এক্সপ্লোর

Kunal Ghosh: ইলিশ মাছের সঙ্গে মমতা-অভিষেকের ছবি, পরেশ পালের 'উৎসব' নিয়ে তীব্র কটাক্ষ কুণাল ঘোষের

Kunal Ghosh on Ilish Utsav: ইলিশ মাছের সঙ্গে মমতা-অভিষেকের ছবি কেন? এ নিয়েই তীব্র কটাক্ষ কুণাল ঘোষের।

কলকাতা: প্রতি বছরের মতো এবছরও তৃণমূলের বিধায়ক পরেশ পালের উদ্যোগে এবছরও ইলিশ উৎসবের আয়োজন করা হয়। সাধারণ মানুষের পাশাপাশি সেলেব্রিটি এবং রাজনৈতিক নেতা নেত্রীরাও এই উৎসবে আসেন। তবে সেই উৎসব নিয়ে এবার কিছুটা ক্ষোভ শোনা গেল কুণাল ঘোষের গলায়। 

কাঁকুরগাছিতে তৃণমূল বিধায়ক পরেশ পালের উদ্যোগে ইলিশ উৎসব আয়োজিত হয়। কিন্তু ইলিশ মাছের সঙ্গে মমতা-অভিষেকের ছবি কেন? এ নিয়েই তীব্র কটাক্ষ কুণাল ঘোষের। তাঁর কথায়, 'আর জি করকাণ্ডের আবহে দলের কোনও দায়িত্বশীল ব্যক্তি এই সময় ইলিশ মাছের সঙ্গে মমতা-অভিষেকের ছবি দিতে পারেন না। আমাকে যাঁরা আমন্ত্রণ করেছিলেন, আমার মনে হয়েছে এই পরিস্থিতিতে এই বছর ইলিশ উৎসব সচেতনতা বা রুচির পরিচয় নয়', কটাক্ষ কুণাল ঘোষের। 

আর জি করের বিচার চেয়ে তীব্র হচ্ছে প্রতিবাদ। ফের পথে শিল্পীরা। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মহামিছিল। উত্তর থেকে দক্ষিণ, আর জি করের বিচার চেয়ে শহর জুড়ে প্রতিবাদ।  গোলপার্ক থেকে মিছিল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীদের। ভবানীপুরে পথে সেন্ট জনস ডায়োসেশান গার্লসের প্রাক্তনীরাও। এই আবহে এই উৎসব নিয়ে প্রশ্ন তোলেন কুণাল।  


Kunal Ghosh: ইলিশ মাছের সঙ্গে মমতা-অভিষেকের ছবি, পরেশ পালের 'উৎসব' নিয়ে তীব্র কটাক্ষ কুণাল ঘোষের

আরও পড়ুন, 'বাস্তিল দুর্গ মাটিতে মিশিয়ে দিয়েছিল বিক্ষোভকারীরা', RG Kar আবহে ইঙ্গিতপূর্ণ পোস্ট সুখেন্দুশেখর রায়ের

কুণাল ঘোষ বলেন, ' যেখানে এই মেয়েটির ভয়ঙ্কর মৃত্যু। আমরা সকলেই এই ঘটনায় ব্যথিত। নাগরিক সমাজ আন্দোলনে নেমেছে। সেই জায়গায় দাঁড়িয়ে অন্য প্রোগ্রাম আর ইলিশ উৎসব এর তফাৎ আছে। আমি কারও সমালোচনা করছি না। আমার মন সায় দেয়নি। মমতাদি বা অভিষেক হয়তো জানেনও না যে ওদের ছবি ওখানে ব্যবহার করা হয়েছে, অনুমতিও হয়তো নেওয়া হয়নি। আমার মনে হয়েছে দলের কোনও দায়িত্বশীল ব্যক্তির এই কাজ করা উচিত হয়নি। আমাকে যারা এই উৎসবে যাওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন তাঁরা সম্মানের সঙ্গেই আমন্ত্রণ জানিয়েছিলেন। আমার ছবিও দিয়েছিলেন। কিন্তু আমার মনে হয়েছে এই সময়টাই ইলিশ উৎসব করা আর এরকম ছবি দেওয়া সচেতনতা বা রুচির পরিচয় নয়। প্রতি বছরই এই উৎসব হয়। ওই এলাকায় এই অনুষ্ঠানের খুব ভাল সাড়াও পাওয়া যায়। কিন্তু এ বছর এই সময়টা যথাযথ নয়। 

এদিকে, আর জি কর-কাণ্ডের মধ্যে ফের বিস্ফোরক কুণাল। প্রশাসন এমন কাজ করবে কেন, যে পরিস্থিতি সামলাতে 'বিচার চাই' কর্মসূচি নিতে হবে শাসক দলকে? এমন মন্তব্যও করেছেন তিনি। হঠাৎ জাগ্রত বহুরূপীর বিবেক, খোঁচা বিজেপি নেতা সজল ঘোষের। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Municipal Election 2026: ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
Kolkata News: 'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
Kali Puja 2026: দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
Weather Update: কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD
কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget