এক্সপ্লোর

Hooghly News : কোন্নগরে সরকারি জমিতে তৃণমূলের বেআইনি পার্টি অফিস, চলল বুলডোজার, ভাঙা হল কাউন্সিলরের নির্মাণ

TMC News : ভাঙা হল তৃণমূল কাউন্সিলর খোকন পালের বেআইনি নির্মাণ।

কোন্নগর : রাজ্যে পালাবদলের পর বিভিন্ন বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে এই ছবি। এবার সরকারি জমিতে তৃণমূলের বেআইনি পার্টি অফিসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল ! হুগলি জেলার কোন্নগরের ২০ নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে চলল বুলডোজার। ভাঙা হল তৃণমূল কাউন্সিলর খোকন পালের বেআইনি নির্মাণ। Hooghly News

এদিকে কসবা, তিলজলা থেকে বেলেঘাটা - রবিবার কলকাতার ৩ জায়গায় ভাঙা হয়েছে বেআইনি নির্মাণ। কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন কীভাবে চলেছে এই বেআইনি নির্মাণ ? তৃণমূল জমানায় কেন কড়া অ্যাকশন নেয়নি কলকাতা পুরসভা ? এবার এই প্রশ্নই তুলেছেন রাজ্যের নতুন পুরমন্ত্রী। জবাব দিয়েছে তৃণমূলও।

চোখের সামনে হয়েছে সবটা। একটু একটু করে মাথা তুলে দাঁড়িয়েছে বাঘা বাঘা সব বিল্ডিং। কিন্তু, সবটা বেআইনি...সবটাই গায়ের জোরে বানানো। কিন্তু, এতদিন কীভাবে চলল এই বেআইনি নির্মাণ ? তৃণমূল জমানায় কেন কড়া অ্যাকশন নেয়নি কলকাতা পুরসভা ? কীসের ভয়ে ? বা বলা ভাল, কাদের ভয়ে ? রবিবার কার্যত এই প্রশ্নই তুলেছেন রাজ্যের নতুন পুরমন্ত্রী।

মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "একটা সরু জায়গায় বাড়িটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাড়ি করতে দেওয়া হচ্ছে। এটা কি মিস্টার ফিরহাদ হাকিমের কাছে খবর ছিল না ? মিস্টার ফিরহাদ হাকিম বাঁ ওঁর টিম, মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, অভিষেক ব্যানার্জি, যাঁরা এত কথা বলতেন, তাঁদের কাছে খবর ছিল না? আমরা ১৫ দিন সরকারে আসার পর আমরা জেনে গেলাম, টাকা খেয়েছে, ঘুষ খেয়েছে, চুপ করে থেকেছে, তাঁদেরও শাস্তি হবে।"

রাজ্যের ক্ষমতায় এসে বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই বুলডোজার-অ্যাকশনে নামে কলকাতা পুরসভা। রবিবার, কসবা, তিলজলা থেকে বেলেঘাটা কলকাতার ৩ জায়গায় ভাঙা হয়েছে বেআইনি নির্মাণ।

ইতিমধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে নেওয়া হয়েছে কড়া অ্যাকশন। তৎপর হয়েছে কলকাতা পুরসভাও। তিলজলার দু'টি বহতলে চলেছে বুলডোজার। পুরসভা সূত্রে খবর, দু'টি বহুতলই তৃণমূল বিধায়ক জাভেদ খানের ছেলে ফৈয়াজ আহমেদ খানের। জাভেদ খানের অফিসেও নোটিস পাঠিয়েছে কলকাতা পুরসভা। 

কলকাতা থেকে জেলা, তৃণমূল জমানায়, দিকে দিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বেআইনি বিল্ডিং। এর সবটাই কি সরকারের অলক্ষ্যে ? যদিও অবৈধ নির্মাণ নিয়ে শুরু থেকেই কড়া মনোভাব নিয়েছে নবনির্বাচিত বিজেপি সরকার।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
বর্ধমানের থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি, দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে অনুসরণের নির্দেশ
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Advertisement

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget