি। তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী তিন মাসের মধ্যে এর ফল আপনার দেখবেন। আমি এক কথার ছেলে । কথা দিয়ে কথা রাখি।' 

এদিন সভামঞ্চে বক্তব্য রাখার সময় অভিষেকের গলায় একটা দীর্ঘ সময় জুড়ে ছিল দল ও সংগঠন নিয়ে কথা। দলের আগামী লক্ষ্য কী হবে, কারা গুরুত্ব পাবেন সেকথা পরিষ্কার জানিয়ে দেন তিনি। অভিষেক বলেন, 'আগামীর লড়াই আরও বৃহত্তর। ২০২৬-এর জন্য এখন থেকে প্রস্তুত হতে হবে। পুরসভা, পঞ্চায়েতে যাঁরা আছেন, তাঁদের নিজেদের কথা ভাবলে হবে না। কর্মীদের কথা ভাবতে হবে। দল কিন্তু ফলের পর পর্যালোচনা করবে। পুরভোটে আমি টিকিট পাব, আর লোকসভার সময় দল ফল পাবে না, দল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। নিজের নির্বাচনের মতো সব নির্বাচনে পরিশ্রম করতে হবে। এই এক দেড় মাস পর্যালোচনার মধ্যে ছিলাম আমি। যাঁরা দমবন্ধ হয়েছে বলে চলে গেছিলেন, তাঁদের কয়েকজনকে নেওয়া হয়েছে। তবে সৈনিকদের তাঁদের উপর ছড়ি ঘোরাতে দেওয়া হয়নি।'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget