এক্সপ্লোর

Anubrata Mondal: আজ আবেদনের শুনানি হচ্ছে না, আরও ১২ দিন তিহাড়েই অনুব্রত

৫ মে দিল্লির রাউস অ্যাভানিউ কোর্টে অনুব্রতর জেল-বদল মামলার শুনানি হবে। এ দিন আদালত থেকে তিহাড়ে ফেরত যাওয়ার সময় অনুব্রত জানান, তাঁর বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। জামিন পেলে ভাল হয়। 

বিজেন্দ্র কুমার, নয়া দিল্লি: গরুপাচার মামলায় আরও ১২ দিন তিহাড়েই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। আজ আদালতে পেশ করা হলে, ১৫ এপ্রিল পর্যন্ত বীরভূমের তৃণমূল সভাপতির জেল হেফাজতের মেয়াদ বাড়াল দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট। অন্যদিকে, এর আগে তিহাড় জেল থেকে আসানসোল জেলে ফেরত পাঠানোর আবেদন জানিয়েছিলেন অনুব্রত।

আজ তার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু শনিবার দ্বারকা আদালতের এক আইনজীবীকে খুনের প্রতিবাদে দিল্লি বার কাউন্সিলের ডাকা ধর্মঘটের জেরে আজ অনুব্রতর আবেদনের শুনানি হয়নি। ৫ মে দিল্লির রাউস অ্যাভানিউ কোর্টে অনুব্রতর জেল-বদল মামলার শুনানি হবে। এদিন আদালত থেকে তিহাড়ে ফেরত যাওয়ার সময় অনুব্রত জানান, তাঁর বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। হাসপাতালে আছেন, জামিন পেলে ভাল হয়। 

কোনও দিকেই মিলল না স্বস্তি! গরুপাচার মামলায় আপাতত তিহাড় জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। এদিকে দিল্লি হাইকোর্টে ৪ মাস পিছিয়ে গিয়েছে বীরভূমের তৃণমূল সভাপতির জামিনের আবেদনের শুনানি। ইডির অভিযোগের প্রেক্ষিতে এক মাসের মধ্যে অনুব্রত মণ্ডলের আইনজীবীকে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পরবর্তী শুনানি ২৭ জুলাই। 

আপাতত দিল্লির তিহাড় জেলেই থাকতে হবে গরুপাচার মামলায় ধৃত বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে! দিল্লি হাইকোর্টে ৪ মাস পিছিয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানি! অর্থাৎ কেষ্টর কষ্ট কমার এখনই কোনও সম্ভাবনা নেই! গরুপাচার মামলায় গত বছরের ১৭ নভেম্বর আসানসোল জেলে গিয়ে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতাকে প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করে ইডি।  নানা টালবাহানার পর দোলের দিন অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে আসে কেন্দ্রীয় সংস্থা।২১শে মার্চ, ইডি-র হেফাজত শেষে, আপাতত তিহাড় জেলে ঠাঁই হয়েছে অনুব্রত মণ্ডলের। এর মাঝে রাউস অ্যাভিনিউ কোর্টে জামিনের আর্জি করলেও, তা খারিজ করে দেয় আদালত। এরপর একাধিক আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বীরভূমের কেষ্ট!

তার মধ্যে রয়েছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে রাউস অ্যাভিনিউ কোর্টে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার এক্তিয়ার কোনও গ্রাউন্ডে তাঁকে ইডি গ্রেফতার করেছে, তা না জানানোর অভিযোগ এবং জামিনের আবেদন।  বুধবার অনুব্রত মণ্ডলের এই তিনটি আবেদনের শুনানি একসঙ্গে হয় দিল্লি হাইকোর্টে বিচারপতি দীনেশ শর্মার এজলাসে। রাউস অ্যাভিনিউ কোর্টের জারি করা প্রোডাকশন ওয়ারেন্টের ভিত্তিতে যেহেতু অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যে দিল্লিতে নিয়ে আসা হয়েছে, তাই সেই সংক্রান্ত আবেদন এদিন আর শুনতে চায়নি দিল্লি হাইকোর্ট। 

এর পর অনুব্রত মণ্ডলের আইনজীবী জানান, কোন প্রেক্ষিতে এবং কী কারণে ইডি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে, তা তাঁদের জানানো হয়নি। এ নিয়ে বিচারপতি ইডিকে গ্রেফতার সংক্রান্ত নথি দেওয়ার জন্য নির্দেশ দেন। এর পর অনুব্রত মণ্ডলের আইনজীবী তাঁর জামিনের আবেদন জানান। তখন বীরভূমের তৃণমূল সভাপতির বিরুদ্ধে ওঠা অভিযোগের উল্লেখ করে জামিনের তীব্র বিরোধিতা করেন ইডির আইনজীবী। 

সেকথা শুনে অনুব্রত মণ্ডলের আইনজীবীকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার জন্য ইডিকে নির্দেশ দেন বিচারপতি এবং ইডি-র অভিযোগের প্রেক্ষিতে চার সপ্তাহের মধ্যে অনুব্রতর আইনজীবীকে তাঁদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। ২৭ জুলাই পরবর্তী শুনানি। এরই মধ্যে তিহাড় জেল থেকে আসানসোল জেলে ফিরে যাওয়ার জন্য ২৫ মার্চ রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। সেই আবেদনের শুনানি হবে তেসরা এপ্রিল। 

গরুপাচারকাণ্ডে আসানসোলের সিবিআই আদালতেও পিছিয়েছে অনুব্রত-মামলার শুনানি। ইডি-র মামলায় দিল্লির তিহাড় জেলে বন্দি বীরভূমের তৃণমূল সভাপতি। গরুপাচার মামলায় এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে ভার্চুয়ালি পেশ করার কথা ছিল অনুব্রতকে। দিল্লি হাইকোর্টে অনুব্রতর শুনানি জুলাই পর্যন্ত পিছোনোয় এদিন আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আসেননি তৃণমূল নেতার আইনজীবী। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget