এক্সপ্লোর

Coochbehar News: দলেরই নেতাদের বিরুদ্ধে মিছিল তৃণমূলের একাংশের, তুফানগঞ্জে 'অন্তর্দ্বন্দ্বের' আঁচে অস্বস্তিতে তৃণমূল?

TMC Inner Fighting:পঞ্চায়েত ভোটের আগে তুফানগঞ্জে দলের 'অন্তর্কলহ' ঘিরে অস্বস্তি বাড়ছে কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বের। দলেরই পুরনো নেতাদের বিরুদ্ধে মিছিল করলো তৃণমূলের অন্য অংশ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: পঞ্চায়েত ভোটের (panchayat election) আগে তুফানগঞ্জে (tufangunj) দলের 'অন্তর্কলহ' (innerfighting) ঘিরে অস্বস্তি বাড়ছে কোচবিহার (coochbehar) জেলা তৃণমূল নেতৃত্বের। দিনদুয়েক আগে তুফানগঞ্জ দু'নম্বর ব্লক কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রকাশ্যে মুখ খুলে ছিলেন দলের পুরনো নেতারা। এবার সেই নেতাদের বিরুদ্ধে মিছিল করলো তৃণমূলের অন্য অংশ।

কী হল?
নতুন ব্লক কমিটি ঘোষণার পর থেকে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব যে থামার লক্ষণ নেই, তা মোটামুটি স্পষ্ট। কমিটি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে দিনদুয়েক আগে খোদ তৃণমূলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন তৃণমূল নেতা-কর্মীদের একাংশ। এঁদের মধ্যে ছিলেন তুফানগঞ্জ ২ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি স্বপন সাহা। ছিলেন প্রাক্তন ব্লক সভাপতি রথীন মণ্ডল-সহ অন্যান্য পুরনো নেতারাও। এদিন সেই নেতাদের বিরুদ্ধে পথে নেমে মিছিল করে তৃণমূলের অন্য অংশ। নেতৃত্ব দেন দু'নম্বর ব্লক সভাপতি চৈতি বর্মন বড়ুয়া। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ঘটনায় যে জেলা তৃণমূল নেতৃত্বের অস্বস্তি বাড়িয়েছে তা বুঝতে অসুবিধা হচ্ছে না রাজনৈতিক মহলের। যদিও এ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন তাঁরা।

কীসের প্রতিবাদে চিঠি?
সম্প্রতি তুফানগঞ্জ ২ নম্বর ব্লকে তৃণমূলের ব্লক কমিটি গঠন করা হয়। ব্লক সভাপতি করা হয় সিপিএম থেকে তৃণমূলে যোগ দেওয়া চৈতী বর্মন বড়ুয়াকে। দলের একাংশ নেতা-কর্মীর অভিযোগ, এর নেপথ্যে রয়েছে মোটা অঙ্কের টাকার লেনদেন। তুফানগঞ্জ (২) পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তথা তৃণমূল নেতা স্বপন কুমার সাহার অভিযোগ ছিল, দলে পুরনোরা গুরুত্ব পাচ্ছে না। ২০২১ -র বিধানসভা ভোটে যাঁরা দলের হয়ে কাজ করেননি, তাঁদের গুরুত্ব দেওয়া হয়েছে কমিটিতে। অভিযোগ ছিল তাঁর। এই পরিস্থিতিতে গত শনিবার, শালবাড়িতে বৈঠক করে, ব্লক কমিটি পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান তৃণমূলের নেতা-কর্মীদের একাংশ। যদিও তুফানগঞ্জ (২) ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন চৈতী বর্মন বড়ুয়া তখনই জানিয়েছিলেন. এই বৈঠক পার্টি বিরোধী। তাঁর কথায়, 'রাজ্য আমাকে ব্লক সভাপতি করেছে। টাকা দিয়ে নয়, অনায্য দাবি। সবাইকে নিয়ে চলার চেষ্টা করছি। গ্রুপবাজি করছে ওরা।' পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের অন্দরের বিবাদ প্রকাশ্যে আসতেই কটাক্ষ করে বিজেপি। যদিও তৃণমূলের কোচবিহার জেলা সভাপতিকে ফোন করা হলে তিনি সে দিন কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। প্রসঙ্গত, দিন কয়েক আগে, তৃণমূলের রাজ্য সহ সভাপতি ও কোচবিহার পুরসভার চেয়ারম্য়ান রবীন্দ্রনাথ ঘোষ ফেসবুক পোস্টে লিখেছিলেন, দলের পুরনো কর্মীরা ভাল নেই।উত্তরবঙ্গের এই হেভিওয়েট নেতার পেজে এমন পোস্টে চাঞ্চল্য ছড়ায়। তবে কি পঞ্চায়েত ভোটের আগে দলের অন্দরে সিঁধ কেটে ঢুকে পড়েছে অন্তর্কলহ?

আরও পড়ুন:গোলপার্কের কাছে পরিত্যক্ত বাড়িতে আগুন, পরিস্থিতি মোকাবিলায় দমকলের ২ ইঞ্জিন

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
'আমার কাছে আছে...', ২০২১-এ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে সত্যি আঘাত লেগেছিল ? চাঞ্চল্য়কর দাবি মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'শুভ দিন ৬ অক্টোবর, হাত মেলান', নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সংখ্যালঘুদেরও বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
'সব চোরেরা জেলে, এবার বড় চোরও জেলে যাবে', ইঙ্গিতপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রীর, কাকে নিশানা ?
West Bengal News Live: বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন
বিরাটির বণিক মোড়ে সিপিএমের সভা চলাকালীন ভাঙচুর, আহত বেশ কয়েকজন

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget