এক্সপ্লোর

TMC Councilor Arrested: ধৃত কাউন্সিলর মহেশকে আদালতে আনতেই 'চোর' স্লোগান, তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ

Trinamool Congress: ৪২ নম্বর ওয়ার্ডের ধৃত কাউন্সিলর মহেশ শর্মার বিরুদ্ধে তোলাবাজি, আর্থিক প্রতারণা, সিন্ডিকেট রাজ চালানোর মতো একাধিক অভিযোগ রয়েছে।

কলকাতা: কলকাতা পুরসভার ৪২ নম্বর ওয়ার্ডের ধৃত কাউন্সিলর (TMC Councilor Arrested) মহেশ শর্মাকে ঘিরে উত্তেজনা। আদালত চত্বরে তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ। 

রাজ্যে সরকার বদলের পর থেকেই নতুন বিজেপি সরকার দুর্নীতি দমনে 'জিরো টলারেন্স' নীতি নিয়েছে। ভোট পরবর্তী হিংসা থেকে হুমকি, হুঁশিয়ারি, বিভিন্ন অভিযোগে তদন্ত চালাচ্ছে, গ্রেফতার হচ্ছেন একের পর এক অভিযুক্ত তৃণমূল নেতা থেকে কাউন্সিলররা। সেই আবহেই গ্রেফতার হয়েছিলেন ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা। জালে ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর। দুই দিনে মোট তিনজন তৃণমূল কাউন্সিলর এই নিয়ে বিভিন্ন অভিযোগে গ্রেফতার হন।             

তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মার বিরুদ্ধে তোলাবাজি, আর্থিক প্রতারণা, সিন্ডিকেট রাজ চালানোর মতো একাধিক অভিযোগ রয়েছে। গত বছর বড়বাজার থানায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। পুলিশ মহেশকে জিজ্ঞাসাবাদ করে। বুধবার রাতেই গ্রেফতারও হন তিনি। এরপরে আজ ব্যাঙ্কশাল আদালতে তাঁকে তোলা হয়। কোনও অনভিপ্রেত ঘটনা এড়াতে মহেশকে এদিন হেলমেট পরিয়ে প্রিজন ভ্যান থেকে আদালতের সামনে নামানো হয়।

আদালতে চত্বরে প্রিজন ভ্যানে করে মহেশ শর্মাকে আনতেই ধুন্ধুমার বেঁধে যায় তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে। অভিযুক্তকে কোর্টে তোলার সময় বিজেপি সমর্থকরা তাঁর উদ্দেশে 'চোর চোর' স্লোগান দিতে শুরু করেন। এরপরেই দুই শিবিরের সমর্থকদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ছেঁড়ে জামা, উত্তপ্ত হয় আদালত চত্বর। তবে তড়িঘড়িই সেখানে উপস্থিত পুলিশ আধিকারিকরা হস্তক্ষেপ করেন এবং কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।                       

আরও পড়ুন:- কোথাও হুমকি, তোলাবাজি, তো কোথাও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ, দিকে দিকে গ্রেফতার TMC নেতারা 

অপরদিকে, বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে হবে হাতের লেখা যাচাই। হাতের লেখার নমুনা দিতে ব্যাঙ্কশাল কোর্টে হাওড়া মধ্যর তৃণমূল বিধায়ক অরূপ রায়। তবে তিনি একা নন, অরূপ রায়ের পাশাপাশি আরও তিন তৃণমূল বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহের জন্য কোর্টে আবেদন জানিয়েছিল CIDয বিধানসভায় তৃণমূল বিধায়কদের জমা দেওয়া চিঠিতে সই জালিয়াতি। সেই সই জালিয়াতিকাণ্ডে আগে একাধিক তৃণমূল বিধায়কের বাড়িতে গেছে CID। এবার অরূপ রায়রা আদালতে নমুনা দিতে এলেন।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget