এক্সপ্লোর

Debaj Chakraborty Close Aide Arrest : বড় গ্রেফতারি ! প্রোমোটারের উপর ভয়ঙ্কর হামলা, গ্রেফতার দেবরাজ-ঘনিষ্ঠ

Debaj Chakraborty Close Aide Arrested : বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার পথে প্রোমোটারের উপর হামলার অভিযোগে গ্রেফতার


ময়ূখ ঠাকুর চক্রবর্তী , কলকাতা : খুন থেকে খুনের চেষ্টা। অশান্তি পাকানো থেকে আর্থিক প্রতারণা। তোলাবাজি। এরকম নানা অভিযোগে কলকাতা থেকে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন একাধিক তৃণমূল নেতা।  বিজেপির বিজয় মিছিল (BJP Victory Rally) থেকে ফেরার পথে প্রোমোটারের উপর হামলার অভিযোগে আরও এক তৃণমূল ঘনিষ্ঠকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম অমিত চক্রবর্তী ওরফে ননী (Amit Chakraborty alias Noni)। তিনি বিধাননগর পুরসভার মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) ঘনিষ্ঠ বলেই পরিচিত।

পুলিশ সূত্রে খবর, প্রোমোটারের উপর হামলা-সহ একাধিক অভিযোগের ভিত্তিতেই অমিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোরবেলা তাঁকে গ্রেফতার করা হয়। ঘটনায় রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।  এর আগে একই ঘটনায় গ্রেফতার হয়েছেন বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী (Samaresh Chakraborty)-সহ আরও দুইজন। গত শুক্রবার দুপুরে বিধাননগর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। প্রোমোটারকে মারধরের অভিযোগে ২০২৪-এর ডিসেম্বরে এই তৃণমূল কাউন্সিলরের নাম উঠে আসে।তারপর দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি। সম্প্রতি, তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠে। সেই ঘটনাতেই শুক্রবার তাঁকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন নাম।

অভিযোগ, এই অমিত চক্রবর্তী বিজেপির বিজয় মিছিল থেকে ফেরার সময় এক প্রোমোটারের উপর হামলা চালায়। সেই ঘটনায় রাজনৈতিক যোগের অভিযোগও সামনে এসেছে। সেই কারণেই এই গ্রেফতারি বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

পুলিশের  প্রাথমিক তদন্তে উঠে আসছে, প্রোমোটার কিশোর হালদারের (Kishore Haldar) উপর ভোট-পরবর্তী হামলা ও হুমকির ঘটনায় ধৃত অমিত চক্রবর্তী ওরফে ননির (Amit Chakraborty alias Noni) যোগসূত্র রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, এক প্রভাবশালী রাজনৈতিক নেতা দেবরাজের  ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ননি এলাকায় দীর্ঘদিন ধরেই তোলাবাজি (Extortion Racket) চালাতেন। অভিযোগ, প্রোমোটিং ব্যবসা  থেকে শুরু করে বিভিন্ন নির্মাণ কাজেও প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন : অভিষেকের ১৭টা ঠিকানায় পৌঁছেছে KMC-র নোটিস, জানতেন মেয়র ফিরহাদ? যা জানা গেল ...            

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা ঢুকতেই হনুমান মন্দিরে পুজো, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনায় মহিলারা
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
Jadavpur Clash : সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
সংঘাতে উত্তপ্ত যাদবপুর, থানায় দায়ের হবে অভিযোগ? কী পদক্ষেপ করছে বিশ্ববিদ্যালয়? জানালেন উপাচার্য
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget