এক্সপ্লোর

Police Raid On TMC MLA: রাজ্যের তৃণমূল বিধায়কের বাড়িতে পুলিশ, জামিনঅযোগ্য় ধারায় মামলা দায়ের

Dilip Mondal House Police Raid: FIR দায়েরের পর আজ তৃণমূল বিধায়কের পৈলানের বাড়িতে পুলিশ।

দক্ষিণ ২৪ পরগনা: তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের হুমকির ভিডিও ঘিরে বিতর্ক। FIR দায়েরের পর আজ তৃণমূল বিধায়কের পৈলানের বাড়িতে পুলিশ। গতকাল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জামিনঅযোগ্য় ধারায় দায়ের হয়েছিল FIR। ২টি জামিন অযোগ্য় ধারা-সহ মোট ৪টি ধারায় রুজু হয়েছিল মামলা। আইনত পদক্ষেপ নেওয়া হবে, গতকালই জানানো হয়েছিল ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফে।

আরও পড়ুন, উত্তরপ্রদেশে প্রবল ঝড়-বৃষ্টিতে মৃত ৪৫ ! আহত বহু, ঝড়ের ধ্বংসলীলায় বিপর্যস্ত জেলার পর জেলা

হুমকি কাণ্ডে বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ি ও বাগানবাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। পুলিশের টিম ভিতরে ঢুকতেই সামনে এল, পৈলানে প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রীর আলিশান বাগানবাড়ির ছবি, যা দেখলে তাজ্জব হতে হয়। চিকন ঘাসের মখমলে মোড়া সুবিশাল লন, নীল জলের সুইমিং পুল, বাহারি মূর্তি দিয়ে সাজানো ঝরনা, রয়্যাল বেঙ্গল টাইগারের মডেল, কোথাও আবার গুহার মতন করা রয়েছে। কী নেই তৃণমূল বিধায়কের বাগানবাড়িতে! বেতের চেয়ার, দোলনা, আলাদা গ্লাসরুম, একেবারে বিলাসের বাগানবাড়ি।

সেখানে থরে থরে সাজানো ফরচুনার, থর, স্করপিওর মতো একের পর এক দামি গাড়ি। পৈলানে প্রায় ২০০ মিটার দূরত্বের মধ্যে রয়েছে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ি ও বাগানবাড়ি। সেই বাগানবাড়িতে ম্যাকাও পাখি থেকে অ্যালসেসিয়ান কুকুর, সবই রয়েছে। বাগান বাড়িতে ঢুকে তল্লাশি চালায় পুলিশ। সিলিং ঠুকেও দেখেন তাঁরা। বাগানবাড়িতে গিয়ে দেখা গেল, একটি ঘরে বেশ কয়েকজন উপস্থিত রয়েছে। তাঁদের দাবি, তাঁরা সকলেই তৃণমূল কর্মী। ভোট পরবর্তী হিংসায় ঘরছাড়া রয়েছেন। বিধায়ক কোথায় জিজ্ঞাসা করা হলে, তাঁদের দাবি, তিনি গতকাল বিধানভায় শপথ নিতে গিয়ে আর ফেরেননি। 

  এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী ও RAF-কে সঙ্গে নিয়ে প্রাক্তন পরিবহণ প্রতিমন্ত্রীর পৈলানের বাড়ি কাম অফিস এবং বাগানবাড়িতে পৌঁছে যায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার টিম। তাঁর দুটি ঠিকানাতেই চলছে তল্লাশি অভিযান। গেরুয়া ঝড়ের মধ্যেও এবার বিষ্ণুপুর আসনে জয়ী হয়েছেন তৃণমূলের দিলীপ মণ্ডল। ভোটে দলের ভরাডুবির পরেও সম্প্রতি মুখ্যমন্ত্রী সহ বিজেপির উদ্দেশে তাঁকে হুমকি দিতে শোনা যায়। তৃণমূল বিধায়ককে। হুমকির ভিডিও সামনে আসার পরই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য় ধারায় FIR দায়ের হয়। ২টি জামিন অযোগ্য় ধারা-সহ মোট ৪টি ধারায় মামলা রুজু হয়। এবার সেই তৃণমূল বিধায়কের ঠিকানায় পৌঁছে গেল পুলিশ। যদিও দুটি বাড়ির কোনওটিতেই তৃণমূল বিধায়কের দেখা মেলেনি। 

  মূলত দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের জয়ী তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডলের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ।  বেলাগাম ভাষায় হুমকি দিয়েছেন তৃণমূল বিধায়ক বলে প্রকাশ্যে আসে অভিযোগ। দিলীপ মণ্ডলের ফেসবুক পোস্ট। সেখানে তৃণমূল প্রার্থী দিলীপ মণ্ডলকে বলতে শোনা গিয়েছিল,' অনেক সংযম দেখিয়েছি আমরা। ১৫ বছর শান্তিতে রেখেছিলাম। আর হবে না।’  

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
Cockroach Janta Party : '৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
'৪ সপ্তাহ পর আবারও সরকারের সঙ্গে বৈঠক করব', যা বলল ককরোচ জনতা পার্টি...
Kunal Ghosh Arrested : গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
গ্রেফতার কুণাল ঘোষ, লালবাজারের পথে মমতা...
Advertisement

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget