এক্সপ্লোর

TMC News: 'রেজোলিউশন বুক শোভনদেববাবুর বাড়িতে কেন? ওঁর বাড়িটা তো পার্টি অফিস নয়', বিস্ফোরক সন্দীপন

Sandipan Saha: CID-র হাতে একটি রেজোলিউশন বুক তুলে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেটিই আসল কিনা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, রেজোলিউশন বুক তাঁর বাড়িতে কী করে এল, তা নিয়ে আবার প্রশ্ন তুলেছেন সন্দীপন সাহা। 

কলকাতা : সই জালিয়াতিকাণ্ডে 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'-এর মধ্যে চাপানউতোর শুরু হল। শোভনদেব চট্টোপাধ্যায়ের অভিযোগ, অধ্যক্ষের কাছে যারা অভিযোগ করেছেন, তারাই জাল সই করেছেন। তদন্তে সত্য সামনে আসবে, পাল্টা বলেছেন অভিযোগকারী বিধায়ক সন্দীপন সাহা। সূত্রের খবর, শনিবার CID-র হাতে একটি রেজোলিউশন বুক তুলে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেটিই আসল কিনা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে, রেজোলিউশন বুক তাঁর বাড়িতে কী করে এল, তা নিয়ে আবার প্রশ্ন তুলেছেন সন্দীপন সাহা। 

বিধানসভায় সই জালিয়াতিকাণ্ডে এবার 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'-এর মধ্যে চাপানউতোর শুরু হল। শনিবারই এই মামলার তদন্তে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যায় CID। সূত্রের দাবি, রাজ্যের গোয়েন্দাদের হাতে একটি রেজোলিউশন কপি তুলে দেন তিনি। সই জালিয়াতিকাণ্ডের তদন্তে নেমে এই রেজোলিউশন বুকের খোঁজই চালাচ্ছিলেন রাজ্যের গোয়েন্দারা। একাধিক বিধায়কের সঙ্গে কথা বলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু'বার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, কুণাল ঘোষের মুখোমুখি বসিয়েও জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে আসল রেজোলিউশন বুকের খোঁজে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি লাগোয়া পার্টি অফিসেও তল্লাশি চালিয়েছেন CID আধিকারিকরা। কিন্তু তখন কোনও রেজোলিউশন বুক তাদের হাতে আসেনি। 

এই প্রেক্ষাপটেই শনিবার শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান CID-র তদন্তকারীরা। শোভনদেব চট্টোপাধ্যায় শনিবার CID-র হাতে একটি রেজোলিউশন বুক তুলে দিয়েছেন। তবে CID-র দাবি সেটিই আসল রেজোলিউশন বুক কিনা সেটা পরীক্ষা করে দেখা হচ্ছে। এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখা ভাল, ইতিমধ্যে তিন জন বিধায়ক আদালতের সামনে নিজেদের সইয়ের নমুনা দিয়েছেন। এখন তাঁদের সই নকল করা হয়েছিল কিনা, তা পরীক্ষা করে দেখতে আসল রেজোলিউশন বুকটি দরকার। 

এই প্রসঙ্গে এন্টালির বিধায়ক সন্দীপন সাহা বলেছেন, 'রেজোলিউশন বুক শোভনদেববাবুর বাড়িতে কেন? ওঁর বাড়িটা তো পার্টি অফিস নয়। তার মানে যেদিন CID গিয়েছিল কালীঘাটের বাড়িতে, যেখানে মিটিংটি হয়েছে, সেখান থেকে রেজোলিউশন বুকটা সরিয়ে নেওয়া হয়েছে। এটাই তো অর্থ দাঁড়ায়। যদি সবকিছু পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে নথিপত্র সরাবার প্রয়োজনটা কেন আসছে?' 

একদিকে যেমন তদন্ত চলছে। অন্যদিকে তেমন দোষারোপের পালা শুরু হয়েছে 'কালীঘাট তৃণমূল' ও 'ঋতব্রত তৃণমূল'-এর মধ্যে। শনিবার সই জালিয়াতিকাণ্ডের নেপথ্যে 'ঋতব্রত তৃণমূল'কে দায়ী করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলছেন, 'অবিশ্বাসের জায়গায় ছিল না কেউই, আমরা সকলকেই বিশ্বাস করে বৈঠকে ডেকেছিলাম। কারা করে দিয়ে গেছে, যারা তাড়াতাড়ি সরে গেছে। জাল সইটা করে দিয়েই চলে গেছেন সোজাসুজি স্পিকারের কাছে।' 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
News Live Updates: নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
নারী সুরক্ষায় চালু হচ্ছে ১১২, ঘোষণা শুভেন্দু অধিকারীর, বললেন, 'তৃণমূল এত খারাপ করে গিয়েছে...'
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
Advertisement

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget