এক্সপ্লোর

Lakshmir Bhandar : 'লজ্জা করে না টাকাটা যখন ব্যাঙ্ক থেকে তোলেন', লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে 'বিজেপির মহিলাদের' নিশানা TMC সাংসদের

West Bengal Budget : এবারের অন্তর্বর্তীকালীন বাজেটে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বরাদ্দ বৃদ্ধি ঘোষণা করেছে।

কোচবিহার : লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে জগদীশ বর্মা বাসুনিয়ার মন্তব্যে বিতর্ক। 'লজ্জা করে না টাকাটা যখন ব্যাঙ্ক থেকে তোলেন', 'বিজেপির মহিলাদের' উদ্দেশে মন্তব্য তৃণমূল সাংসদের।  কোচবিহারে পেটলার জনসভায় বিতর্কিত মন্তব্য করেন তিনি। যার পাল্টা জবাব দিয়েছে বিজেপি। TMC MP

কী বলেছেন তৃণমূল সাংসদ ?

কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া বলেছেন, "যারা আজ এখানে কথা বলছেন,সেই বিজেপির মহিলারা হাত পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিক্ষা নিচ্ছেন... লক্ষ্মীর ভাণ্ডার। এটা তো বিজেপি বলে ভিক্ষা। লজ্জা করে না টাকাটা যখন ব্যাঙ্ক থেকে তোলেন। এই টাকাটা ফেরত দেওয়া উচিত। বিনা পয়সায় চাল খাচ্ছেন। কন্যাশ্রীর টাকা নিচ্ছেন, কৃষক বন্ধুর টাকা নিচ্ছেন। আর ভোটটা পদ্মফুলে দিচ্ছেন। বড় লেকচার মারছেন। আবাসের ঘর, সেটার বেলায়ও আপনারা আগে দরখাস্ত করেছেন। আর লেকচারটা মারছেন। কী দিয়েছে বিজেপি ? বলুন আপনারা... এখানকার মানুষ। যে এই ১০-১২ বছরে বিজেপি থেকে একটা প্রকল্প আপনারা পেয়েছেন। আমি কথা বলব না চলে যাব। কেউ যদি বলতে পারে যে ...বিজেপি এসে আমাদের এই উপকারটা করেছে। খালি হিন্দু আর মুসলমান। আর কোনও কথা বিজেপির নেই।"

তাঁর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে বিজেপি। কোচবিহারে বিজেপির সহ সভাপতি বিরাজ বসু বলেন, "জগদীশ বর্মা বসুনিয়া যে কথাগুলো বলেছেন...এটা কারো পৈতৃক সম্পত্তি নয় এই প্রকল্পগুলি। প্রত্যেকটি আমার আপনার করের টাকায়। এই প্রকল্পগুলি রাজ্যের। রাজ্যের বাইরে বিজেপির কোনও মহিলাও নন। বা, অন্য কোনও দলের মহিলাও নন। এগুলো নিয়ে জগদীশ বর্মা বসুনিয়া বা তৃণমূল নেতাদের ভাববার কোনও বিষয় নয়। আমরা ক্ষমতায় এলে...আমরা এই প্রকল্পগুলো কী তৃণমূল, কী বিজেপি, কী অন্য দলের...যারা উপভোক্তা তাঁদের আমরা সঠিক সময়ে সঠিকভাবে দিয়ে দেব।"

এবারের অন্তর্বর্তীকালীন বাজেটে রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বরাদ্দ বৃদ্ধি ঘোষণা করেছে। এর ফলে সাধারণ মহিলারা মাসে পাবেন ১৫০০ টাকা করে, এসসি-এসটি-রা মাসে পাবেন ১৭০০ টাকা করে। এর পাল্টা প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। 'এপ্রিলের মধ্যে যদি বিজেপির সরকার হয়, ১ মে ৩ হাজার টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে', বীরভূমের সভা থেকে এমনই আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। একইভাবে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আরও বাড়বে বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার। Lakshmir Bhandar

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
''ছুটি ছুটি করতে করতে আমাদের রাজ্য শীতঘুমে চলে গেছিল'', এবার সরকারি কর্মীদের জন্য নয়া নির্দেশ মুখ্যমন্ত্রীর?
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভিডিও

High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর
CM Suvendu Adhikari: Awas Yojana-র দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget