এক্সপ্লোর

Saokot On Suvendu:' চ্যাংদোলা করে রাস্তায় ফেলব..', শুভেন্দুর পাল্টা এবার সওকত, '২৬-এ জিতে এস..' !

Saokot Attacks Suvendu On Muslim: : 'তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব..', এবার শুভেন্দুকে জোর নিশানা সওকত মোল্লার !

শান্তনু নস্কর,  দক্ষিণ ২৪ পরগনা: ২৬-এর ভোটে জিতে দেখান, তারপর ছুড়ে ফেলার কথা বলবেন। চ্যাংদোলা মন্তব্যের প্রতিক্রিয়ায় শুভেন্দু অধিকারীকে খোঁচা দিলেন সওকত মোল্লা। জাতের নামে বজ্জাতি তৃণমূল বন্ধ করুক, হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ভোটার লিস্টে ভূত নিয়ে যখন অস্বস্তিতে শাসক ও বিরোধীরা, তখন ভবিষ্যৎ নিয়ে তরজা তুঙ্গে। রঙের উৎসবের দিনেও বাদ নেই রাজনীতির রংবাজি। কয়েক দিন আগেই, বিরোধী দলনেতা দাবি করেন, ১০ মাস পর বাংলা দখল করবে বিজেপি।পাশাপাশি, তৃণমূলের জিতে আসা মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলার হুঁশিয়ারিও দেন।মূলত চলতি সপ্তাহের শুরুতে  শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব।'

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট।তার আগে হিন্দু-মুসলমানের রাজনীতি খুল্লমখোল্লা চলছে! শুভেন্দু অধিকারী বলেন, বিমান বন্দ্যোপাধ্যায়কে, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব, আর ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব। এই রাস্তায় ফেলব। ১০ মাস পরে এই রাস্তায় ফেলব।' এরপরেই ভাঙড়  তৃণমূল বিধায়ক ও পর্যবেক্ষক সওকত মোল্লা  বলেন, বাংলার হিন্দু-মুসলিম-খ্রিষ্টান-আদিবাসী, বাংলার মা-বোনেরা তোমার মুখে আগামীদিনে ঝামা ঘষে দিয়ে উচিত শিক্ষা দেবে।

আরও পড়ুন, রং খেলার নামে ডাক , হোলির দিন খড়দায় TMCP কর্মীকে কুপিয়ে 'খুন' !

বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় বসন্ত উৎসবে যোগ দেন সওকত মোল্লা। সেখানেই চ্যাংদোলা মন্তব্যের সমালোচনা করে বিরোধীল দলনেতাকে খোঁচা দেন ক্য়ানিং পূর্বের তৃণমূল বিধায়ক। ভাঙড় তৃণমূল বিধায়ক ও পর্যবেক্ষক  সওকত মোল্লা বলেন, বাংলার একজন গদ্দার-বেইমান-বিশ্বাসঘাতক, একটা দলবদলু নেতা, যে গত ৪ দিন আগে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য পবিত্র বিধানসভার সামনে দাঁড়িয়ে বলেছেন যে, আগামী ২০২৬ সালে যাঁরা মুসলমান MLA হবে তাঁদের রাস্তায় ছুড়ে ফেলে দেওয়া হবে। এটা কখনও, বাংলা কখনও বলে না। আমি ওকে বলি, আগে '২৬ সালে ভোটে জিতে এস, তবে তুমি ছুড়ে ফেলে দেবে।'

যদিও সওকতকে নিযে শুভেন্দু কোনও মন্তব্য করতে না চাইলেও পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য় সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'সওকত মোল্লা বলেছে তো, সবার আগে সে বন্ধ করুক না, জাতের নামে বজ্জাতি। জাতের নামে বজ্জাতি তো সব থেকে বেশি তো দক্ষিণ ২৪ পরগনায় হচ্ছে, ভাঙড়ে হচ্ছে। জমি দখল হয়ে যাচ্ছে একের পর এক। জাতের নামে বজ্জাতি তারা আগে বন্ধ করুক, যারা এই কাজটা করছে।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget