এক্সপ্লোর

Didir Suraksha Kabach: 'দুয়ারে সরকার'-র পর ‘দিদির সুরক্ষাকবচ’, পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের নয়া প্রকল্প, কী সুবিধে মিলবে

TMC Launches Didir Suraksha Kabach : দলের বড় নেতারা ঘুরে যাওয়ার পর ঘরে ঘরে গিয়ে তাঁদের অভিযোগ- অনুযোগ শুনবেন স্থানীয় নেতারা। 

কলকাতা : দুয়ারে সরকার -এর পর তৃণমূল কংগ্রেসের অপর প্রকল্প ‘দিদির সুরক্ষাকবচ’। এই প্রকল্পের উদ্দেশ্য পার্টির সঙ্গে যোগাযোগ তৃণমূল স্তরের সঙ্গে আরও মজবুদ করা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা, ' এবার মানুষের দরজায় পৌঁছবে তৃণমূল কংগ্রেস'। 

' সাড়ে তিন লক্ষ কর্মী, ২ কোটি পরিবারের কাছে পৌঁছবে'

গ্রামে গ্রামে গিয়ে নেতারা রাত্রিবাস করবে বলে আগেই জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই সুরেই মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিলেন। বললেন, ' নিচের স্তরে যাতে কাজ আটকে না থাকে, তা দেখা হবে এর মাধ্যমে' । তৃণমূল নেত্রী বললেন, ' সাড়ে তিন লক্ষ কর্মী, ২ কোটি পরিবারের কাছে পৌঁছবে'। দলের বড় নেতারা ঘুরে যাওয়ার পর ঘরে ঘরে গিয়ে তাঁদের অভিযোগ- অনুযোগ শুনবেন স্থানীয় নেতারা। 

' ভোটের কথা মাথায় রেখে কিছু করি না'

দুয়ারে সরকারের মাধ্যমে আগেই মানুষের দুয়ারে পৌঁছেছে রাজ্য সরকার। এবার পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতগুলি কেমন কাজ করছে, মানুষ সব সুবিধে পাচ্ছে কি না , তা দেখা হবে এই প্রকল্পের মাধ্যমে। যদিও তিনি বললেন, ' ভোটের কথা মাথায় রেখে কিছু করি না'। 

এছাড়াও পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে আগামী ৬০ দিন তৃণমূলের নতুন কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। ১০ কোটি মানুষের জন্য নতুন অ্যাপ দিদির দূত, ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন,  অ্যাপের মাধ্যমে ১৫টি পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। ৩৫০ জন নেতা-নেত্রী আগামী দু'মাস গ্রামে গ্রামে পৌঁছবেন। সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন কি না, তা দেখা হবে। Google Play থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। 

সেই সঙ্গে তাঁর কথায় এল বিভিন্ন সরকারি প্রকল্পের কথা। বললেন, ' আমরা ঐক্যবদ্ধ ভারত, বৈচিত্রের মধ্যে ঐক্যের পক্ষে'
। ১০০ দিনের কাজে ৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে।  ২ হাজার কোটি টাকা খরচ করে নতুন করে ৪৮ লক্ষ কর্মদিবস তৈরি করেছে রাজ্য'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

 

অন্যদিকে সকলের উপস্থিতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন এদিন 'দিদির দূত' অ্যাপের কথা। রাজনৈতিক মহলের ধারণা, ভোটকে পাখির চোখ করে আগামী ৬০ দিন তৃণমূলের নতুন কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। ১০ কোটি মানুষের জন্য নতুন অ্যাপ দিদির দূত, ঘোষণা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন,  অ্যাপের মাধ্যমে ১৫টি পরিকল্পনা পৌঁছে দেওয়া হবে মানুষের কাছে। ৩৫০ জন নেতা-নেত্রী আগামী দু'মাস গ্রামে গ্রামে পৌঁছবেন। সরকারি প্রকল্পের সুবিধা মানুষ পাচ্ছেন কি না, তা দেখা হবে। Google Play থেকে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। 

সেরা শিরোনাম

BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
News Live Blog : যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
যাদবপুরে বুকস্টল ভাঙা নিয়ে হাইকোর্টে CPM-এর মামলা খারিজ
Chorbagan Sarbojanin : চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন
চোরবাগানকাণ্ডে তদন্ত কমিশন নিয়ে বড় নির্দেশ আদালতের, প্রধান বিচারপতি জানিয়ে দিলেন

ভিডিও

Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda
Durga Puja: এছর ৬৩তম বর্ষে হাওড়ার শিবপুর জনসেবা সমিতির পুজো, এবারের থিম 'তাহাদের কথা'
Durga Puja 2026: গ্রেটার কৈলাস ২-এ মহাসমারোহে দুর্গাপুজোর আয়োজন | Delhi | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget