এক্সপ্লোর

Murshidabad News:পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত মুর্শিদাবাদ, ফের আক্রান্ত তৃণমূল নেতা

TMC Leader Again Attacked:পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত মুর্শিদাবাদ। অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল নেতা। রানিনগরে তৃণমূল নেতা খুনের পরের দিনই নওদায় আরেক নেতার উপরে হামলার অভিযোগ।

মুর্শিদাবাদ: পঞ্চায়েত ভোটের (panchayat election) আগে ফের অশান্ত মুর্শিদাবাদ (murshidabad irritation)। অল্পের জন্য রক্ষা পেলেন তৃণমূল নেতা। রানিনগরে তৃণমূল নেতা খুনের পরের দিনই নওদায় আরেক নেতার উপরে হামলার (TMC Leader Attacked) অভিযোগ। মধুপরে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। 

কী ঘটেছিল?
অভিযোগ, নওদার মধুপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে। তৃণমূল নেতা সেলিম রেজাকে লক্ষ্য করে বোমাবাজি ওঠে এদিন। তবে অল্পের জন্য রক্ষা পান ওই নেতা। কিন্তু নেতার উপর হামলার নেপথ্যে কারা? এখনও ধোঁয়াশা কাটেনি। এর আগেও মুর্শিদাবাদে এক তৃণমূল নেতার খুন নিয়ে হইচই পড়ে গিয়েছিল। নদিয়ার সেই তৃণমূল নেতা খুনে এক সপ্তাহের মধ্যেই অবশ্য ৪ জনকে গ্রেফতার করে পুলিশ। 

নতুন যা ঘটল...
গত ২৪ নভেম্বর ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে নওদায় খুন হন পঞ্চায়েত প্রধানের স্বামী ও নদিয়ার তৃণমূল নেতা মতিরুল ইসলাম ।খুনের ঘটনায় প্রথমেই গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠেছিল। দেহরক্ষীর সামনেই নদিয়ার ওই নেতাকে খুন করা হয়েছিল বলে শোনা যায়। আরও নির্দিষ্ট করে বললে, দলের নেতার বিরুদ্ধেই হামলার অভিযোগ ওঠে। প্রাথমিক ভাবে শোনা যায়, ইটভাটার বখরা নিয়ে বিবাদে খুন করা হয় মতিরুল ইসলামকে। দুয়ারে সরকার ক্যাম্প করে ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মতিরুল। দেহরক্ষীর সামনেই বোমা-গুলি চলে। প্রাথমিক তদন্তে উঠে আসে, নওদা থেকে করিমপুরে ফেরার সময় রাস্তা আটকানো হয়েছিল মতিরুলের। তার পরই গুলি, বোমা চলে। আঙুল ওঠে নওদার ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে খুনের অভিযোগ। মিথ্যে অভিযোগ, পাল্টা দাবি ছিল নওদার ব্লক তৃণমূল সভাপতির। এমনকি শাসকদলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে থানায় এফআইআরও করেছিল নিহতের পরিবার। যাঁদের বিরুদ্ধে এফআইআর করা হয়, তাঁদের মধ্যে রয়েছেন নদিয়া জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক ও নওদার তৃণমূল ব্লক সভাপতি সফিউজাম্মান শেখ। তবে হঠাৎ এই হামলার আসল কারণ কী, সেটা তদন্ত এগোলেই স্পষ্ট হবে। পঞ্চায়েত ভোটের মুখে এই ঘটনায় তেতে ওঠে রাজ্য-রাজনীতি। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে CBI তদন্তের দাবি জানান নিহতের স্ত্রী।  সেই ঘটনায় শনিবার নদিয়ার থানারপাড়া এলাকা থেকে আসান শেখ ও মুরুটিয়া থানা এলাকা থেকে কিতাব মণ্ডল নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:'এপাং-ওপাং-ঝপাং...! এমন অখাদ্য জিনিস রাখবেন না', বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget