এক্সপ্লোর

Baruipur death Case: বারুইপুরকাণ্ডে আড়াল করা হচ্ছে এক বিজেপি কর্মীকে? বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

Baruipur minor death Case: বারুইপুরে যৌন নির্যাতনের পর নৃশংসভাবে খুন করা হয়েছে ক্লাস সিক্সের ছাত্রীকে! এই ঘটনার ভয়াবহতা কাঁপিয়ে দিয়েছে সকলকে

পার্থপ্রতিম ঘোষ, বিজেন্দ্র সিংহ ও সন্দীপ সরকার, কলকাতা: বারুইপুরের ঘটনার ভয়াবহতা কাঁপিয়ে দিয়েছে সকলকে। এই প্রেক্ষাপটে, সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে 'রাজা' নামে একজন অভিযুক্তকে আড়ালের চেষ্টার অভিযোগ তুলল তৃণমূল। তাদের পোস্ট করা এই ভিডিও-তে বারবারই রাজা নামটি শোনা যাচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, এই ভিডিওটি ভুয়ো।

বারুইপুরকাণ্ডের সঙ্গে যুক্ত বিজেপি কর্মীকে আড়াল? অভিযোগ তৃণমূলের

বারুইপুরে যৌন নির্যাতনের পর নৃশংসভাবে খুন করা হয়েছে ক্লাস সিক্সের ছাত্রীকে! এই ঘটনার ভয়াবহতা কাঁপিয়ে দিয়েছে সকলকে। ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রেক্ষাপটে, সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে 'রাজা' নামে একজন অভিযুক্তকে আড়ালের চেষ্টার অভিযোগ তুলল তৃণমূল। তাদের পোস্ট করা এই ভিডিও-তে বারবারই রাজা নামটি শোনা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় 'রাজা' প্রসঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে পুলিশকে এমন একটি ভিডিও পোস্ট করে তৃণমূল দাবি করেছে, 'রাজা' নামের এক ব্যক্তিকে আড়াল করা হচ্ছে।  বারুইপুরের এই ভয়াবহ ঘটনায়, পুলিশ বিশেষভাবে 'রাজা' নামের একজন অভিযুক্তকে রক্ষা করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। কেন? কারণ সে নাকি একজন বিজেপি কর্মী। ক্ষমতাসীন দলের নির্দেশে কাজ করে পুলিশ অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে এবং এই মামলার সাথে জড়িত গুরুত্বপূর্ণ তথ্যগুলো ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। বাংলায় আসলে কী ঘটছে? রাজ্য কোন দিকে এগোচ্ছে? তাদের পোস্ট করা ভিডিওয় দেখা যাচ্ছে, ফাঁড়িতে দুই অভিযুক্ত আনন্দ সর্দার ও প্রভাস মণ্ডলকে জেরা করছে পুলিশ।

নাবালিকার পরিবারের কথাতেও শোনা গিয়েছে, 'রাজা'-র প্রসঙ্গ

একটি ভিডিওতে শোনা গিয়েছে, ধৃত মূল অভিযুক্ত আনন্দ সরকার বলছেন, 'না। আমি ছিলাম না স্যর। আমি ধম্মো কথা বলছি'। পুলিশকে বলতে শোনা যায়, 'তাহলে রাজা ছিল, তুই কী করে জানছিস?' উত্তরে আনন্দ সরকার বলেন, 'নেশা করে যাচ্ছিল। আমি দেখেছি। আমাদের সিসি ক্যামেরা আছে শোনো। আমাদের দিঘির পাড়ে বাড়ি। রাত্তিরবেলা, তুমি এখনই গিয়ে, তুমি এখনই ক্যামেরা খুললে ধরতে পারবে। কে কে ঘুরছিল, কে কে যাচ্ছিল, আমাদের মোড়ের মাথায় ক্যামেরা আছে। ক্যামেরায় তুমি দ্যাখো।' 'কালীঘাট-তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র বলছেন, 'রাজা কে? হেফাজতে থাকা সন্দেহভাজনরা রাজার কথা বলছে, আপনারা তা শুনেছেন। রাজা কে? উত্তরগুলো কোথায়?' এর আগে নিহত নাবালিকার পরিবারের মুখেও শোনা যায় রাজার নাম। নিহত নাবালিকার বাবাকে বলতে শোনা গিয়েছে, 'প্রবীর আছে, দিবাকর আছে, আনন্দ আছে। ৪ জনের নাম করেছে। বাপির ছেলে রাজা আছে।' যদিও বিজেপির দাবি, এই ভিডিওটি ভুয়ো। অগ্নিমিত্রা পালের কথাতেও শোনা গিয়েছে এই ভুয়ো ভিডিওর কথাই। তদন্তে কী সামনে আসে, সেদিকেই তাকিয়ে সকলে।  

আরও পড়ুন: Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Advertisement

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget