Abhishek Banerjee : ব্যাক টু ব্যাক ৩দিন মুখোমুখি হতে হবে তদন্তকারী এজেন্সির, চাপ ক্রমেই বাড়ছে অভিষেকের উপর
TMC News : ভোটে হারের পর প্রায় প্রতিদিন ভেঙে চুরমার হচ্ছে তৃণমূল।

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, অনির্বাণ বিশ্বাস : পরপর তিনদিন জিজ্ঞাসাবাদ। সই জাল তদন্তে কাল সিআইডি, নিয়োগ মামলায় সোমবার ইডি হাজিরার নোটিস, একইসঙ্গে ভোট প্রচারে উস্কানি দেওয়ার মামলায় মঙ্গলবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে সিআইডি। অন্যদিকে কালই সই জালিয়াতিকাণ্ডে বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করেছে সিআইডি।
ভোটে হারের পর প্রায় প্রতিদিন ভেঙে চুরমার হচ্ছে তৃণমূল। এই আবহেই একদিকে দলের অন্দরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে বিদ্রোহের গর্জন যখন জোরালো হচ্ছে, অন্যদিকে, বিধানসভায় সই জালিয়াতি, ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্য, প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মতো- তিন মামলায় চাপ ক্রমেই বাড়ছে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের উপর। CID-র পাশাপাশি ED-র স্ক্য়ানারে তিনি ।
সই জালিয়াতি মামলায় রবিবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে তলব করেছে সিআইডি। সোমবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ডেকেছে ED। আর মঙ্গলবার অভিষেককে ভোট প্রচারে উস্কানি মামলায় তলব করেছে CID। অর্থাৎ পরপর তিনদিন এজেন্সির মুখোমুখি হতে হবে তাঁকে।
এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক ও শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, "ডেকে তো পাঠাবেই। একটা তদন্ত চলছে। অভিষেক কি সবকিছুর ঊর্ধ্বে ? আইনের ঊর্ধ্বে ? তদন্তের ঊর্ধ্বে?"
বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, "টার্গেট করে গোটা বিষয়টা চলছে।"
ভোট প্রচারে উস্কানিমূলক ভাষণের অভিযোগ সংক্রান্ত মামলায় শুক্রবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নোটিস দেয় CID। তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার সই জালিয়াতির মামলায় ৩ বার হাজিরা এড়ানোর পর, হাইকোর্টের নির্দেশে ভবানী ভবনে যান অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন CID অফিসাররা। তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী ১৪ তারিখ হাজির হওয়ার জন্য বলা হয়। আমি ১৪ তারিখ কলকাতায় আছি, আমি ১৪ তারিখ হাজির হব আবার। আমি কোনও দিন কোনও তদন্ত এড়িয়ে যাইনি।"
সই জালিয়াতিকাণ্ডে রবিবার বেলা বারোটায় অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে তলব করার পাশাপাশি বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকেও তলব করেছে সিআইডি। দুপুর তিনটেয় তাঁকে ডেকে পাঠানো হয়েছে। কুণাল ঘোষ বলছেন, "আমি তদন্তে সহযোগিতা করি। আমাকে ডাকা হয়েছে। আমি যাব। আমি তদন্তে সহযোগিতা চিরকাল করি। আমি আগামিকালও তদন্তে পুরোপুরি সহযোগিতা করব।"
অন্যদিকে, সই জালিয়াতিকাণ্ডে ইতিমধ্যেই CID নোটিস পাঠিয়েছে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রকেও।
রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় বলেন, "পাপ তো কাউকে ছেড়ে যায় না। পাপের ফল তো ভোগ করতেই হবে ওঁকে (মদন মিত্রকে)।"
অন্য়দিকে, ভোটপ্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে শিলিগুড়িতে দায়ের হল নতুন মামলা।
Before You Go
Suvendu Adhikari: "মোদিজির কথায় ডবল ইঞ্জিন মুখ্যমন্ত্রীর কথায় ট্রিপল ইঞ্জিন", কী বললেন মুখ্যমন্ত্রী?





















