এক্সপ্লোর

TMC News: তৃণমূল এখন কার্যত তাসের ঘর। বেরিয়ে আসছে হাঁড়ির খবর! এবার কি টুকরো টুকরো হয়ে যাবে TMC?

West Bengal: মমতাকে কটাক্ষ করতে ছাড়ছেন না প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

কলকাতা: ভোটে ভরাডুবির পর থেকে তৃণমূলে শুধুই ভাঙনের সুর। বিদ্রোহী সাংসদ থেকে প্রাক্তন বিধায়ক। ইস্তফা দিচ্ছেন দলে দলে কাউন্সিলর। অথচ, এসবের মধ্য়েও মমতা বন্দ্য়োপাধ্য়ায় সত্য়িটা স্বীকার করছেন না! তিনি এখনও সেই ভোট চুরির তত্ত্ব খাড়া করে চলেছেন। যাকে সত্য়ি না দেখার ভান বলেও মনে করছেন অনেকে।

অবসরপ্রাপ্ত IAS ও প্রাক্তন তৃণমূল সাংসদ বিক্রম সরকার বলছেন, 'ওর পার্টির মধ্যে ওই একজন, আর সবাই চাকর-বাকর।' প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালি গুহ বলেছেন, 'মমতাদি আপাদমস্তক একটা দুর্নীতিগ্রস্ত লোক, দুর্নীতিগ্রস্ত মহিলা।' তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, 'কোনও একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে।'

রাজপাট শেষ! এবার কি টুকরো টুকরো হয়ে যাবে তৃণমূল? মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের একদা ছায়াসঙ্গীরাই এবার মুখ খুলতে শুরু করেছেন। চৌঠা মে থেকে তৃণমূলের জমিতে শুধুই ভাঙন আর ভাঙন! রাজ্য় হাতছাড়া হয়েছে।

মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কুর্সি গিয়েছে। নিজে হেরেছেন, বিধায়ক পদটা অবধি রাখতে পারেননি। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের 'ডায়মন্ড হারবার মডেল' শেষ। ফলতা বিধানসভায় তৃৃণমূলের জামানত বাজেয়াপ্ত। সংখ্য়ালঘু ভোটও হাতছাড়া। একের পর এক পুরসভায় শুরু হয়েছে তৃণমূল কাউন্সিলরদের গণইস্তফা। তৃণমূল এখন কার্যত তাসের ঘর। বেরিয়ে আসছে হাঁড়ির খবর!

সোনালি গুহ বলেছেন, 'মমতাদি অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছে, ভাইপোকে উত্থান করতে হবে।' অবসরপ্রাপ্ত IAS ও প্রাক্তন তৃণমূল সাংসদ বিক্রম সরকার বলছেন, 'ওর পক্ষে, ও ছাড়া আর কেউ নেই।'

তৃণমূল বিধায়করা হার মেনে নিচ্ছেন! নতুন মুখ্য়মন্ত্রীর প্রশংসা করছেন! তৃণমূল কংগ্রেসের বিধায়ক ঋতব্রত বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, 'উনি (মুখ্য়মন্ত্রী) যে পদক্ষেপ গ্রহণ করেছেন যে, বিরোধী দলের MLA-দের বৈঠকে ডাকছেন। আমি মনে করি, এটা গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর।'

অথচ, মমতা বন্দ্য়োপাধ্য়ায় সত্য়িটা স্বীকার করতে পারছেন না! গতকালও মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, 'রেজাল্টটা ডিক্লেয়ার করেছে জেতার জায়গায় হারা আর হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় ১৫০ সিটে এবং সেটা নাহলে আমরা ২২০-২৩০টা সিট পেতাম।'

তাঁকে কটাক্ষ করতে ছাড়ছেন না প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী। বলেছেন, 'শোকপ্রকাশ করে কোনও লাভ নেই। আপনি হেরেছেন। আগে আপনি বলতেন এত কাজ, তাই ছবি আঁকার সময় পান না, কবিতা লেখার সময় পান না, এখন আপনার ভরপুর সময় এখন। আপনি ভাল করে ছবি আঁকুন, কবিতা লিখুন।'

ভোটে তৃণমূলকে ছুড়ে ফেলে দিয়েছেন রাজ্য়বাসী। কিন্তু চোখ বুজে থেকে সত্য়িটা না দেখার ভান করছেন প্রাক্তন মুখ্য়মন্ত্রী!

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Advertisement

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget