এক্সপ্লোর

TMC Mega Rally: SIR-এর বিরুদ্ধে মঙ্গলবার মেগা র‍্যালি তৃণমূলের, মিছিলে হাঁটবেন মমতা-অভিষেক

SIR News: এসআইআর নিয়ে ক্রমশ রাজনৈতিক পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। শাসক-বিরোধী উভয়পক্ষই একে অপরকে নিশানা করছে এনিয়ে।

কলকাতা : SIR-এর বিরুদ্ধে মেগা র‍্যালি তৃণমূল কংগ্রেসের। আগামী মঙ্গলবার দুপুর দেড়টায় এনিয়ে পথে নামছে তৃণমূল কংগ্রেস। রেড রোডে আম্বেডকর মূর্তির পাদদেশ থেকে জোড়াসাঁকো পর্যন্ত হবে মিছিল। মিছিলে হাঁটবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ, যেদিন বিএলওরা অফিসিয়ালি কাজ শুরু করবেন, সেই দিনটিই বেছে নিয়েছে তৃণমূল। মিছিলে কলকাতা এবং সংলগ্ন এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা শামিল হবেন বলে জানা গেছে। 

এসআইআর নিয়ে ক্রমশ রাজনৈতিক পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। শাসক-বিরোধী উভয়পক্ষই একে অপরকে নিশানা করছে এনিয়ে। এই পরিস্থিতিতে কাল SIR নিয়ে বিভিন্ন স্তরের ১৮ হাজার নেতা ও পদাধিকারীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, বৈঠকে তিনি বলেন, BLO-দের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে BLA-দের। এক মিনিটের জন্যেও BLO-দের ছাড়বেন না। কোনওরকম অনৈতিক কাজ BLO-রা করলে BLA-দের বাড়তি নজরদারি রাখতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের এই বার্তা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সূত্রের খবর, শুক্রবারের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, জেলায় জেলায় BLA-1, কে BLA-2 হবেন তা ঠিক করবে। BLA-2, BLO-দের সঙ্গে বাড়ি বাড়ি যাবেন। কারও নাম যেন বাদ না যায়। ১০০% ফর্ম ফিলআপ করে BLO-কে জমা দেওয়ার ব্যবস্থা করতে হবে। BLO-দের এক মিনিটের জন্যও ছাড়বেন না। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্য়ায় আরও বলেন, কোনওরকম অনৈতিক কাজ BLO-রা করলে BLA-দের বাড়তি নজরদারি রাখতে হবে। জানতাম, SIR-এর কৌশলটা বিজেপি নেবে। BLO-দের উপর চাপ তৈরি করা হচ্ছে, যাতে বিজেপিকে সুবিধে করে দেওয়া যায় ও তৃণমূলকে দুর্বল করা যায়। বিজেপির লক্ষ্য অবৈধ ভোটার বাতিল করা নয়, বৈধ ভোটারের নাম বাদ দিয়ে তৃণমূলকে সমস্য়ায় ফেলা। 

বিধায়ক-সাংসদদের উদ্দেশে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলেন, ২৯৪টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে একটি করে ওয়াররুম চালু করতে হবে। সেখানে ১৫ জন করে থাকবেন। ১০ জন সরাসরি BLA-2 র সঙ্গে যোগাযোগে থাকবেন। বাকি ৫ জন ডেটা এন্ট্রির কাজ করবেন। একটিও বৈধ ভোটার যাতে বাদ না যায়। BLA 2 যেমন BLO-র ছায়াসঙ্গী হবেন, বিভিন্ন স্তরের নির্বাচনী সুপারভাইজাররা ERO এবং AERO-র সঙ্গে সম্বন্বয় রেখে চলবেন। সূত্রের খবর, দলীয় নেতাদের অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় আরও বলেন, নির্বাচন কমিশনের আপলোড করা ২০০২ সালের ভোটার তালিকায় গরমিল পাওয়া গেলে রাজ্যস্তরকে জানাতে হবে। প্রয়োজনে আইনের দারস্থ হতে হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Awas Yojana: নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
নাম ছিল আবাসের তালিকায়, পঞ্চায়েত থেকে খবর এল সেই টাকা দিয়ে বাড়ি বানিয়ে বসবাস করছে 'ভূতেরা'!
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget