এক্সপ্লোর

Sougata Ray : সৌগত রায়ের মুখে বোমা তৈরির ফর্মুলা ! কীভাবে তাঁর আমলে বোমা তৈরি হত, দিলেন বর্ণনা

Sougata Ray On Bomb Making : বর্ষীয়ান তৃণমূল সাংসদের মন্তব্য, ' বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। আমরা ষাটের দশকে যে বোমা দেখেছি, সেই একই বোমা রয়ে গিয়েছে' 

অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন, ঊজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা  : কখনও বসিরহাটে বিস্ফোরণ। কখনও আমডাঙায় বোমাবাজি। কখনও নরেন্দ্রপুরের দুষ্কৃতীদের বোমায় আহত নাবালক! তো কখনও উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৭ বছরের শিশুর বালকের মৃত্যু। রাজ্যের নানা প্রান্তে এই ছবি সামনে আসার পরও, বোমার মধ্যে বিশেষ উদ্বেগের কিছু দেখছেন না দমদমের তৃণমূল সাংসদ! বরং সৌগত রায়ের ( Sougata Ray )  মুখে শোনা গেল বোমা তৈরির ‘ফর্মুলা’!

সোমবার নিশ্চিন্ত গলায় বর্ষীয়ান তৃণমূল নেতাকে বলতে শোনা যায়, ' ওই একটি কৌটার মধ্যে নারকেলের দড়ি পেঁচিয়ে পটাশিয়াম ক্লোরেট, পটাশ আর আর্সেনিক ট্রাই সালফাইড দিয়ে বোমা তৈরি হয়। আধুনিক বোমা পর্যন্ত এখানে তৈরি হয়নি। বরাবরই এই ছিল। ৬০-এর দশকে দেখেছি। তার আগেও নিশ্চয়ই ৫০-এর দশকেও ছিল। তাই এইসব বোমায় ভয় পাওয়ার কিছুই নেই' 

বর্ষীয়ান তৃণমূল সাংসদের মন্তব্য, ' বিজ্ঞানের অগ্রগতি হয়েছে। আমরা ষাটের দশকে যে বোমা দেখেছি, সেই একই বোমা রয়ে গিয়েছে' 

বিরোধীদের কটাক্ষ 
তৃণমূল সাংসদের এই মন্তব্য সামনে আসতেই তাঁকে ঘিরে বিরোধীদের কটাক্ষের ছড়াছড়ি! সেইসঙ্গে তৃণমূলকে জোরাল আক্রমণ!  বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মমতা বাংলায় দুয়ারে বোমা চালু করবে ! সিপিএম  রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কটাক্ষ, '  এতদিন জানতাম উনি জুতো বিশারদ এখন দেখছি উনি বোমা বিশারদ আসলে তৃণমূলে টিকে থাকতে হলে এই ধরনের বিশারদ হওয়ার দরকার আছে আমরা এখন থেকে ওনাকে বোমা সৌগত বলে ডাকবো।' অন্যদিকে  প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্য, ' ভাল লিখত। এখন দিদির পাল্লায় পরে অস্ত্রের কথা বলছে। আমি বলবো আপনি কলম ধরুন। সৌগত বাবুকে বলবো এখন অনলাইনে অস্ত্র পাওয়া যায় রাজ্যে। ' 

'উনি তো ফিজিক্সের প্রফেসর। ভার্সাটাইল বক্তব্য রাখেন। ব্যাখ্যা উনি দিতে পারেন।' এই বলে কার্যত দায় এড়ালেন তাঁর দলের বিধায়ক তাপস রায়। 

এই মুহূর্তের সবথেকে বড় খবর দেখুন এবিপি আনন্দ - য় 

 

Subscribe to our YouTube channel here: https://www.youtube.com/user/abpanandatv
About Channel:
ABP Ananda is a regional news hub that provides you with comprehensive up-to-date news coverage from West Bengal and all over India and World. Get the latest top stories, current affairs, sports, business, entertainment, politics, spirituality, and many more here only on ABP Ananda.

ABP Ananda maintains the repute of being a people's channel. Its cutting-edge formats, state-of-the-art newsrooms commands the attention of million of Bengalis weekly.

Download ABP App for Apple: https://itunes.apple.com/in/app/abp-l...
Download ABP App for Android: https://play.google.com/store/apps/de...

Social Media Handles:

Facebook: https://www.facebook.com/abpananda
Twitter: https://twitter.com/abpanandatv
Google+: https://plus.google.com/+abpananda
-------------------------------------------------

                             

 

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget