এক্সপ্লোর

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা নিয়ে অভিযোগ তৃণমূলের; অভিযোগ ওড়াল BJP, মমতা যে নিরাপত্তা পান, তাই দেওয়া হচ্ছে, বলছে পুলিশ সূত্র

Mamata Banerjee Security: মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বদল করা হয়েছে বলে অভিযোগ করল তৃণমূল

আবির দত্ত, সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাস, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন ডেরেক ও ব্রায়েন। সূত্রের খবর, এরপরই নিরাপত্তার দায়িত্বে আসা পুলিশকর্মীদের বাড়ি থেকে চলে যেতে বলেন ক্ষুব্ধ তৃণমূলনেত্রী।  যদিও পুলিশ সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকা কাউকে সরানো হয়নি পুলিশের তরফে। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সুরক্ষার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের বদল করা হয়েছে বলে অভিযোগ করল তৃণমূল। বুধবার সন্ধেবেলা তাঁর দায়িত্বে থাকা ৩জন PSO-কে বদলে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক'ও ব্রায়েন। সূত্রের খবর বিষয়টি জানতে পেরেই ক্ষুব্ধ হয়ে ওঠেন তৃণমূলনেত্রী। বাড়ি থেকে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীদের চলে যেতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে জেড প্লাস ক্যাটিগরির সুরক্ষা পান তিনি। ত্রিস্তরীয় নিরাপত্তায় থাকে কমব্যাট ফোর্স, হাউস গার্ড ও কনভয়। বুধবার সকলে চলে যেতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা হ্রাস? কি বলছে বিজেপি?

রাজ্যসভার সাংসদ ডেরেক' ও ব্রায়েন অভিযোগ করে বলছেন, 'আজকে ৭টা নাগাদ, মমতাদির PSO-যাঁরা আছেন, তিনজন, প্রায় ২০ বছরেরও বেশি, যখন উনি প্রথম MP হয়েছিলেন। ওদের ৭টার সময়ে অফিসে ডাকা হয়েছে, আমাদের কাছে যা খবর, তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। ২০ বছরের PSO সরিয়ে দিয়েছ, তিন, চার, পাঁচজনকে পাঠিয়েছ, অচেনা রাত নটায়।' যদিও পুলিশ সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় থাকা কাউকে সরানো হয়নি পুলিশের তরফে।

শিল্পমন্ত্রী তাপস রায় বলছেন, 'ডেরেক রা পেরেক মেরে দিয়েছে তৃণমূলের কফিনে, তারপরে এই সমস্ত আজেবাজে কথা বলে কেন। আজকে তৃণমূলের এই হাল ডেরেকদের জন্য, (পুলিশের) তো বদলের চাকরি, কলকাতা পুলিশ গেছে তাদের বলছে বিজেপির পুলিশ, তাহলে ১৫ বছর ডেরেককে পাহারা দিয়েছিল তৃণমূলের পুলিশ? রাজনীতি না করা মানুষরা রাজনীতিতে এলে আর কিছু না করে পেয়ে গেলে, তাঁদের এই সমস্ত লম্বা, চড়াও কথাবার্তা হয়ে, অরাজনৈতিক কথাবার্তা হয়।' 

তৃণমূলের তরফে জানানো হয়েছে, বেসরকারি নিরাপত্তারক্ষী, ২ জনকে মোতায়েন করা হয়েছে। তাঁরাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র নিরাপত্তারক্ষী। ডেরেক ও ব্রায়েন একটি ভিডিও পোস্ট করে দেখান, বেসরকারি নিরাপত্তারক্ষী আসা পর্যন্ত নিজের গাড়ি দিয়ে গেট আটকে রাখেন তিনি। বেসরকারি নিরাপত্তারক্ষী আসার পরে নিজে হাতে গেটে তালা দেন ডেরেক'ও ব্রায়েন। বেসরকারি নিরাপত্তারক্ষীদের বলে দেন রাতে কেউ এসে গেট না খুলতে। যদিও পুলিশ সূত্রে খবর, জেড প্লাস ক্যাটাগরির যে নিরাপত্তা মমতা বন্দ্যোপাধ্যায় পেতেন সেই নিরাপত্তাই দেওয়া হচ্ছে।

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলছেন, 'এটা পুরোপুরি প্রশাসনিক সিদ্ধান্ত, কে PSO থাকবেন, সেটা তো পুলিশ ঠিক করবে। আমার PSO যিনি ছিলেন ২০ বছর , ৩০ বছর, তাঁকেই রাখতে হবে এটা কোন আইনে আছে? সেটাই বা কীকরে মেনে নেওয়া যাবে? তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) নিরাপত্তা তো কমানো হয়নি। তাঁর নিরাপত্তা যেমন আছে তেমনই থাকবে।'

এর মধ্যে বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও উঠোন আড়াল করার জন্য ভিউ কাটার বসানো হয়েছে। ভিউ কাটার এমনভাবে লাগানো হয়েছে, বাড়ির ভিতর কারা আসছে, যেন দেখা না যায়, পুলিশ বলছে নিরাপত্তার কারণ, কিছুদিন আগে কুণাল ঘোষকে ডিম মারা হয়, সেই আবহে এই প্রচেষ্টা। এই অভিযোগ নিয়ে জল কোনদিকে গড়ায় সেটাই দেখার।

 

 

আরও পড়ুন: Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের মামলায় এবার উঠে এল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গ, নগদ ও সোনা মিলিয়ে উদ্ধার কোটি কোটি টাকার সম্পত্তি!

 

সেরা শিরোনাম

South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Baranagar Incident: বরানগরকাণ্ডে গ্রেফতার ধরমবীর কুমার, ঘটনার মোড় কোনদিকে? | ABP Ananda
Weather Update: ভোরে হিমেল বাতাস, ৩ দিনে পারদ নামল প্রায় ৩ ডিগ্রি | ABP Ananda
Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget