এক্সপ্লোর

Kunal Ghosh:'হেফাজতে নিয়ে পার্থদার মুখোমুখি বসিয়ে জেরা করা হোক সুজন-শুভেন্দু-দিলীপকে', মন্তব্য কুণালের

TMC On Partha Chatterjee Comment: এবিপি আনন্দকে কুণাল ঘোষ বলেন, 'সাত দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বাম জমানা নিয়ে একই কথা বলেছিলেন। আমিও কাল বিকেলে এই বিরোধীদের সম্পর্কে একই কথা বলেছি।

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teacher Recruitment Scam) মামলায় এবার আদালতে ঢোকার আগে বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এদিন পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা যায় সুজন (Sujan Chakraborty), দিলীপ (Dilip Ghosh), শুভেন্দুর (Suvendu Adhkari) নাম। যা নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে। এদিকে এ প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, পার্থর দাবি করা তিন জনকেই হেফাজতে নিয়ে জেরা করা হোক। 

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বাম জমানায় হোলটাইমার মানেই বাড়িতে কেউ না কেউ চাকরি পেয়েছেন। বিশেষ করে শিক্ষক-শিক্ষিকার চাকরি। এর জন্য কোনও তথ্য লাগবে না। ৩৪ বছরে বাংলায় যা হয়েছে সেটাই প্রমাণ। সবাই জানেন। পার্থ চট্টোপাধ্যায়ের হয়ত কিছু মনে হয়েছে তাই এমন অভিযোগ করেছেন। উনি তো প্রাক্তন শিক্ষামন্ত্রী ছিলেন, তাই উনি যা বলেছেন, সেই নামগুলি কিন্ত এবার তদন্তের আওতায় অবশ্যই আনা উচিত। এঁদের প্রত্যেককে হেফাজতে নিয়ে পার্থবাবুর সঙ্গে মুখোমুখি জেরা করা দরকার। পার্থ চট্টোপাধ্যায় যখন অভিযুক্ত হিসেবে এই অভিযোগ করছেন তখন কেন্দ্রীয় সংস্থা কেবল তৃণমূলের দিকে ছুটবেন অন্য কারও দিকে ছুটবেন না এটা হতে পারে না। যাঁদের নাম পার্থদা বলেছেন তাঁদের মুখোমুখি বসিয়ে জেরা করা হোক।' 

প্রসঙ্গত, ১১.৪৮ নাগাদ একটি ট্যুইট করেছিলেন কুণাল ঘোষ। এরপর ১২.০৫ এ পার্থ চট্টোপাধ্যায় এই মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে এবিপি আনন্দকে কুণাল ঘোষ বলেন, 'সাত দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বাম জমানা নিয়ে একই কথা বলেছিলেন। আমিও কাল বিকেলে এই বিরোধীদের সম্পর্কে একই কথা বলেছি। এটা নতুন কিছু তো নয়। প্রসন্ন রায়ের বাড়ি থেকে দিলীপ ঘোষের নথি কেন পাওয়া গিয়েছে তা নিয়েও তো আমি বলেছি। সাংবাদিকরা কী প্রশ্ন করেছেন আর পার্থবাবু কী বলেছেন সেটা আমার জানার কথা নয়।'  

এদিন পার্থ চট্টোপাধ্যায় আদালতে ঢোকার আগে কী বলেছিলেন? 

  • 'যে সুজন চক্রবর্তী, শুভেন্দুবাবুরা বড় বড় কথা বলছেন তাঁরা নিজেদের দিকে দেখুন'
  • 'উত্তরবঙ্গে তাঁরা কী করেছেন দেখুন'
  • '২০০৯-১০ -এর সিএজি রিপোর্ট পড়ুন'
  • 'সব জায়গায় তদ্বির করছেন যেহেতু আমি বলেছি করতে পারব না'
  • 'আমি বলেছি যে আমি নিয়োগ কর্তা নই'
  • 'আমি বলেছি সাহায্য় তো দূরের কথা কোনও বেআইনি কাজ করতে পারব না'
  • 'শুভেন্দু অধিকারীর ২০১১-১২ সালটা দেখুন, ডিপিএসটি-টা দেখুন কী করেছে'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র

ভিডিও

Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের
Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget