এক্সপ্লোর

Abhishek Banerjee : 'তলায় তলায় সেটিং' বিজেপি-কংগ্রেস আঁতাতের অভিযোগ তুলে অধীরকে আক্রমণ অভিষেকের

তীব্র বাগযুদ্ধের পর, সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে জয়লাভ করেছিল, বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। সামনে, পঞ্চায়েত ভোট সেখানে কী হয়, সেটা জানা যাবে ভোটের ফল বেরনোর পর।

কৃষ্ণেন্দু অধিকারী, আশিস বাগচী ও সঞ্চয়ন মিত্র, কলকাতা : সাগরদিঘির উপনির্বাচনের (Sagardighi By Election) প্রাক্কালে যে অভিযোগ তুলেছিলেন, পঞ্চায়েত ভোটের (Panchyat Election 2023) মুখেও সেই একই অভিযোগ তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যে সেটিংয়ের অভিযোগ তোলে বাম-কংগ্রেস। এবার, সেই সেটিংয়ের অভিযোগে কংগ্রেসকে বিদ্ধ করলেন অভিষেক। ফের তুললেন বিজেপির সঙ্গে তলেতলে কংগ্রেসের সেটিংয়ের অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'অধীর চৌধুরী দিদির পুলিশ চায় না অমিত শাহের পুলিশ চায়। তলায় তলায় সেটিংটা আপনাদের বোঝা দরকার।'

শুরুটা হয়েছিল, সাগরদিঘির উপনির্বাচনের আগে। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে মীরজাফর এবং গদ্দারের মতো শব্দবন্ধে আক্রমণ করেন অভিষেক। এই একই সুরে এদিনও মালদায় দাড়িয়ে অধীর চৌধুরীকে (Adhir Choudhury) আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক বলেছেন, 'নরেন্দ্র মোদির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে অমিত শাহ বলছে আমরা বাংলায় NRC করব, সেই অমিত শাহর অধীনে যে CRPF, যে অমিত শাহকে সুরক্ষা দিচ্ছে, সেই একই CRPF গিয়ে অধীর চৌধুরীকে সুরক্ষা দিচ্ছে, অধীর চৌধুরী দিদির পুলিশ চায় না, অধীর চৌধুরী অমিত শাহর পুলিশ চায়। তলায় তলায় সেটিংটা আপনাদের জানা দরকার। যদি আপনি দেখাতে পারেন, গত ১০ বছরে অধীর চৌধুরী ১০০ দিনের কাজের জন্য একটা বৈঠক দিল্লির বুকে করেছে, আমি মালদায় আজীবন পা রাখব না। ২০১৯ সালে খগেন মূর্মূ ও আবু হাসেম খান জিতেছিল মালদা। একদিকে বিজেপি, আর একদিকে কংগ্রেস। এরা বাংলার জন্য কোনও কেন্দ্রীয় মন্ত্রীর প্রকল্প আনেনি।' পাল্টা অধীর চৌধুরীর আক্রমণ, 'খোকাবাবুকে বলব, জেনে বুঝে কথা বল ভাই। একবার মুখ্যমন্ত্রীকে বলুন অল পার্টি মিটিং ডাকতে।'

আরও পড়ুন- ফাঁদে ফেলতে সাক্ষাৎকার! অপপ্রচার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়

তীব্র বাগযুদ্ধের পর, সংখ্যালঘু অধ্যুষিত সাগরদিঘিতে জয়লাভ করেছিল, বাম সমর্থিক কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। সামনে, পঞ্চায়েত ভোট সেখানে কী হয়, সেটা জানা যাবে ভোটের ফল বেরনোর পর।                                                     

আরও পড়ুন ; গরমের মরসুমে চুলের পাশাপাশি কীভাবে যত্ন নেবেন স্ক্যাল্পের? রইল কিছু সহজ টিপস

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget