এক্সপ্লোর

Abhishek Banerjee: 'পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হলে ধর্মেন্দ্র প্রধানকে কেন নয় ?' প্রশ্ন তুলে দিলেন অভিষেক

21 July Rally : এই ঘটনায় এবার ২১ জুলাইয়ের মতো বড় মঞ্চ থেকে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা : 'এসএসসি বা টেট কেলেঙ্কারির নাম করে যদি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দিয়ে ইডি তাঁকে গ্রেফতার করে, তাহলে স্বাধীন ভারতের সর্ববৃহৎ কেলেঙ্কারি NEET কেলেঙ্কারি, সেই NEET কেলেঙ্কারিতে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে ইডি কেন ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে হানা দিয়ে তাঁকে গ্রেফতার করবে না ?' ২১ জুলাইয়ের সভামঞ্চ থেকে এই প্রশ্ন তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবার ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে পরীক্ষা দেন প্রায় ২৩ লক্ষ মেধাবী পড়ুয়া। আর সেই পরীক্ষারই প্রশ্নপত্র কি না ফাঁস হয়ে গেছে ! যার জেরে সম্প্রতি প্রবল সমালোচনার মুখে পড়ে মোদি সরকার।

NEET UG-তে প্রশ্ন ফাঁস হয়েছে। বাতিল করা হয় NEET PG। অর্থাৎ MBSS থেকে MD-MS, ডাক্তারির একের পর এক প্রবেশিকায়, কোথাও প্রশ্নফাঁস, কোথাও আবার প্রশ্নফাঁসের আশঙ্কায় পরীক্ষায় স্থগিত হয়ে যায় ! এমন ঘটনা দেশে বেনজির বলেই মনে করেন অনেকে। যা নিয়ে
প্রবল সমালোচনার মুখে পড়ে মোদি সরকার। NEET-UG-র প্রশ্নফাঁসের ঘটনায় FIR দায়ের করে তদন্ত শুরু করেছে CBI।

কেন্দ্রীয় এজেন্সির তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়, FIR-এ অভিযোগ করা হয়েছে, ৫ মে, বিদেশের ১৪টি শহর-সহ মোট ৫৭১টি শহরের ৪ হাজার ৭৫০টি সেন্টারে, NEET UG নেয় NTA অর্থাৎ ন্য়াশনাল টেস্টিং এজেন্সি। পরীক্ষায় বসে ২৩ লক্ষের বেশি পরীক্ষার্থী। পরীক্ষা চলাকালীন কয়েকটি রাজ্য়ে বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটে। 

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে CBI-কে অনুরোধ করা হয়, ষড়যন্ত্র, প্রতারণা, নকল, বিশ্বাসভঙ্গ, তথ্য়লোপাট-সহ যাবতীয় অনিয়মের অভিযোগ নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত করতে। মন্ত্রকের তরফে বলা হয়, কোনও সরকারি কর্মী এতে জড়িত থাকলে তার ভূমিকাও খতিয়ে দেখতে।

সেই মতো CBI ফৌজদারি মামলা রুজু করে তদন্তে নেমেছে। অগ্রাধিকার দিয়ে গঠন করা হয়েছে আলাদা টিম। NEET নেয় কেন্দ্রীয় এজেন্সি। এই পরীক্ষায় দুর্নীতির তদন্তও করছে আরেক কেন্দ্রীয় এজেন্সি। শেষ অবধি সত্য়িটা বেরোবে তো ?  

এই ঘটনায় এবার ২১ জুলাইয়ের মতো বড় মঞ্চ থেকে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ধর্মেন্দ্র প্রধানের গ্রেফতারি দাবি করলেন তিনি। এপ্রসঙ্গে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের কথা তুলে ধরেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করেছিল ইডি। ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্য়ায়কে ( Partha Chatterjee ) গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এই এজেন্সি। এই মামলায় সেই থেকে জেল বন্দি তিনি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire: খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
খাতায় কলমে ছিল ফায়ার সেফটি, লাইসেন্স সব, কিন্তু বাস্তবে নেভানোই গেল না আগুন! উঠে আসছে ভয়াবহ তথ্য
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
West Bengal Monsoon : বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
বর্ষা নিল ছুটি ? কলকাতা থেকে এবার পুজোর আগেই বর্ষা-বিদায়? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget