এক্সপ্লোর

TMC Name-Logo: 'নাম, প্রতীক' ইস্যুতে 'কমিশনের অর্ডার বেআইনি', দাবি কল্যাণের, স্বাগত জানালেন আখরুজ্জামান

TMC News: নন্দীগ্রাম ও রেজনিগরে উপ নির্বাচন রয়েছে সামনে। আর দুটো কেন্দ্রেই কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে। সেখানে কোন দল কী নাম, প্রতীক নিয়ে দাঁড়াবে, সেই উত্তর মিলবে সকালের মধ্যেই।

কলকাতা: অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম ব্যবহার করতে পারবে না কেউ। জোড়াফুল প্রতীক ফ্রিজ করল কমিশন। ঘাসফুল' প্রতীক ব্যবহার করা যাবে না। বিকল্প নাম ও প্রতীক বেছে নিতে হবে তৃণমূলের ২ শিবিরকে। কমিশনের তালিকা থেকে নতুন প্রতীক বেছে নিতে হবে ২ তৃণমূলকে। এই নির্দেশ মানতে নারাজ কালীঘাট তৃণমূল। সেই শিবিরের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, 'এই নির্দেশ আমরা মানছি না। এটা অনৈতিক। আমরা যা করার তাই করব। যদি আমাদের প্রতীক বাছতে হয়, তা আমরা রাতে চিন্তাভাবনা করব। সকালে চিন্তাভাবনা করব। সকাল ১১ টা পর্যন্ত তো সময় আছে।'

উল্লেখ্য়, নন্দীগ্রাম ও রেজনিগরে উপ নির্বাচন রয়েছে সামনে। আর দুটো কেন্দ্রেই কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে। সেখানে কোন দল কোন নাম ও প্রতীক নিয়ে দাঁড়াবে, সেই উত্তর মিলবে সকালের মধ্যেই। মমতাপন্থী শিবিরের সাংসদ বলছেন, 'আমাদের মাত্র ৩ মিনিট সময় পেয়েছি অর্ডারটা দেখার। আপাতত কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে মাঝে মাঝে বেআইনি বিষয়ও তো মেনে নিতে হয়। তাই কিছু একটা হয়ত ভাবব।'

কমিশনের দেওয়া অর্ডার কেন মেনে নিতে চাইছে না কালীঘাট তৃণমূল? কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় বলছেন, 'অর্ডারটা গ্রহণ করছি না, কারণ অনেকগুলো লিগ্যাল বিষয়ে ভুল আছে। ফ্য়াক্ট নেই। সেগুলো কী করব, তা নিয়ে তো ভাবতে হবে। একটা বেআইনি অর্ডার পাশ করা হয়েছে। কাল সকাল ১১টার মধ্য়ে একটা কিছু ভেবে জানিয়ে দেওয়া হবে।'

এদিকে, ঋতব্রত তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান বলছেন, 'আমরা আশা করেছিলাম যে ঘাসের ওপর জোড়াফুল এই প্রতীক আমাদের সঙ্গে থাকবে। কিন্তু নির্বাচন কমিশন এখন তা ফ্রিজ করে দিয়েছে। কোনও প্রতীক দেয়নি, তাই এই সিদ্ধান্তকে আপাতত স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা আশাবাদী যে আগামীদিনে যখন সিদ্ধান্ত নেওয়া হবে, তখন এই প্রতীক আমরাই পাব, সে বিষয়ে আমি আশাবাদী। আপাতত আমি দিল্লিতে আছি। অরূপ রায়ও দিল্লিতে আছেন। আমরা নিজেরা বৈঠক করে সকাল ১১টার মধ্য়ে জানিয়ে দেব।'

উল্লেখ্য়, তৃণমূল কংগ্রেস ও জোড়াফুল প্রতীক মানেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নামই সবার আগে উঠে আসে। কংগ্রেস থেকে বেরিয়ে আসার পর নিজের নতুন দল গড়েছিলেন মমতা। নিজের হাতে গড়ে তুলেছিলেন তৃণমূল কংগ্রেস। ১৯৯৮ সালের ১ জানুয়ারি সূচনা হয় তৃণমূলের। সেই থেকে গত ২৮ বছর ধরে ওই নাম এবং প্রতীকচিহ্ন ব্যবহার করেই একের পর এক নির্বাচনে লড়াই করেছেন তাঁরা। কিন্তু গত বিধানসভা নির্বাচনে হারের পরই তৃণমূল খানখান হয়ে গিয়েছিল। এবার প্রতীকও হাতছাড়া হল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। 

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
Advertisement

ভিডিও

Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
Sukanta Majumdar News :
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget