এক্সপ্লোর

Raju Jha Murder Update:'মায়ের নামে রেজিস্ট্রেশন,' শক্তিগড়ে শ্যুটআউটে ব্যবহৃত গাড়ির প্রথম মালিকের হদিশ

Shaktigarh Murder Update: এবিপি আনন্দে কী জানালেন পাটুলির বাসিন্দা সোহম চক্রবর্তী?

আবির দত্ত, কলকাতা: শক্তিগড়ে শ্যুটআউটে (Raju Jha Murder Update) ব্যবহৃত গাড়ির প্রথম মালিকের হদিশ পেল এবিপি আনন্দ। শক্তিগড়ে শ্যুটআউটে ব্যবহৃত গাড়ির রেজিস্ট্রেশন পাটুলির বাসিন্দা সোহম চক্রবর্তীর মায়ের নামে। '২০১৭-য় গাড়িটি কিনেছিলাম, ২০২২-এ বিক্রি করে দিই। একটি সংস্থার মাধ্যমে গাড়িটি বিক্রি করেছিলাম, কিন্তু এখনও নাম ট্রান্সফার হয়নি। ২০২২-এ গাড়িটি একটি সংস্থার মাধ্যমে বিক্রি করলেও এখনও ১০ হাজার টাকা পাই। পুলিশকে গোটা বিষয়টি জানাব।' এবিপি আনন্দে জানালেন পাটুলির বাসিন্দা সোহম চক্রবর্তী।

গাড়ির প্রথম মালিক কে?

শক্তিগড়ে শ্যুটআউটে ব্যবহৃত গাড়ির প্রথম মালিকের হদিশ পেল এবিপি আনন্দ। শক্তিগড়ে শ্যুটআউটে ব্যবহৃত গাড়ির রেজিস্ট্রেশন পাটুলির বাসিন্দা সোহম চক্রবর্তীর মায়ের নামে রয়েছে। সোহম চক্রবর্তী বলেন, '২০১৭-য় গাড়িটি কিনেছিলাম, ২০২২-এ বিক্রি করে দিই। একটি সংস্থার মাধ্যমে গাড়িটি বিক্রি করেছিলাম, কিন্তু এখনও নাম ট্রান্সফার হয়নি।' সোহম জানান, সংস্থার তরফে জানানো হয়েছিল নাম ট্রান্সফার না হওয়ার পর্যন্ত ১০ হাজার টাকা দেওয়া হবে না। সেই নাম বদলে বেশ কিছুদিন সময় লাগবে বলেও জানিয়েছে সংস্থাটি, দাবি সোহমের। সেই কারণেই এখনও ১০ হাজার টাকা তিনি পাননি। ওই সংস্থার সঙ্গে দাম সংক্রান্ত আলোচনা এবং আরও যাবতীয় কথা মেলের মাধ্য়মে হয়েছে। সেই যাবতীয় তথ্য এবং টাকার লেনদেনের নথি তাঁর কাছে রয়েছে। পুলিশ চাইলে যাবতীয় তথ্য তিনি দিতে পারবেন, জানিয়েছেন পাটুলির বাসিন্দা সোহম চক্রবর্তী। সোহমের আরও দাবি, যে সংস্থাকে তিনি গাড়ি বিক্রি করেছিলেন, তাদের সঙ্গে ডিল হয়েছে, অন্য কেউ গাড়ি কিনলে তাঁর নামে ট্রান্সফার হয়ে যাবে। তাঁর আগে পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তির নামে গাড়ি থাকবে। অন্য কাউকে গাড়ি বিক্রি করা হয়েছে সে সম্পর্কে কিছুই জানানো হয়নি বলে দাবি সোহমের। গোটা বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। 

শক্তিগড়ে শ্যুটআউটে খুন দুর্গাপুরের কয়লা মাফিয়া রাজু ঝা। ওই শ্যুটআউটের সময় ঘটনাস্থলেই ছিল কেন্দ্রীয় এজেন্সির খাতায় পলাতক গরুপাচার মামলায় অভিযুক্ত শেখ আব্দুল লতিফ। যে গাড়িতে খুন হয়েছে, সেই গাড়িটি শেখ আব্দুল লতিফের। যে ফরচুনার গাড়ির মধ্যে খুন, সেই গাড়ির পাশে ঘুরে বেড়াচ্ছে লতিফ, এমনই ভিডিও ভাইরাল হয়েছে।  ঘটনাস্থলেই আব্দুল লতিফ উপস্থিত থাকলেও কেন কেউ জানল না তা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ দাবি করেছিল তিনজন ছিল, গাড়ির চালক, কয়লা মাফিয়া ও রাজুর সঙ্গী ব্রতীন। কিন্তু ভিডিওতে দেখা যায় সেখানে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ। ঘটনাস্থলেই গরুপাচার মামলায় অভিযুক্ত লতিফ ছিল, জানতেই পারল না পুলিশ, উঠছে এমন প্রশ্ন।

আরও পড়ুন: Kunal Ghosh: 'বামফ্রন্ট জমানায় ডাক্তারি পড়তে মুখ্যমন্ত্রীর কোটা ছিল' ডাক্তারি পড়ার কোটা নিয়ে প্রশ্ন কুণালের

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget