এক্সপ্লোর

West Bengal News Update:ভেঙে যাচ্ছে তৃণমূল, নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

West Bengal Live News Update: কাকে কোন দফতর? পূর্ণাঙ্গ মন্ত্রিসভার প্রথম বৈঠকের আগে ঝটিকা সফরে দিল্লিতে মুখ্যমন্ত্রী

LIVE

Key Events
TMC Counselor arrested Surendranath College controversy BJP Department Segregation today District News Update West Bengal News Update:ভেঙে যাচ্ছে তৃণমূল, নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর
Source : ABP Ananda

Background

কলকাতা: তোলাবাজির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর। কলকাতা পুরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর গ্রেফতার। কলকাতা পুরসভার কাউন্সিলরকে গ্রেফতার করল গড়ফা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে অরিজিৎ দাস ঠাকুরের বিরুদ্ধে। গত ১ জুন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে গড়ফা থানায় অভিযোগ দায়ের হয়। গতকাল গভীর রাতে কলকাতা পুরসভার কাউন্সিলরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার পর্ব অব্যাহত। ২০২১-এ ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে। পুলিশের জালে, কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগও। ঘেরাওয়ের মুখে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। গৃহদাহে জ্বলছে তৃণমূল! একদিকে যেমন ফেটে পড়ছে নেতাদের একাংশের ক্ষোভের আগ্নেয়গিরি....এরইমধ্য়ে দুর্নীতি সহ নানা অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। সম্প্রতি উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলছেন, 'আমরা মিটিংয়ে যায়নি কারণ আমরা উঠে দাঁড়িয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে অভিবাদন জানাতে পারব না সেজন্য যায়নি। সময় নষ্ট। আর বলবেন যে টুইট দেখে নাও। কোনও মানে হয় না।'

উঠছে চোর চোর স্লোগান। মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে। পুলিশ সূত্রে খবর, ২০২১-এ ভোট পরবর্তী হিংসা ও তোলাবাজি সহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।এদিন নারকেলডাঙায় তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। ছিলেন টেলিভিশনের মেকানিক...সেখান থেকে হয়ে উঠেছেন এলাকার হত্তা কত্তা বিধাতা। পূর্ব বর্ধমানের কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক তিনি। অভিযোগ, তৃণমূল জমানায় এভাবেই রকেট গতিতে উত্থান হয়েছে প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ বাগের। সোমবার মাঝরাতে ত্রাণ-দুর্নীতির তদন্তে তাঁর বাড়িতে হাজির হয়ে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার সকালে মেডিক্যাল চেকআপ করতে যাওয়ার পথে, প্রাক্তন তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে ছোড়া হয় ডিম...দেওয়া হয় 'চোর চোর' স্লোগান। কাটোয়া স্টেশন বাজার গুদাম থেকে ত্রাণ সামগ্রী বের করার সময় ঘেরাও হলেন কাটোয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। শুরু হয় চোর চোর স্লোগান। খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে উদ্ধার করে। অসুস্থ হয়ে পড়ায় তাঁকে ভর্তি করা হয়েছে কাটোয়া মহকুমা হাসপাতালে। বিক্ষোভের মুখে পড়লেন নৈহাটির তৃণমুলের প্রাক্তন বিধায়ক সনৎ দে। ওঠে চোর চোর স্লোগান। স্থানীয় বাসিন্দাদর অভিযোগ, গোপন জিনিসপত্র সরানোর জন্য তিনি রাতে পার্টি অফিসে ঢুকেছিলেন। কেন্দ্রীয় বাহিনী তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় ডিম ছুড়তে থাকে ক্ষিপ্ত জনতা।

16:17 PM (IST)  •  03 Jun 2026

Tollywood News: বহিরাগতদের চিহ্নিত করতে টালিগঞ্জে স্টুডিওপাড়াতেও হবে SIR

বহিরাগতদের চিহ্নিত করতে টালিগঞ্জে স্টুডিওপাড়াতেও হবে SIR. এতদিন ধরে ব্যান আর সাসপেনশন কালচার চালিয়ে এসেছে যারা, তাদেরও ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট করা হবে। টেকনিশিয়ানস সটুডিওয় বৈঠক শেষে জানিয়ে দিলেন বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। টালিগঞ্জের স্টুডিওপাড়ায়  এদিন গঠিত হল নতুন কনফেডারেশন। নাম হল ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স কালচারাল কনফেডারেশন।  

15:47 PM (IST)  •  03 Jun 2026

Jay Prakash Majumdar: গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ মজুমদার
ফ্ল্যাট দখলের অভিযোগ ঘিরে জয়প্রকাশের সঙ্গে বাড়িওয়ালার বিবাদ
আজ ফ্ল্যাটে তালা লাগানো নিয়ে দু-পক্ষের বিবাদ
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভ
বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের
তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে গ্রেফতার করল পুলিশ
সল্টলেকের AE ব্লকে জয়প্রকাশের বিরুদ্ধে ফ্ল্যাট দখল করে রাখার অভিযোগ 

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
Advertisement

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget