এক্সপ্লোর

Narendra Modi: বন্দে ভারত উদ্বোধনে আজ কলকাতায় মোদি, দিনভর ঠাসা কর্মসূচি!

Vande Bharat: রাজ্যের প্রথম ও দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার ঘোরাটোপে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। টহল দিচ্ছে SPG। 

কলকাতা: আজ একদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। হাওড়া থেকে উদ্বোধন করবেন বন্দে ভারত এক্সপ্রেসের। নিরাপত্তার কারণে বন্ধ থাকবে ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্ম। আজ একাধিক অনুষ্ঠানে মুখোমুখি হতে পারেন মোদি-মমতা। বন্দে ভারতের সূচনা থেকে গার্ডেনরিচ গঙ্গা কাউন্সিলের বৈঠকে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়এছে। একদিকে মোদির সফরের জন্য আজ স্ট্র্যান্ড রোডে ভারী যান চলাচল নিয়ন্ত্রণ। হাওড়া ব্রিজের পরিবর্তে চলবে দ্বিতীয় হুগলি সেতু দিয়ে। যাত্রীদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ। অন্যদিকে প্রধানমন্ত্রীর সফরের জন্য গাঁধী মূর্তির পাদদেশে আজ ধর্নায় বসতে নিষেধ করা হয় এসএলএসটি চাকরিপ্রার্থীদের। জানানো হয়েছে পুলিশের তরফে।

আগামীকাল হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নিরাপত্তার ঘেরাটোপে স্টেশন চত্বর। বন্ধ ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্ম। রেল সূত্রে খবর, বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকাল থেকে নিয়ন্ত্রিত হবে একাধিক ট্রেনের যাত্রাপথ।

নতুন বছরের প্রথম দিন থেকে শুরু হবে দৌড়। তার আগে শুক্রবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রাজ্যের প্রথম ও দেশের সপ্তম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনকে ঘিরে নিরাপত্তার ঘোরাটোপে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স। বৃহস্পতিবার দিনভর টহল দিল SPG। চলল স্নিফার ডগ দিয়ে তল্লাশি। 

চলছে স্নিফার ডগ দিয়ে তল্লাশি। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার রাত থেকে বন্ধ করে দেওয়া হয়েছে নিউ কমপ্লেক্সের ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্ম। বৃহস্পতিবার সারাদিন এবং শুক্রবার দুপুর ২টো পর্যন্ত ওই প্ল্যাটফর্মগুলি পুরোপুরি বন্ধ থাকবে। ওই প্ল্যাটফর্মগুলি থেকে যে সমস্ত ট্রেন ছাড়ার কথা ছিল, সেগুলি অন্য প্ল্যাটফর্ম থেকে ছাড়ার ব্যবস্থা করা হবে। 
শুক্রবার দুপুর পর্যন্ত বন্ধ থাকবে হাওড়া স্টেশনের নিউ ক্যাব রোড। 

সফরসূচি অনুযায়ী...

  • শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। 
  • সকাল সাড়ে ১০ টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। 
  • রেল সূত্রে খবর, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। 
  • আরসিটিসি হেলিপ্যাড থেকে গাড়িতে করে হাওড়া স্টেশনে পৌঁছবেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষ্যে সেজে উঠছে রাস্তার রাস্তার দু'পাশ। 
  • শুক্রবার সকাল ১১টা ১০-এ গার্ডেনরিচে আইএনএস সুভাষ-এ নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানোর কথা মোদির।
  • সকাল ১১-৩৫-এ ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। 


এদিন সকালে হাওড়া স্টেশনে প্রস্তুতি খতিয়ে দেখতে যান, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার,  বিজেপির আইটি সেলের প্রধান ও পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্যসহ বিজেপির নেতা-নেত্রীরা। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত সপ্তাহে ৬ দিন চলবে বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া ও নিউজলপাইগুড়ির মাঝে ট্রেনটি থামবে বোলপুর, মালদা টাউন, বরসোই স্টেশনে।

রেল সূত্রে খবর, বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য শুক্রবার সকাল থেকে নিয়ন্ত্রিত হবে একাধিক ট্রেন। যে উলুবেড়িয়া লোকাল সকাল ৯.১৮-য় হাওড়া পৌঁছয়, সেটি যাত্রা শেষ করবে সাঁতরাগাছিতে। ৯.৩৭-এ হাওড়ায় পৌঁছয় যে পাঁশকুড়া লোকাল এবং ১০.৪৫-এ হাওড়ায় ঢোকে যে মেচেদা লোকাল- সেগুলিও আসবে সাঁতরাগাছি পর্যন্ত। ১০.৫৫ ও ১১.০৫ মিনিটে যে পাঁশকুড়া ও উলুবেড়িয়া লোকাল হাওড়া আসে, তা সাঁতরাগাছিতেই দাঁড়িয়ে যাবে। শুক্রবাররে অনুষ্ঠান শেষে দুপুর সোয়া ২টো নাগাদ দিল্লি উড়ে যাবে প্রধানমন্ত্রীর বিমান।

সেরা শিরোনাম

News Live Updates: 'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
'আরশোলা, ছারপোকাদের উৎপাত থেকে ভারতবর্ষকে বাঁচাতে হবে', পুজো উদ্বোধনে গিয়ে বললেন শুভেন্দু অধিকারী
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget