এক্সপ্লোর

TMC News: 'দৌড়াতে দৌড়াতে এসেছি, শ্রেষ্ঠ বিধায়ক সায়ন্তিকা ডেকেছেন', প্রশংসায় পঞ্চমুখ সৌগত; খোঁচা দিয়ে ব্রাত্য বললেন...

Sayantika Banerjee : কিন্তু কার পক্ষে বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা ? সৌগত না ব্রাত্যর ? সেই জবাব দিলেন তিনি। 

কলকাতা : দলীয় সাংসদ সৌগত রায়ের কাছে শ্রেষ্ঠ বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ! এনিয়ে মঞ্চেই খোঁচা দিলেন ব্রাত্য বসু । 'দৌড়াতে দৌড়াতে এসেছি, তার কারণ আমাদের শ্রেষ্ঠ এমএলএ সায়ন্তিকা আমাকে ডেকেছেন।' বরানগরের অনুষ্ঠান মঞ্চে সায়ন্তিকার প্রশংসায় পঞ্চমুখ সৌগত। 'সায়ন্তিকাকে শ্রেষ্ঠ বলে চিরতরুণ মনের পরিচয় দিচ্ছেন সৌগতদা', মন্তব্য ব্রাত্যর। কিন্তু কার পক্ষে বরানগরের তৃণমূল বিধায়ক সায়ন্তিকা ? সৌগত না ব্রাত্যর ? সেই জবাব দিলেন তিনি। 

এদিন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে সৌগত বলেন, "আমাদের তো সায়ন্তিকা আছেন। আগে তাপস ছিলেন। তিনি খুব হম্বতম্বি করতেন। কিন্তু, সায়ন্তিকা কারো উপর হম্বিতম্বি করেন না। ভালোবেসে সবাইকে সঙ্গে নিয়ে চলেন। সেইজন্যই উনি ব্রাত্যকে নিয়ে আসতে পেরেছেন। আজ এখানে আসতে আমি সকাল সাড়ে ৭টা থেকে...ইদের নমাজে যাচ্ছিলাম। লোকের বাড়িতে ইদের খাবার খাচ্ছিলাম। কিন্তু, আমি দৌড়াতে দৌড়াতে এসেছি, তার কারণ আমাদের শ্রেষ্ঠ এমএলএ সায়ন্তিকা আমাকে ডেকেছেন। আর আমাদের শ্রেষ্ঠ মন্ত্রী ব্রাত্যকে উনি ধরে এনেছেন।" 

দলীয় সাংসদের এই বক্তব্য প্রসঙ্গে ব্রাত্য বসু বললেন, "অশক্ত শরীর, কিন্তু সৌগতদা কখনও অথর্ব নন। সবসময় চিরতরুণ। তিনি বললেন যে, আমার শ্রেষ্ঠ বিধায়ক সায়ন্তিকা। ঘটনাচক্রে আমিও বিধায়ক। এখন এই যে ৬ মাসের মধ্যে বা ৭ মাসের মধ্যে এই যে শ্রেষ্ঠ বিধায়ক হিসাবে সায়ন্তিকাকে সৌগতদা বেছে নিতে পারছেন, এ তাঁর চিরতরুণ মনের একটা গভীর এবং অসীম ফলাফল। সৌগতদা দাবি করলেন যে, সায়ন্তিকার জন্য আমি এসেছি । আমাদের বিধানসভায় মোস্ট গ্ল্যামারাস এমএলএ...কোনও সন্দেহ নেই। উনি একজন অভিনেত্রী। সবাই আপনারা জানেন। কিন্তু, সৌগতদা বলার কারণেই আমার এখানে আসা। দুজনকেই অনেক ধন্যবাদ।"

অন্যদিকে, এই ইস্যুতে সায়ন্তিকার মন্তব্য, "আমাদের শ্রেষ্ঠ সাংসদ অধ্যাপক সৌগত রায়। উনি আমাদের প্রাণের মানুষ। উনি ভীষণই ভালো... উনি কথা বলেন যখন তখন প্রত্যেকেই আমরা ওঁর কথা স্টুডেন্টের মতো শুনি। উনি আমাকে আশীর্বাদ করেন, সাহায্য করেন, সমর্থন করেন। আমি কৃতজ্ঞ তাঁর কাছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে।"

সম্প্রতি বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বিজেপি এখানে প্রার্থী করেছিল কাউন্সিলর তথা এলাকার জনপ্রিয় নেতা সজল ঘোষকে (Sajal Ghosh)। তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়েন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। যিনি লোকসভা ভোটের টিকিট না পেয়ে অভিমানে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছিলেন। পরে অবশ্য দলের শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে কথা বলে, অভিমান ভাঙান। তারপরই সায়ন্তিকাকে বরানগর উপনির্বাচনের প্রার্থী করা হয়।  ৮ হাজার ১৮ ভোটে জেতেন সায়ন্তিকা। ৬৮ হাজার ৮৯৯ ভোট পান তিনি।

সেরা শিরোনাম

Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget