এক্সপ্লোর

Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

Tollygunge Bulldozer Action: টালিগঞ্জে নির্মাণ ভাঙতে গিয়েও ফিরে এল বুলডোজার। উচ্ছ্বাসের বাঁধ ভাঙল এলাকায়।

কলকাতা: ওয়াকফ সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ। সেই নির্মাণ ভাঙতে টালিগঞ্জে পৌঁছেছিল বুলডোজারও। সেই নিয়ে উত্তেজনা তৈরি হয় এলাকায়। পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু হয় স্থানীয়দের। হাইকোর্টের স্থগিতাদেশে ফিরে গেল বুলডোজার শেষ পর্যন্ত। আর তাতেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙতে দেখা গেল। বুলডোজারকে পিছু হটতে দেখে আনন্দে মেতে ওঠেন স্থানীয়রা। (Tollygunge Bulldozer Action)

টালিগঞ্জের সতীশ মুখার্জি রোডের ঘটনা। এক ব্যক্তি অভিযোগ করেন, বেআইনি ভাবে ওয়াকফের জমি দখল করে পার্টি অফিস তৈরি করেছিল তৃণমূল। সেখানে ওই নির্মাণটি ভাঙতে পৌঁছয় পুলিশ। নির্মাণ ভাঙতে পৌঁছয় বুলডোজারও। কেন্দ্রীয় বাহিনীও নামানো হয় সেখানে। কিন্তু সেখানে পুলিশ এবং বুলডোজার দেখে উত্তেজনা ছড়ায়। পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু হয় স্থানীয়দের। অভিযোগকারীকে মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। সব মিলিয়ে পরিস্থিতি তেতে ওঠে। (Kolkata News)

আরও পড়ুন: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’

স্থানীয়রা দাবি করেন, ওই নির্মাণ তৃণমূলের পার্টি অফিস নয়। বরং সেটি একটি বাড়ি, মানুষ থাকেন। বাড়িটির চারিদিকে বাঁশের কাঠামো চোখে পড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিও এবং তৃণমূলের প্রতীকচিহ্নও দেখা যায়। কিছু নোটিসও সাঁটা ছিল দেওয়ালে। 'আশ্রিতা', 'কলরব' লেখাও চোখে পড়ে। নির্মাণটি ভাঙতে বুলডোজার আনা হয় বলে জানায় পুলিশ। কিন্তু সেই নিয়ে তর্কবিতর্ক শুরু হয়। কান্নায় ভেঙেও পড়েন কয়েকজন মহিলা।

অভিযোগকারী ব্যক্তি বলেন, "ওই সব দুষ্কৃতী, ক্রিমিনাল...সব দখল করে বসে আছে। আমি এখানকার মতুয়ালি সেক্রেটারি। ওয়াকফ এটা, হেরিটেজ। ওটা তৃণমূলের পার্টি অফিস ছিল। দখল করে বানিয়েছে।" যদিও স্থানীয় বাসিন্দারা অভিযোগ অস্বীকার করেন। তাঁরা জানান, ওই নির্মাণ তাঁদের আশ্রয়স্থল। সেটিকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে। এক মহিলা বলেন, "আমরা থাকব কোথায়? পার্টি অফিস ছিল না কোনও। এমনি ছবি লাগানো হয়েছিল। আসলে ঘরই। লোক থাকত। ওই তো জিনিসপত্র নামানো হচ্ছিল। কোথায় যাবে গরিব মানুষ? অনেকজন থাকতেন।"

আরও পড়ুন: মাস্ক পরার দিন ফিরল, সোয়াইন ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?

সেই নিয়ে উত্তেজনার পারদ যখন চড়ছে, হঠাৎই পিছু হটতে শুরু করে বুলডোজার। পুলিশ জানায়, পুরসভা জানিয়েছে, ওই বেআইনি নির্মাণ ভাঙায় স্থগিতাদেশ দিয়েছে। শেষ পর্যন্ত বুলডোজার সরিয়ে ফিরে যায় পুলিশ। আর তাতেই উচ্ছ্বাস বাঁধ ভাঙে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মামলাটি ঝুলছিল। আদালতের স্থগিতাদেশে খুশি তাঁরা। পুলিশ এবং বুলডোজারকে পিছু হটতে দেখে আনন্দে জয়ধ্বনি দেন অনেকে। শিসও শোনা যায়। এক মহিলা বলেন, "আমার অনেক লোক। গরিব মানুষ। থাকার জায়গা নেই। খুব খুশি আমরা।" 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Ahishek Banerjee : অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
অভিষেক থানা থেকে বেরোতেই চরম উত্তেজনা, মুখোমুখি বিজেপি ও কালীঘাট-তৃণমূলের সমর্থকরা ; যা হল...
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ, কলকাতায় ফের হানা ইডির, একযোগে ১২ জায়গায় তল্লাশি
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
ল্যান্ডফল শেষ, কিন্তু কলকাতায় চলবে তুমুল বৃষ্টি? বিপজ্জনক হবে আবহাওয়া? কী জানাল আবহাওয়া অফিস?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget