এক্সপ্লোর

TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে

North 24 Pargana: হালিশহরে তৃণমূলকর্মীর বাবাকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

হালিশহর: ঘটনাস্থল আবারও উত্তর ২৪ পরগনার হালিশহর। আক্রান্ত আবারও এক তৃণমূলকর্মীর পরিবারের লোক। এবার অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকে।

৮ অগাস্ট তোলাবাজি-সহ একাধিক অভিযোগে কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারীর ছায়াসঙ্গী হিসাবে পরিচিত বিরজু কেওতকে গ্রেফতার করা হয়। বিরুজু কেওতের স্ত্রী জেনি প্রাক্তন তৃণমূল কাউন্সিলার ছিলেন। তাঁর স্বামী বিরজু পুলিশ হেফাজতে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন এবং হাসাপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। সেই নিয়ে প্রবল রাজনৈতিক তরজা শুরু হয়েছিল। পরিবারের তরফে দাবি করা হয়েছিল পুলিশ লকআপেই থার্ড ড্রিগির জেরে মৃত্যু হয় বিরজুর।

এক্ষেত্রে আরেক তৃণমূলকর্মীর বাবা আক্রান্ত হলেন বলে খবর। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ঝামেলার ছবি। তৃণমূলকর্মীর বাবাকে মারধরের অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে পাল্টা বিজেপির দাবি এই মারধরের ঘটনার সঙ্গে বিজেপি জড়িত নয়। বরং, পাড়ার দুই প্রতিবেশীদের মধ্যে ঝামেলা এটি।

আক্রান্ত ব্যক্তির দাবি, 'তোমার ছেলেকে বলবে বাড়ি থেকে না বেরোতে। হুঁশিয়ারি দেয় বাগমোড়ে যেন না হয়। আমি বলি বাগমোড়টা তো কারুর কেনা নয়। এরপরে একজন আমায় পিছন থেকে ধাক্কা মারে। একজন চড় মারে। একজন ফেলে লাথি, ঘুষি, চড় যে যার ইচ্ছামতো চালাল। এরা স্থানীয় লোক। এর আগেও তোলাবাজি করত। আজ ছেলেকে না পেয়ে আমায় মেরেছ। অ্যান্টি সোশ্যাল ওরা বিজেপি।'

তিনি থানায় অভিযোগ জানিয়েছেন। তবে গোটা ঘটনায় যে তিনি বেশ ভীত, সেটা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ওই ব্যক্তি। অভিযোগ করছেন, তাঁকে ও তাঁর ছেলেকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছে। 'থানায় অভিযোগ জানিয়েছি। আতঙ্কিত তো অবশ্যই। আমাকে, আমার ছেলে জানে মারার হুমকি দিয়ে গিয়েছে। আতঙ্ক তো থাকবেই', অভিযোগ তাঁর।  

বিজেপির তরফে অবশ্য সবটা অস্বীকার করে বলা হচ্ছে যে এখন সবেতেই বিজেপির নাম জড়ানো ট্রেন্ড। এটা পার্টিগত সমস্যা নয়, বরং পাড়ার সমস্যা। 'এটায় কোনও বিজপি, তৃণমূলের ব্য়াপারই নেই। এটা পাড়াগত সমস্যা। পাড়ার যেটা হয়ে থাকে, এর ওর দিকে বড় চোখ করে তাকাচ্ছে, এই করছে ওই করছে। এটা পাড়াগত একটা ঝামেলা। ওদিকে একটা পুকুর নিয়ে সমস্যা ছিল। সেই পাড়াগত সমস্যাটাকে, বিজেপির ঘাড়ে ঠেলে দেওয়া হচ্ছে, এটা একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। এখানে বিজেপির কিছু নেই। একটা পাড়াতে একটা ঝামেলা হয়েছে নিজেদের মধ্যে। এবার কে, কাকে, কী তকমা দিচ্ছে সেটা দিয়ে তো হয় না। কোথাও কী দেখা গিয়েছে যে বিজেপি গিয়ে মারতে গিয়েছে?' জানান বিজেপি নেতা।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
ভোট পরবর্তী হিংসা মামলায় গ্রেফতার বীরভূমের তৃণমূল নেতা
Samik Bhattacharya: 'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
'কিছু পুলিশ মনে করছেন আমরা মণ্ডল সভাপতি, কিছু মণ্ডল সভাপতি ভাবছেন তিনি শুভেন্দু অধিকারী', কাদের সতর্ক করলেন শমীক ভট্টাচার্য ?
Abhishek Banerjee : আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
আপনার বুলডোজার চালানোর হলে আমার উপর চালান, আমার বাড়ির উপরে চালিয়ে দিন : অভিষেক
Howrah News: শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
শব্দ বাজির তাণ্ডবে ঘরছাড়া ১৩ বছরের পোষ্য 'বুল্টি', এলাকা জুড়ে পোস্টার, খোঁজ দিতে পারলে মিলবে ৫০০০ টাকা পুরস্কার 
Advertisement

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget