এক্সপ্লোর

TMC News: ধর্ষণের অভিযোগের পর ভোট পরবর্তী অশান্তির অভিযোগ, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ককে সিআইডি- র তলব

TMC News: ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের পর একটি অশান্তির ঘটনা ঘটে বলে অভিযোগ। মারপিটেই থেমে থাকেনি অশান্তি। গুলি চলার মতো ঘটনা ঘটেছিল। খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছিল ওই ঘটনায়।

পার্থপ্রতিম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা : ধর্ষণের অভিযোগের পর এবার ভোট পরবর্তী অশান্তির অভিযোগ। ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসকে CID-র তলব। আগামী ৮ সেপ্টেম্বর ভবানী ভবনে বিধায়ক পরেশরাম দাসকে তলব। ২০২৩ সালে পঞ্চায়েত ভোটে এলাকায় অশান্তির অভিযোগ। খুনের চেষ্টা, অস্ত্র আইনের মামলা রয়েছে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। বর্তমানে 'ঋতব্রত-তৃণমূল'- এর সঙ্গে রয়েছেন এই পরেশরাম দাস। 

২০২৩ সালের পঞ্চায়েত ভোটের পর একটি অশান্তির ঘটনা ঘটে বলে অভিযোগ। মারপিটেই থেমে থাকেনি অশান্তি। গুলি চলার মতো ঘটনা ঘটেছিল। খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছিল ওই ঘটনায়। ২০২৩ সালের এই মামলার দায়িত্বভার হাই কোর্টের নির্দেশে গ্রহণ করে সিআইডি। গত মে মাসে এই ঘটনায় এফআইআর দায়ের করে সিআইডি। সেখানে অশান্তি পাকানোর চেষ্টা, গন্ডগোল, মারধর, খুনের চেষ্টা - এইসব ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়াও অস্ত্র আইনেও মামলা হয়েছিল। এই মামলায় আগামী বুধবার ৮ সেপ্টেম্বর, ২০২৬- এ দুপুর ১২টায় ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে ভবানী ভবনে তলব করেছে সিআইডি। 

CJP আন্দোলনে যাওয়ায় ছাত্রের বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ, থানার সামনে অভিযুক্ত ব্যস্ত রাখি উৎসবে 

পরেশরাম দাসের নামে রয়েছে ভূরি ভূরি অভিযোগ। তাঁর মায়ের নামে যে আশ্রম রয়েছে সেটি নদীর চর দখল করে বানানো হয়েছে বলে অভিযোগ। কয়েকদিন আগে এই আশ্রমের দখল নিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলা প্রশাসন। ইতিমধ্যেই সিআইডি- র তরফে নোটিস পাঠানো হয়েছে পরেশরাম দাসকে। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের সময়ে যে হিংসার ঘটনা ঘটেছিল, তার তদন্তের দায়িত্বভার নেওয়ার পর অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। আর তাতেই তদন্তকারীদের বক্তব্য যে বিধায়ককে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং সেই কারণেই তলব করা হয়েছে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসকে। 

ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। বছর তিনেকের আগের মামলায় ক্যানিংয়ের SDPO-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা। মিথ্যে অভিযোগে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন অভিযুক্ত বিধায়ক। মহিলার অভিযোগ, ২০২৩-এ পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর স্বামীকে পঞ্চায়েত সদস্যের জন্য টিকিট পাইয়ে দেওয়ার কথা বলে ৪ লক্ষ টাকা দাবি করেন পরেশরাম দাস। অভিযোগকারিণীর দাবি, স্বামীর কথা মতো সেই টাকা তিনি পরেশরাম দাসের হাতে পৌঁছে দিতে বিধায়কের তৈরি বৃদ্ধাশ্রমে গেলে তাঁকে শারীরিক হেনস্থার শিকার হতে হয়। নির্যাতিতার অভিযোগ, ৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার পর তাঁকে ঘরের মধ্যে আটকে রেখে ধর্ষণ করেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। আরও চাঞ্চল্যকর অভিযোগ হল, ক্যানিং থানায় নালিশ জানাতে গেলেও, তৃণমূল আমলে FIR দায়ের করা হয়নি। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Nepal Accident: এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
এল খারাপ খবর, মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় শিশু-মহিলা-সহ ১৪ জনের মৃত্যু..
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget