এক্সপ্লোর

TMC News : কোয়েলের পর তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফার পথে ? শুরু জল্পনা

West Bengal News : ভাঙন তো আগেই শুরু হয়েছিল, আর এবার '২১ জুলাইয়ের আগে সেই ভাঙন আরও তীব্রতর হল।

বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই ও আশাবুল হোসেন, কলকাতা : তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। তাৎপর্যপূর্ণভাবে এদিনই মোদি সরকারের হেভিওয়েট মন্ত্রী এবং এ-রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে গিয়ে দেখা করেন তিনি। এসবের মধ্যেই তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফা দিতে পারেন বলে জল্পনা চলছে।

বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। এরইমধ্য়ে এবার 'ঋতব্রত-তৃণমূল'-এর পথে রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ও। শুক্রবার 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দেবেন বলে জানিয়েছেন তিনি।

ভাঙন তো আগেই শুরু হয়েছিল, আর এবার '২১ জুলাইয়ের আগে সেই ভাঙন আরও তীব্রতর হল। রাজনৈতিকভাবে আরও নিঃস্ব হলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এর আগে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর, গত ৯ জুলাই, বিজেপিতে যোগ দিয়ে, রাজ্যসভায় যাচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক। এর দু'দিন পর ১১ জুলাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিয়েছেন অনুব্রত মণ্ডল২১ জুলাইয়ের ঠিক আগে, বুধবার, 'ঋতব্রত তৃণমূলে'র শিবিরে গেছেন মদন মিত্রও। আর এবার, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। 

১৩ থেকে কমে তৃণমূলের রাজ্যসভার সদস্য সংখ্যা হল নয়। সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকের পর, এবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও। বিদেশ থেকে ফেরার পরই, বৃহস্পতিবার, রাজ্যসভার চেয়ারম্যান C P রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করে ইস্তফা দেন তিনি। 

বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "কোয়েল মল্লিক তো সরাসরি কোনও দিন রাজনীতি করেননি, পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। উনিও তৃণমূল ছাড়ছেন, অর্থাৎ তৃণমূলের ছত্রছায়ায় কেউ থাকতে চাইছে না। তৃণমূল নির্মূল, আমি এইটুকু বলতে পারি। তৃণমূল শেষ আর যাঁরা তৃণমূলের জামার বদলে অন্যরকম জামা পরছেন, তাঁদেরও মানুষ আবার অন্যভাবে দেখছে। কেউই খুব একটা ভালভাবে নিচ্ছে না, কারণ প্রত্যেকেরই তো অতীত জানা।"

তাৎপর্যপূর্ণভাবে এদিনই মোদি সরকারের হেভিওয়েট মন্ত্রী এবং এ-রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের সঙ্গে গিয়ে দেখা করেন কোয়েল মল্লিক। এখানেই প্রশ্ন উঠছে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দেওয়ার পর এখন কী করবেন কোয়েল মল্লিক ? বিজেপিতে যোগ দেবেন ? সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইকদের মতো তিনিও বিজেপির হয়ে রাজ্যসভায় যাবেন ? সেরকমই ইঙ্গিত দিয়েছেন সুকান্ত মজুমদার।

তিনি বলেন, "কোয়েল মল্লিক আগে থেকেই প্ল্যান করেছিলেন উনি যে তৃণমূলে উনি থাকবেন না। আগামী দিনে তিনি আবার রাজ্যসভায় পৌঁছবেন। যেরকম বাকি ৩ জন সাংসদের সাথে হয়েছে, বিজেপির শক্তি রাজ্যসভাতে আরও বাড়ছে।"

বিধানসভা ভোটের আগে, রঞ্জিত মল্লিকের বাড়িতে গেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। প্রণাম করে, তাঁর হাতে তুলে দিয়েছিলেন তৃণমূলের উন্নয়নের পাঁচালি। আর এরপরই, কোয়েল মল্লিককে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। তারপর তিন মাস কাটতে না কাটতেই এদিন ইস্তফা দিলেন কোয়েল।

তৃণমূলের রাজ্যসভার আরও এক সাংসদও ইস্তফা দিতে পারেন বলে জল্পনা চলছে।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget