এক্সপ্লোর

Abhishek Banerjee Helicopter Issue: ওড়ার অনুমতি পেল না অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের হেলিকপ্টার, শেষে হেমন্ত সোরেনের চপার নিয়েই রওনা দিলেন, ষড়যন্ত্রের অভিযোগ

Abhishek Banerjee: বুধবার বীরভূমে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেকের।

কলকাতা: পূর্ব নির্ধারিত কর্মসূচিতে নির্ধারিত সময়ে পৌঁছতে পারলেন না তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক সময়ে বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছে গেলেও, তাঁর হেলিকপ্টারটিকে ওড়ার অনুমতি দেওয়া হয়নি। দীর্ঘ ক্ষণ অনুমতির জন্য অপেক্ষা করে, কথা বলেও সমস্যার সুরাহা হয়নি এদিন। শেষ পর্যন্ত ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের হেলিকপ্টারে চেপেই বীরভূম রওনা দিলেন অভিষেক। (Abhishek Banerjee)

বুধবার বীরভূমে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেকের। রামপুরহাটের বিনোদপুর মাঠে সভা করবেন বলে ঠিক ছিল। বেলা সওয়া ১২টা নাগাদ তারাপীঠের চিলার মাঠে নামার কথা ছিল তাঁর হেলিকপ্টারের। তারাপীঠের মন্দিরে পুজো দিয়ে অভিষেক সভাস্থলে পৌঁছবেন বলে ঠিক ছিল সকাল পর্যন্তও। বাংলাদেশ থেকে কাঠখড় পুড়িয়ে ফিরিয়ে আনা সোনালি বিবিকেও দেখতে যাওয়ার কথা ছিল রামপুরহাট হাসপাতালে, যিনি গতকালই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু দুপুর ২টো বেজে গেলেও অভিষেকের হেলিকপ্টার উড়তে পারেনি। (Abhishek Banerjee Helicopter Issue)

শেষ পর্যন্ত সওয়া ২টোর পর একটি হেলিকপ্টারে চেপে বীরভূম উড়ে যান অভিষেক। পরে জানা যায়, নিজের জন্য বরাদ্দ হেলিকপ্টারে উঠতে পারেননি অভিষেক। শেষ মুহূর্ত পর্যন্ত DGCA-র তরফে অনুমতি না মেলায়, হেমন্তের হেলিকপ্টারে টেপে রামপুরহাট রওনা দেন তিনি। গোটা ঘটনায় বিজেপি-র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলছে বিজেপি। DGCA-র আধিকারিকদের মাধ্যমে তারাই কলকাঠি নেড়েছে বলে অভিযোগ জোড়াফুল শিবিরের।

তৃণমূল জানিয়েছে, আজ যে হেলিকপ্টার নিয়েছিলেন, আজ তাতে উঠতে পারেননি তিনি। আজ যেটিতে চেপে উড়ে গিয়েছেন, সেটি একদিনের জন্য ভাড়া নিয়েছেন হেমন্তের কাছ থেকে। তৃণমূলের তরফে কথা বলে সেই হেলিকপ্টার ভাড়া নেওয়া হয়। এক দিকে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR, অন্য দিকে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই উপলক্ষে জানুয়ারি মাস জুড়ে একাধিক কর্মসূচি রয়েছে অভিষেকের। প্রায় ১৯ দিনে ২৬টি সভা করার পরিকল্পনা রয়েছে অভিষেকের। 'আবার জিতবে বাংলা' স্লোগান দিয়ে গোটা রাজ্যে কর্মসূচিতে নেমেছেন তিনি। এতে ভয় পেয়েই অভিষেকের হেলিকপ্টারকে অনুমতি দেওয়া হয়নি, অভিষেককে আটকানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। এর আগে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও একই সমস্যা দেখা গিয়েছে। এবার অভিষেক সমস্যায় পড়লেন।

এ নিয়ে DGCA-র তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। সূত্র মারফত জানা যাচ্ছে, প্রশাসনিক কারণেই অনুমতি পাওয়া যায়নি। বিজেপি যদিও তৃণমূলের অভিযোগ খারিজ করে দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, "অভিষেকের মতো ব্যক্তির সুরক্ষায় অগ্রাধিকার দেওয়া উচিত। DGCA সেটাই করছে।" তবে নিজেদের অবস্থানে অনড় তৃণমূল। তাই রামপুরহাটের সভা থেকে ঘোষণা করা হয়, "হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে, বিজেপি-র নোংরা রাজনীতিকে হারিয়ে রামপুরহাট আসছেন অভিষেক।"

সেরা শিরোনাম

Kolkata Dengue Statistics: গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
গত ৩ বছরে ডেঙ্গিতে ভয়াবহ ছবি পশ্চিমবঙ্গে, প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলের 'গোপন' তথ্য
West Bengal: ৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
৪টি জেলায় মেডিক্যাল কলেজ, তৈরি হবে একাধিক নতুন হাসপাতাল, ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
ব্রাত্য বসু বাংলা অ্যাকাডেমির চেয়ারম্যান থাকাকালীন সংস্থায় তহবিল তছরুপের অভিযোগ
Suvendu Adhikari: কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর
কমদামে ওষুধ দিতে খোলা হবে ১০০টি অমৃত সেন্টার, বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget