এক্সপ্লোর

Ram Navami : হনুমান মন্দিরে শশী, শতাব্দী, সওকতের মিছিল, রাম নবমীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ বার্তা

রবিবার পথে নামছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে ফিরহাদ হাকিম, সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায়, কুণাল ঘোষেরা। এদিন সকালেই রাজ্যবাসীকা রামনবমীর বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কলকাতা: গত কয়েক বছরের তুলনায়, এবার আরও বড় করে রামনবমী পালনের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পিছিয়ে নেই তৃণমূলও। রবিবার পথে নামছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে ফিরহাদ হাকিম, সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায়, কুণাল ঘোষেরা। এদিন সকালেই রাজ্যবাসীকা রামনবমীর বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী লিখেছেন, 'রাম নবমীর পবিত্র তিথিতে সবাইকে শুভেচ্ছা। সবাইকে শান্তি বজায় রাখতে অনুরোধ জানাই। শান্তিপূর্ণ উপায়ে রাম নবমীর উৎসব পালন করুন, তার সাফল্য কামনা করি', পোস্ট মুখ্যমন্ত্রীর। 

প্রতিযোগিতা শুরু হয়েছে রামনবমী উদযাপনেও। রবিবাসরীয় সকালে একদিকে পথে নেমেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো।  টেক্কা দিতে তৃণমূল নেতারাও পৌঁছে গেলেন রাম মন্দির , হনুমান মন্দিরে। পুজো দিলেন, প্রসাদ খেলেন, বর্ণাঢ্য শোভাযাত্রায় হাঁটলেন। এদিকে রামনবমী পালন নিয়ে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।  

শশী পাঁজার রামনবমী 
রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবেই পুজো দিতে এসেছি। রামনবমীর দিন বাগবাজারে হনুমান মন্দিরে পুজো দিয়ে বললেন নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা। বাগবাজারে নন্দলাল বসু রোডে শীতলা মন্দিরেও পুজো দেন মন্ত্রী। রামনবমী নিয়ে বিজেপির সমালোচনা করেন শশী পাঁজা। বলেন, রামনবমী নিয়ে অহেতুক রাজনীতি করছে বিজেপি। 

অসিত মজুমদারের রামনবমী 

চুঁচুড়ায় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে শহরজুড়ে রামনবমীর মিছিল হয় রবিবার সকালে। নাম সংকীর্তনের পাশাপাশি গাওয়া হল রবীন্দ্র সঙ্গীত। 

ক্যানিংয়ে সওকতের মিছিল 

ভাঙড়ের বোদরা থেকে রামনবমীর মিছিলে সামিল হলেন ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক সওকত মোল্লা। মিছিলের মধ্য়েই সাঁওতালি নাচ, মাদল বাজিয়ে রামনবমী উদ্‍যাপনে মাতলেন তৃণমূল নেতা, কর্মীরা।

 শিলিগুড়ির মেয়র গৌতম দেবের রামনবমী

রামনবমী উপলক্ষ্যে সকাল সকাল মন্দিরে গিয়ে পুুজো করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মহাবীরস্থানে সত্যনারায়ণ মন্দিরে পুজো করার পর দিনভর রামনবমীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন তৃণমূল নেতা। রামকৃষ্ণ মিশনে রামনবমীর পুজোয় থাকবেন শিলিগুড়ির মেয়র। রাতে নিজের বাড়িতে নারায়ণ পুজো করবেন।

শতাব্দী রায়ের রামনবমী

রামনবমী উপলক্ষ্যে বীরভূমের সিউড়িতে রামের বড় কাটআউট এবং মনীষীদের ছবি নিয়ে বর্ণাঢ্য মিছিল করল তৃণমূল। মিছিলে ছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায় ও সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। সিউড়ি শহর ঘুরে হনুমান মন্দিরে পুজো দিয়ে শেষ হবে তৃণমূলের এই মিছিল। 

সবমিলেয়ে ধর্মীয় অনুষ্ঠান রামনবমীতে সকলেই মেতেছেন রাজনৈতিক ডিভিডেন্ড তোলার লড়াইয়ে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget