এক্সপ্লোর

Kakoli Ghosh Dastidar: আরও বিদ্রোহী কাকলি, এবার দলীয় সব পদে ইস্তফা! কাঠগড়ায় তুললেন তৃণমূলের কোন নেতাদের?

লোকসভার সচেতকের পদ হারার পরেই 'বিদ্রোহ'। আনুগত্যের পুরস্কার বলে দলকেই তীব্র আক্রমণ

কলকাতা: আরও বিদ্রোহী কাকলি ঘোষ দস্তিদার (Kakali Ghosh Dastidar), এবার দলীয় সব পদে ইস্তফা। সাংগঠনিক সভানেত্রীর পর সব পদেই সাংসদের ইস্তফা। লোকসভার সচেতকের পদ হারার পরেই 'বিদ্রোহ'। আনুগত্যের পুরস্কার বলে দলকেই তীব্র আক্রমণ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বৈঠকে যোগ দেওয়ার পরেই সব পদে 'ইস্তফা'।    

চিঠিতে তিনি লিখেছেন, শিক্ষা, দুর্নীতি থেকে আর জি করে অভয়ার মৃত্যু। চিকিৎসকের মৃত্যুতে ওঠা প্রশ্ন ধামাচাপা দেওয়ার অভিযোগ। সব সাংগঠনিক পদে ইস্তফা দিয়ে সুব্রত বক্সিকে চিঠি দিয়েছেন। ব্যথিত করেছে খাদ্য, শিক্ষা দুর্নীতি থেকে আর জি করকাণ্ড। সমস্ত সাংগঠনিক পদে অব্যাহতি চেয়ে সুব্রত বক্সিকে চিঠি, খবর সূত্রের।    
 
সর্বভারতীয় মহিলা তৃণমূলের চেয়ারপার্সনের পদে ইস্তফা দিয়েছেন। মহিলা সাংসদের সঙ্গে এক অশিক্ষিত, অভদ্র সাংসদের অশালীন আচরণ। পদে থেকেও অভদ্র সাংসদের অশালীন আচরণ বন্ধ করা যায় না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতাও না পেলে, পদে থাকার মানে হয় না। নাম না করে কি ফের কল্যাণকেই আক্রমণে তৃণমূলের ৪ বারের সাংসদ? I-PAC-র ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে সুব্রত বক্সিকে কাকলি ঘোষ দস্তিদারের চিঠি। তৃণমূলের সাধারণ কর্মী হিসেবে থাকার কথা জানিয়ে সুব্রত বক্সিকে চিঠি।                

আরও পড়ুন, পুরসভায় তৃণমূলে বড় ভাঙন, পদত্যাগ করছেন কাউন্সিলর সুশান্ত ঘোষ, অরূপ চক্রবর্তী

তাঁকে সরিয়ে লোকসভার মুখ্যসচেতকের দায়িত্বে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ছেড়েছেন জেলা সভানেত্রীর পদ। আর মঙ্গলবার সোজা চলে গেলেন রাজ্য সরকারের প্রশাসনিক বৈঠকে। যা নিয়ে তুঙ্গে জল্পনা। 

প্রসঙ্গত, ১৪ মে, কালীঘাটে দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই, কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে, লোকসভার মুখ্যসচেতকের দায়িত্বে ফেরানো হয় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

এরপর কাকলি ঘোষ দস্তিদার সোশাল মিডিয়ায় পোস্ট করেন, ৭৬ থেকে পরিচয়, ৮৪ থেকে পথচলা শুরু। ৪ দশকের আনুগত্যের জন্য আজ পুরস্কৃত হলাম। এর ১০ দিনের মধ্যেই গত রবিবার, তৃণমূলের বারাসাত সাংগঠনিক জেলার সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কাকলি ঘোষ দস্তিদার। দলের একাংশকেও নিশানাও করেছিলেন। 

আগামী দিনে কী ভূমিকায় দেখা যাবে কাকলি ঘোষ দস্তিদারকে? অপেক্ষা করে আছে আরও কোনও চমক? 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget