এক্সপ্লোর

Kunal Ghosh on Sukanta Majumdar : 'দিলীপ ঘোষের সঙ্গে চলছে প্রচারের রেষারেষি করে গ্রেফতার সুকান্ত', কটাক্ষ কুণাল ঘোষের

Kunal Ghosh : উস্কানি পলিটিক্স। ওদিকে শূন্য পাওয়াদের একাংশের চক্রান্ত। সবই ব্যর্থ হবে। কটাক্ষ কুণাল ঘোষের

কলকাতা : বারবার আটক তারপর শেষমেশ গ্রেফতার। হাওড়া যাওয়ার পথে গ্রেফতার হয়েছেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। আর যা নিয়ে তাঁকে তীব্র কটাক্ষ করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। রাজ্য সাধারণ সম্পাদক ট্যুইটে লেখেন, '১৪৪ ধারা ভাঙলে তো গ্রেফতার হয়। আমাকে গ্রেফতার করুন, প্রচারের জন্য আবেদন করে গ্রেফতার সুকান্ত মজুমদার। সকাল থেকে দিলীপ ঘোষের সঙ্গে চলছে তাঁর প্রচারের রেষারেষি। এরা প্রচার পাচ্ছে দেখে এবার জেগে উঠল শুভেন্দু (অধিকারী)। উস্কানি পলিটিক্স। ওদিকে শূন্য পাওয়াদের একাংশের চক্রান্ত। সবই ব্যর্থ হবে।' 

প্রসঙ্গত, হাওড়া (Howrah) যাওয়ার আগে দ্বিতীয় হুগলি সেতু থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লালবাজারে নিয়ে যায় পুলিশ। দ্বিতীয় হুগলি ব্রিজের টোল প্লাজার কাছে আসার পরেই সুকান্ত মজুমদারকে নিয়ে আসা হয় লালবাজারে। গ্রেফতার করা হয়েছে, দাবি বিজেপির রাজ্য সভাপতির। আগে এসএসকেএমের কাছে আটকে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতির গাড়ি। গাড়ি আটকানোয় রাস্তায় হাঁটতে থাকেন সুকান্ত। পরে গাড়িতে করে হাওড়া যাওয়ার চেষ্টা করলে তাঁকে নিয়ে যাওয়া হয় লালবাজারে।

এর আগে নিউটাউনের বাড়িতে আটকে দেওয়া হয় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। জোর করে বেরনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, ধস্তাধস্তি শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গেও পুলিশের হাতাহাতি শুরু হয়। বাড়ির সামনে বসানো হয় গার্ড রেল। সেই গার্ড রেল ভেঙে দেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কির পর বাড়ি থেকে বেরোন সুকান্ত মজুমদার, পরে বিদ্যাসাগর সেতু থেকে নিয়ে যাওয়া হয় লালবাজারে। গতকাল হাওড়ায় বিজেপির যে সমস্ত পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে, সেগুলি আজ পরিদর্শনে যাওয়ার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির।

এদিকে, আজ সকালে উলুবেড়িয়ার মনসাতলায় বিজেপি পার্টি অফিস পরিদর্শন করেন সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ দিলীপ ঘোষ। গতকাল বিজেপির পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পৌনে ১১টা নাগাদ পার্টি অফিসে আসেন দিলীপ ঘোষ। এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ। 

আরও পড়ুন- বিজেপি বিরোধীদের একজোট হওয়ার ডাক, ১৫ জুন দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget