এক্সপ্লোর

Moidul Islam : অভিষেকের সঙ্গে গিয়েছিলেন সিজিও কমপ্লেক্সেও, গ্রেফতার শিক্ষক নেতা মইদুল ইসলাম, চাঞ্চল্যকর অভিযোগ

অভিষেককে ED জিজ্ঞাসাবাদের সময় CGO-তে গেছিলেন মইদুল, তারপরই গ্রেফতার।

কলকাতা : গ্রেফতার তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম। দক্ষিণ ২৪ পরগনার হটুগঞ্জ এলাকা থেকে অভিষেক-ঘনিষ্ঠ এই শিক্ষক নেতাকে গ্রেফতার করল ডায়মন্ড হারবার থানার পুলিশ।

২০২২ সালের ৫ সেপ্টেম্বর,  দক্ষিণ ২৪ পরগনার বোলসিদ্ধি-কালীনগর পঞ্চায়েতের তৎকালীন তৃণমূল উপপ্রধান দেবব্রত ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যু হয়। নিজের বাড়ি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে, রাস্তার ধার থেকে উদ্ধার করা হয় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে দাবি, ওই ব্যক্তির কাছ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়। যেখানে, মৃত্যুর জন্য ওই পঞ্চায়েতেরই প্রধান-সহ মইদুল ইসলাম মোল্লার নামও উল্লেখ করা ছিল। এরপরই, আত্মহত্যায় প্ররোচনা যোগানোর অভিযোগ তোলে মৃতের পরিবার।  

পালাবদলের রাজ্যে নতুন করে খোলা হল প্রায় ৪ বছর আগেকার এই ফাইল। পুলিশ সূত্রে খবর, সেই মামলায়, নতুন করে মইদুল ইসলামকে হন্যে হয়ে খুঁজতে শুরু করে ডায়মন্ড হারবার থানা।  সোমবার, সিজিও কমপ্লেক্সে, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। খবর পেয়েই সিজিও-মুখী হয় ডায়মন্ড হারবার থানা। পুলিশের আসার খবর পেয়ে আগেভাগেই, বেপাত্তা হয়ে যান তৃণমূলের শিক্ষক সেলের এই নেতা। এরপর মঙ্গলবার সকালে, হটুগঞ্জ থেকে পাকড়াও করা হয় তাঁকে।  মইদুল ইসলাম বলেন,   'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসিয়েছে। যেহেতু অভিষেকদার সঙ্গে সোনারপুর-সহ বিভিন্ন জায়গায় লড়াই করছি।  কালও সারারাত তল্লাশি করেছে। আমি জেনেবুঝে এসেছি। লড়াই জারি থাকবে। আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকব।' এই মামলা এবার কোনদিকে গড়ায়, সেটাই দেখার।

সোমবার অভিষেক - ঘনিষ্ঠ মইদুল তাঁর সঙ্গেই ছিলেন। এদিন সিজিও কমপ্লেক্স-এ অভিষেক ঢোকার পরও তিনি ছিলেন সেখানে। কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগেই তিনি সেখান থেকে সরে যান। গ্রেফতার এড়াতে ডায়মন্ড হারবার এলাকা ছাড়ারও চেষ্টা করে সে। পুলিশ সূত্রে দাবি, ডায়মন্ড হারবারের নেতড়া স্টেশনে ট্রেনে করে পালানোর চেষ্টা করছিলেন তিনি। তার আগেই তাঁকে ধরে ফেলা হয়। মঙ্গলবার আদালতে নিয়ে আসার পথে, ধৃত মইদুল ইসলামকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ওঠে 'চোর চোর' স্লোগান।  মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করা হতে পারে। তাঁকে হেফাজতে চাইবে পুলিশ।                                       

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Advertisement

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget