এক্সপ্লোর

Abhishek Banerjee : "দিল্লির পোষা কুকুর হব না, সবকটা চোর বিজেপির সদস্য", CBI জিজ্ঞাসাবাদ শেষে বিস্ফোরক অভিষেক

CBI Interrogation : সকাল ১০টা ৫৯ মিনিটে নিজাম প্যালেসে ঢুকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বেরোলেন রাত ৮টা ৩৮-মিনিটে

কলকাতা : অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI Interrogation)। সকাল ১০টা ৫৯ মিনিটে নিজাম প্যালেসে ঢুকেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বেরোলেন রাত ৮টা ৩৮-মিনিটে। নিজাম প্যালেস থেকে বেরিয়েই সুর চড়ালেন বিজেপির বিরুদ্ধে। আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে। পাশাপাশি আরও একবার প্রশ্ন তুলে দিলেন কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে।

সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে অভিষেক একের পর এক ইস্যুতে সুর চড়ান। বলেন, "জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য, অশ্বডিম্ব। যাঁরা জিজ্ঞাসাবাদ করলেন তাঁদের সময় নষ্ট। আমারও সময় নষ্ট। প্রথম দিন থেকে আমাকে টার্গেট করা হয়েছে। ইডি-সিবিআইকে দিয়ে ধমকানোর চেষ্টা করা হয়েছে। আমি সব প্রশ্নের উত্তর দিয়েছি।" একাধিক ঘটনায় তদন্তের নির্যাস কী ? সেই প্রশ্নও তুলে দেন তিনি। অভিষেক বলেন, "এক বছর ধরে এসএসসি তদন্ত, ১০ বছর ধরে সারদা তদন্ত, একজনও টাকা ফেরত পেয়েছেন ? ১৫ বছর ধরে নোবেল চুরির তদন্ত হচ্ছে, নির্যাস শূন্য। নারদায় যাকে টাকা নিতে ডাকা হয়েছে, তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে ?"

অভিষেক অভিযোগ করেন, নবজোয়ার রুখতে নোটিস পাঠাচ্ছে। তিনি বলেন, "আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে আমায় গ্রেফতার করুন। কেউ তো আটকাচ্ছে না। ইডি, সিবিআই, এনআইএ, এজেন্সিকে দিয়ে ধমকানো হচ্ছে। আমরা বশ্যতা স্বীকার করব না। তদন্তের নাম করে জনসংযোগ যাত্রা রোখার সুপরিকল্পিত চক্রান্ত।"

একহাত নেন গেরুয়া শিবিরকে। বলেন, "আমি দিল্লির পোষা কুকুর হব না। সবকটা চোর বিজেপির সদস্য। বিজেপি কোনও দুর্নীতিগ্রস্তর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ? পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তৃণমূল। শুভেন্দুকে নারদায় টাকা নিতে দেখা গিয়েছে, ওঁকে সাসপেন্ড করেছে ? চিঠির ভিত্তিতে আমাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সুদীপ্ত সেনের চিঠির ভিত্তিতে কেন শুভেন্দুকে জিজ্ঞাসাবাদ করছে না ? অমিত শাহ নিজে বলেছিলেন, তাঁকে মোদির নাম বলতে চাপ দিয়েছিল সিবিআই। এরজন্য অমিত শাহকে ডেকেছে সিবিআই ? দিল্লির গা-জোয়ারি বরদাস্ত করব না। সিবিআইয়ের কাছে কি নারদার ফুটেজ নেই ? তাও শুভেন্দুকে ডাকছে না কেন ? এই জন্যই সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে।"

তাঁর অভিযোগ, রাজনৈতিক দলের নির্দেশে এসব হচ্ছে। যাকে সিবিআই ডাকছে তাঁর সঙ্গে সেটিং, নাকি যাকে ডাকছে না তাঁর সঙ্গে সেটিং? শুভেন্দুর বিরুদ্ধে সিবিআইয়ের সঙ্গে সেটিংয়ের অভিযোগ তোলেন অভিষেক। তিনি বলেন, "শুভেন্দুর বিরুদ্ধে প্রমাণ রয়েছে, তাও তাঁকে ডাকছে না। প্রসন্নর বাড়িতে দিলীপের দলিল মিলেছে, তাঁকেও ডাকেনি সিবিআই। বিজেপির জন্য এক আইন, আমার জন্য আরেক আইন। কংগ্রেসও এজেন্সিকে ব্যবহার করেছে। আমার যা বলার সিবিআইকে বলে এসেছি। আমি রয়্য়াল বেঙ্গল টাইগার হয়েই থাকব। নবজোয়ায়ের সাফল্য দেখেই এসব করছে। রাজনৈতিকভাবে লড়তে না পেরে ইডি-সিবিআইকে লেলিয়ে দিয়েছি। আমি প্রাইম টার্গেট, তাও আমি থামব না। নবজোয়ারকে জনজোয়ারে পরিণত করব।"

 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget