এক্সপ্লোর

Asit Mazumder: স্কুলের পোশাকের গুণমান নিয়ে অভিযোগ, অভিভাবককে ধমকে ফের বিতর্কে তৃণমূল বিধায়ক অসিত

Hooghly News: শনিবার হুগলি গার্লস স্কুলের পরিচালন সমিতির সঙ্গে অভিভাবকদের মিটিং ডাকা হয়। উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: স্কুলের পোশাকের মান নিয়ে প্রশ্ন শুনে মেজাজ হারালেন চুঁচুড়ার তৃণমূল (TMC) বিধায়ক অসিত মজুমদার (Asit Mazumder)। প্রকাশ্য সভায় ধমক দিলেন অভিভাবককে। 'রাজ্য সরকার নিম্নমানের পোশাক দিলে, তা বলার অধিকার সবার আছে। তৃণমূল বিধায়কের আচরণ লজ্জার', কটাক্ষ লকেট চট্টোপাধ্যায়ের। 

প্রকাশ্য সভায় ধমক অভিভাবককে, ফের বিতর্কে অসিত মজুমদার

ফের বিতর্কে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত। হুগলি (Hooghly News) গার্লস স্কুলে এক অভিভাবকের প্রশ্নে মেজাজ হারালেন তিনি। শনিবার হুগলি গার্লস স্কুলের পরিচালন সমিতির সঙ্গে অভিভাবকদের মিটিং ডাকা হয়। উপস্থিত ছিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। অনুষ্ঠানের নাম দেওয়া হয়, মুখোমুখি বিধায়ক। 

সেখানেই এক অভিভাবক সরকারের দেওয়া স্কুলের পোশাক নিয়ে প্রশ্ন তোলেন। তাতেই রেগে যান অসিত। তিনি বলেন, "আপনি বড় বিপ্লবী, আমি বুঝে গিয়েছি।" ওই অভিভাবক বলার চেষ্টা করেন, "আমি কোনও বিরোধী নই।" কিন্তু কটাক্ষ থামাননি অসিত। বরং তাঁকে বলতে শোনা যায়, "আপনি বড় বিপ্লবী আমি বুঝে গিয়েছি। বসুন।"

এর পর অসিত বলে যান, "সিনেমায় পালিয়ে গেলাম। কোনও লাভ নেই। আমি অনেক কিছু জানি। আমি রাস্তায় ঘুরি। আমাকে ওসব শিখিয়ে লাভ নেই। স্কুলের উন্নয়নের জন্য বলুন। থাকব, কথা বলব, হাজার বার। আর যদি এই সমস্ত করেন, পরের বার আর ডাকবই না, মিটে গেল।" এত সমস্যা হলে ছেলেমেয়েকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করতে পারেন বলেও ওই অভিভাবককে কটাক্ষ করেন অসিত।

কিন্তু অসিত মেজাজ হারালে, ওই স্কুলের অভিভাবকদের দাবি, স্কুল থেকে নিম্নমানের পোশাক দেওয়া হয়েছে।  পোশাকের রং নয়, গুণগত মান নিয়েই প্রশ্ন তাঁদের। তাই অসিতের আচরণ নিয়ে প্রশ্ন উঠছে। 

আরও পড়ুন: ৩০ দিনের বেশি গৃহহীনদের ৫ লক্ষ, ভাড়াটেদের ১.৫ লক্ষ, বউবাজারে ঘোষণা ফিরহাদের

তবে এই প্রথম নয়, বিতর্কিত মন্তব্যের জন্য এর আগেও খবরের শিরোনামে উঠে আসেন অসিত। বিজেপি-র লকেটকে নিশানা করে বলেন, "ও গলার লকেট ছিল। আর আমি চুঁচুড়ায় ওঁকে পায়ের নূপুর করে ছেড়ে দিয়েছি। ও আর কারও গলায় উঠবে না। পায়ের নীচেই থাকবে।"

অভিভাবকের সঙ্গে অসিতের আচরণ নিয়ে এ দিন মুখ খোলেন লকেটও। তিনি বলেন, "খুবই লজ্জার কথা। রাজ্য সরকার নিম্নমানের পোশাক দিচ্ছে, সেটা খারাপ বলার গণতান্ত্রিক অধিকার সবার আছে। মহিলাকে চুপ করানোর জন্য বাজে কথা বলছেন। এই ড্রেস পরে সে সিনেমা দেখতে যায়। এই বিধায়ক ৬ থেকে ৬০ বছরের মহিলাদের সবাইকে বাজে কথা বলে। বাংলার মহিলাদের বিরুদ্ধে বলব এই লোকটার বিরুদ্ধে আওয়াজ তুলুন। এই ধরনের পোশাক ওঁকে উপহার দেওয়া উচিত।"

বার বার বিতর্কে জড়িয়েছেন অসিত

যদিও বুঝতে ভুল হয়েছিল বলে পরে জানান অসিত। তিনি বলেন, "আমার পোশাকের কোয়ালিটির ব্যাপারে টেন্ডার ডাকে সরকার, সেই অনুযায়ী মাল আসে। কিন্তু সেই কোয়ালিটিটা আমাদের দেখে নেওয়া উচিত ছিল। আমি এটার স্পেসিফিক অ্যাকশন নেব। এবং ডিএমকে বলব যে এজেন্সি পোশাকের বরাদ্দ পেয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। কেউ নাটক করলে, ইচ্ছে করে কাঁদলে কিছু করার নেই।" তবে বিতর্ক পিছু ছাড়ছে না অসিতের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Tulu Mondal: বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
বাড়ি ভাঙচুর, পেট্রল পাম্পে তাণ্ডব, লরি আটকে রাখা, এমনকী খুনের মামলা... টুলুর নামে অভিযোগের পাহাড়
Anubrata Mondal: 'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
'আমায় টানলে, মানহানির মামলা করব...', টুলু মণ্ডল প্রসঙ্গে বিস্ফোরক অনুব্রত মণ্ডল
Birbhum Tulu Mondal: পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
পাথর খাদানের সাধারণ শ্রমিক থেকে এলাকার 'পাথর-সম্রাট', সরকারের রাজস্ব ফাঁকি দিতে ডুপ্লিকেট DCR? কীভাবে উত্থান টুলু মণ্ডলের
RG Kar Case Update: অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার
অভয়ার পরিবারের আর্জিতে সাড়া, বদলে দেওয়া হল তদন্তকারী অফিসার

ভিডিও

BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।
Madan Mitra: শিবির বদলে মানুষ আগ্রহী নয়, নতুন সরকার কী করে সেই নিয়ে আগ্রহী: মদন মিত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget