এক্সপ্লোর

TMC News: সরকারি জমি দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম তৈরি তৃণমূল বিধায়কের, কড়া নির্দেশ দিল প্রশাসন

South 24 Parganas: মাতলা নদীর চরে তৈরি হওয়া এই বৃদ্ধাশ্রম নিয়ে অভিযোগ তুলেছিল বিজেপি। স্থানীয় সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে ওই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা করেন বিধায়ক পরেশরাম।

শান্তনু নস্কর, ক্যানিং: সরকারি জমি দখল করে মায়ের নামে বৃদ্ধাশ্রম। অভিযোগ ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের (Pareshram Das) বিরুদ্ধে। তিনি নিজের মায়ের নামে সরকারি জমি দখল করে চাঁদমনি বৃদ্ধাশ্রম তৈরি করেছিলেন। সেই চাঁদমনি আশ্রমের সরকারি জমি দখল সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করল প্রশাসন। দেওয়া হল ১৫ দিনের মধ্যে জমি খালি করার আদেশ। কেস রেকর্ডে থাকা নথি, BDO-এর যাচাই করা রিপোর্ট এবং পাট্টা সংক্রান্ত তথ্য পর্যালোচনার পর প্রশাসনের তরফে আশ্রম কর্তৃপক্ষকে সরকারি জমির কথিত অনুমোদিত দখল ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মাতলা নদীর চরে তৈরি হওয়া এই বৃদ্ধাশ্রম নিয়ে অভিযোগ তুলেছিল বিজেপি। স্থানীয় সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে ওই বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠা করেন পরেশরাম। সেই বৃদ্ধাশ্রম নিয়ে আগেই নোটিস দেওয়া হয়েছিল। এবার দেওয়া হল জমি ছাড়ার নির্দেশ।

প্রশাসনিক আদেশ অনুযায়ী, আদেশ পাওয়ার তারিখ থেকে ১৫ দিনের মধ্যে ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার (BL&LRO), ক্যানিং-১-এর অনুকূলে জমির দখল হস্তান্তর ও জমি খালি করতে হবে। নির্দেশ অমান্য হলে সংশ্লিষ্ট আইনের অধীনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট জমিতে সরকারি অর্থে নির্মিত ভবন, শেড, সীমানা প্রাচীরসহ অন্যান্য নির্মাণের বিষয়ে BDO, ক্যানিং-১-কে আনুষ্ঠানিক যাচাই ও রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:- নিরাপত্তা নিশ্চিত করার তৎপরতা, বকখালি, জয়রামবাটর বিভিন্ন হোটেলে ফায়ার সেফটি খতিয়ে দেখতে অভিযান 

তবে আশ্রমের মূল ভবনে থাকা বয়স্ক বাসিন্দাদের বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয়েছে। তাঁদের পরিচর্যা, সহায়তা ও পর্যায়ক্রমে পুনর্বাসনের জন্য উপযুক্ত জেলা কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ পাঠানোর কথা জানানো হয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত মূল ভবন থেকে তাঁদের উচ্ছেদ সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ক্যানিং থানার IC-কে BL&LRO ও BDO-কে তাঁদের সরকারি দায়িত্ব পালনে সহযোগিতা এবং এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনের এই নির্দেশ West Bengal Public Land (Eviction of Unauthorized Occupants) Act, 1962-এর সংশ্লিষ্ট ধারার অধীনে জারি করা হয়েছে বলে নথিতে উল্লেখ রয়েছে। জমি দখল সংক্রান্ত বিষয়টি প্রশাসনিক নথি ও আদেশের ভিত্তিতে প্রকাশ করা হয়েছে; সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা-ও জানানো হবে।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন
Weather Update: দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
দিন গুনছে শহরবাসী, শীতের জন্য অপেক্ষা আর কতদিনের? কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Samim Ahamed: অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
অভিষেকের পাশে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন কিছুদিন আগেই, এবার তুলে নেওয়া হল শামিম আহমেদের নিরাপত্তা
Advertisement

ভিডিও

Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
Plane Hijack: শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি দেখে বিমানজুড়ে আতঙ্ক
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget