এক্সপ্লোর

TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

21 July: এবার শহিদ দিবসের অনুষ্ঠান রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেল রাজধানীতে। 

বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্য, কলকাতা ও নয়াদিল্লি: আর মাঝে মাত্র এক দিন, তারপরেই তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস। তবে এবারের শহিদ দিবস যেন একটু ভিন্ন। রাজ্য ক্ষমতাচ্যুত হওয়ার পর ভেঙে খান খান হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস এবার ২১ জুলাই আয়োজিত হচ্ছে ভিন্ন ভিন্ন স্থানে। ২১ জুলাই কার? তর্জা তুঙ্গে। দাবিদার কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এনসিপিআই, চার দলই। 

দিল্লির রাজঘাটে ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করবে NCPI। জানালেন লোকসভার বিদ্রোহী তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে, এদিন ফের নিজের নিজের সভাস্থল খতিয়ে দেখল কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল এবং কংগ্রেস।

NCPI সাংসদ কাকলি ঘোষ দস্তিদার জানালেন, ‘শহিদ দিবসটা ২১ জুলাই আমরা দিল্লিতে রাজঘাটে গিয়ে স্মৃতি তর্পণ করব।’ ২১ জুলাইয়ের শহিদ দিবসের কর্মসূচি নিয়ে 'কালীঘাট-তৃণমূল' ও 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের টানাপোড়েন চলছিলই! এই প্রেক্ষাপটে এবার শহিদ দিবসের অনুষ্ঠান রাজ্যের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেল রাজধানীতে। 

২০২১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরে, দিল্লি থেকে ভার্চুয়াল শহিদ দিবসের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তৃণমূল সাংসদরা। ৫ বছর পর, দল যখন ভেঙে টুকরো হয়েছে গেছে, তখন ফের একবার ২১ জুলাইয়ের শহিদ তর্পণ পালন হতে চলেছে দিল্লিতে।  

মঙ্গলবার দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শহিদ দিবস পালন করবেন NCPI সাংসদরা। কাকলি ঘোষ দস্তিদার জানান, ‘আমরা সবাই তো একটা দল থেকে এসেছি। প্রত্যেক বছর শহিদ দিবসটা পালন করতে করতে এবং সেই সেন্টিমেন্টটা আমাদের আছে। আমরা কিন্তু শহিদ দিবসটা ২১ জুলাই যেহেতু এখানে বাদল অধিবেশন চলবে, আমরা দিল্লিতে রাজঘাটে গিয়ে স্মৃতি তর্পণ করব।’

অপরদিকে, বেলেঘাটার বিধয়াক ও 'কালীঘাট-তৃণমূল'-র সদস্য কুণাল ঘোষের এই নিয়ে আবার সুর চড়িয়ে দাবি করেন, ‘এরা তো সব মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই দিদি দিদি দিদি দিদি দিদি দিদি, যুবরাজ যুবরাজ যুবরাজ যুবরাজ যুবরাজ করে ঘুরেছে। সাংসদরা লজ্জাঘেন্না আছে কোনও? ২৪ সালে ভোটে জিতেছেন ৫ বছরের জন্য। অ্যান্টি বিজেপি ভোটে জিতেছেন। আপনাদের ৫ বছরের মেয়াদ, তার সঙ্গে রাজ্য সরকারের কী সম্পর্ক?’

মঙ্গলবার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করছে ঋতব্রত-তৃণমূল। অন্যদিকে, হাইকোর্টের নির্দেশে বিড়লা তারামণ্ডলের কাছে ক্যাথিড্রাল রোডে শহিদ দিবস পালন করবে কালীঘাট-তৃণমূল। সভাস্থল পরিদর্শন করে কালীঘাট-তৃণমূল। শুরু হয়েছে মঞ্চ বাধার কাজ। শহিদ মিনারে আবার বড় করে ২১ জুলাইয়ের কর্মসূচি করছে কংগ্রেসও। এবার তার সঙ্গে যোগ হল দিল্লিতে বিদ্রোহী তৃণমূল সাংসদদের শহিদ তর্পণও। 

এবার বড় করে শহিদ দিবস পালন করছে কংগ্রেসও। এদিনও শহিদ মিনার চত্বরে প্রস্তুতি খতিয়ে দেখেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অর্থাৎ এ রাজ্যে ও দিল্লিতে মিলিয়ে এবার ২১ জুলাইয়ের শহিদ দিবসের অনুষ্ঠান হচ্ছে চারটে। সকলেরই মুখে শহিদদের মর্যাদা দেওয়ার কথা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
Advertisement

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget