এক্সপ্লোর

CBI: জেল হেফাজতের মেয়াদ শেষ, তাপস, কুন্তল ও নীলাদ্রিকে আদালতে পেশ সিবিআই-এর

Alipur Court: গত কয়েকদিনের তদন্তে উঠে আসা নতুন তথ্য, পাশাপাশি গোপাল দলপতির সঙ্গে কুন্তলকে বসিয়ে মুখোমুখি জেরায় কী তথ্য উঠে এসেছে, তা কেস ডায়েরির মাধ্যমে আদালতে পেশ করবে কেন্দ্রীয় এজেন্সি। 

প্রকাশ সিনহা, কলকাতা: দুর্নীতি মামলায় জেল হেফাজতের মেয়াদ শেষে আজ ফের তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষকে আলিপুর আদালতে পেশ করবে সিবিআই। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতির কিংপিন কারা? কাদের পকেটে টাকা ঢুকেছে? গত কয়েকদিনের তদন্তে উঠে আসা নতুন তথ্য, পাশাপাশি গোপাল দলপতির সঙ্গে কুন্তলকে বসিয়ে মুখোমুখি জেরায় কী তথ্য উঠে এসেছে, তা কেস ডায়েরির মাধ্যমে আদালতে পেশ করবে কেন্দ্রীয় এজেন্সি। 

নিয়োগ দুর্নীতি মামলায় এবার কুন্তল ঘোষের মুখে উত্তরবঙ্গের প্রভাবশালী নেতার নাম! সূত্রের খবর, গতকাল গোপাল দলপতির সঙ্গে মুখোমুখি জেরার সময় কুন্তল বলেন, উত্তরবঙ্গের প্রভাবশালী এক রাজনৈতিক নেতার পিএ কেন ওঁকে টাকা পাঠিয়েছেন, জিজ্ঞাসা করুন। সিবিআই সূত্রের দাবি, এই মর্মে গোপাল দলপতির স্ত্রীর সংস্থার আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। 

নিয়োগ দুর্নীতির মাকড়সার জাল যে গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে সেই তথ্য উঠে এসেছে আগেই। এবার সেই নেটওয়ার্কে আরও স্পষ্টভাবে এল উত্তরবঙ্গের নাম! উত্তরবঙ্গের এক রাজনৈতিক নেতার নাম জড়াল স্পাইডার সিল্কে! পাওয়া গেল মুম্বই-কানেকশন! সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারীদের জেরার মুখে, উত্তরবঙ্গের এক প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম করেন কুন্তল ঘোষ।

সেই সূত্রেই সামনে এসেছে, গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের স্ত্রী-র নামে নথিভুক্ত মুম্বইয়ের এক সংস্থার নাম। সিবিআই সূত্রের খবর, গোপাল দলপতির ব্যাঙ্ক স্টেটমেন্ট পরীক্ষা করে দেখা গেছে, উত্তরবঙ্গের এক প্রভাবশালী নেতার, পিএ-র অ্যাকাউন্ট থেকে, ৩৯ লক্ষ টাকা পাঠানো হয়েছে মুম্বইয়ের ওই সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সবমিলিয়ে বিভিন্ন সময়ে ওই অ্যাকাউন্টে জমা পড়া টাকার অঙ্ক প্রায় ৬০ থেকে ৬৫ লক্ষ। 


মঙ্গলবার কুন্তল ঘোষের সঙ্গে গোপাল দলপতিকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের দাবি, প্রশ্নোত্তর পর্বে রীতিমতো কথা কাটাকাটি শুরু হয় কুন্তল ও গোপালের মধ্যে! সেই সময় কুন্তল বলে ওঠেন, উত্তরবঙ্গের প্রভাবশালী এক রাজনৈতিক নেতার পিএ কেন ওঁকে টাকা পাঠিয়েছেন, জিজ্ঞাসা করুন। গোপাল দলপতিকে চেপে ধরেন সিবিআই অফিসাররা। সিবিআই সূত্রের খবর, সেই বিষয়ে প্রশ্ন করা হলে, গোপাল দলপতি উত্তর দেন, তাঁর ঠিক মনে পড়ছে না! মনে হচ্ছে ব্যবসার টাকা! গোয়েন্দারা তখন, গোপালকে সেই সংক্রান্ত ব্যবসায়িক নথি নিয়ে বুধবার ফের নিজাম প্যালেসে আসার নির্দেশ দেন। গোপাল বলেন, বুধবার আসতে পারবেন না। দিল্লি যেতে হবে। সিবিআই অফিসাররা স্পষ্ট জানিয়ে দেন, দিল্লি যেতে হবে না। বুধবার নথি নিয়ে আসতেই হবে!

নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, যুব তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম সামনে এসেছে! কৌতুহলের বিষয়, কুন্তল বর্ণিত, উত্তরবঙ্গের সেই প্রভাবশালী রাজনৈতিক নেতার নাম কী?

গোপাল দলপতির সঙ্গে সেই নেতার যোগসূত্র কী? কাদের কাদের কাছ থেকে তোলা হয়েছিল লক্ষ লক্ষ টাকা? এই সমস্ত প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Agnimitra On JU : 'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget