এক্সপ্লোর

Kaligunj News: দলের অনুমতি ছাড়া কেন কালীগঞ্জের পরিবারকে সাহায্য? হুমায়ুন কবীরকে শোকজ

Debra TMC MLA Humayun Kabir: বুধবার তামান্নার বাড়িতে আর্থিক সাহায্য নিয়ে গিয়েছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর্থিক সাহায্য নেবেন না, সাফ জানিয়ে দেন তামান্নার মা।

Kaligunj News: দলের অনুমতি ছাড়া কেন কালীগঞ্জের পরিবারকে সাহায্য়? হুমায়ুন কবীরকে শোকজ। ডেবরার তৃণমূল বিধায়ককে শোকজ করল দল। 'দলের অনুমতি ছাড়া কেন তামান্না খাতুনের মাকে আর্থিক সাহায্য় করতে গেলেন?' বিধায়কের আচরণ দলের ভাবমূর্তিকে আঘাত করেছে। ডেবরার তৃণমূল বিধায়ককে শোকজ করল দল। 'আমি ব্যক্তিগতভাবে কালীগঞ্জ গেছিলাম। আমি অসুস্থ, এখনও চিঠি পাইনি, পেলে উত্তর দেব, প্রতিক্রিয়া হুমায়ুন কবীরের, গতকাল আর্থিক সাহায্য় করতে গেলে হুমায়ুনকে ফিরিয়ে দেয় পরিবার। 

তৃণমূলের বিজয়োল্লাস থেকে ছোড়া বোমায় মৃত্য়ু হয়েছে ন'বছরের তামান্না খাতুনের। এবার কালীগঞ্জের নিহত বালিকার পরিবারকে আর্থিক সাহায্য় দিতে গিয়ে, প্রবল ক্ষোভের মুখে পড়লেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। সটান অর্থ সাহায্য় প্রত্যাখ্যান করল গরিব পরিবার। যদিও তৃণমূল বিধায়কের দাবি, অরাজনৈতিক সংগঠনের তরফে গেছিলেন তিনি। মানুষ হিসেবে গিয়েছেন। 

বুধবার তামান্নার বাড়িতে আর্থিক সাহায্য নিয়ে গিয়েছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। আর্থিক সাহায্য নেবেন না, সাফ জানিয়ে দেন তামান্নার মা। এর আগে সরকারের তরফেও ক্ষতিপূরণ দেওয়ার কথা হয়েছিল যখন, তখনও তামান্নার মা সাবিনা বলেছিলেন টাকা তিনি দেবেন, তাঁর মেয়েকে যেন ফিরিয়ে দেওয়া হয়। গতকাল তামান্নার মা আরও অভিযোগ করেছিলেন যে তাঁর মুখ বন্ধ করার জন্যই টাকা দিতে আসা হয়েছিল। কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে ঘটে গিয়েছে মর্মান্তিক ঘটনা। শাসক দলের বিজয়োল্লাসের সময় ছোড়া বোমাতে নৃশংস ভাবে মৃত্যু হয়েছে ৯ বছরের বালিকার। বুধবার নিহত বালিকার বাড়িতে আর্থিক সাহায্য নিয়ে হাজির হয়েছিলেন শাসক দলের বিধায়ক (ডেবরা) হুমায়ুন কবীর। 

নিহত বালিকার মায়ের অভিযোগ, 'মুখ বন্ধ' করার জন্যই তাঁকে টাকা দিতে আসা হয়েছিল। এদিকে বিধায়ক হুমায়ুন কবীরের দাবি, তিনি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে সাহায্য করতে এসেছিলেন। বিধায়ক বলেন, 'আমার কোনও কর্মসূচি নয়। আমি একজন মানুষ হিসেবে এসেছি। এটা মানবিকতার বিরুদ্ধে অপরাধ। প্রত্যেকটা মানুষের গর্জে ওঠা উচিত। যার কাছেই বোমা থাকবে যে কোন দলের, কোন বর্ণের, কোন ধর্মের মানুষ দেখার দরকার নেই। প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত।' 

FIR-এ নাম ২৪-এর, ৩ দিনের মাথায় গ্রেফতার ৫। পুলিশের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ তামান্নার বাবা-মা। সিবিআই তদন্তের দাবিতে অনড় তামান্নার পরিবার। গতকালই তামান্নার মা সাবিনা ইয়াসমিন শেখ অভিযোগ করে বলেন, পুলিশের তদন্তে আস্থা নেই তাঁর। পুলিশ আগে থেকে সব জানত বলেও অভিযোগ করেছিলেন তিনি। সাবিনার কথায়, 'পুলিশ সব জানত। তাও আসেনি। বারবার মোলান্ডি গ্রাম থেকে বোমা উদ্ধারের কথা বলা হলেও পুলিশ তা করেনি।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget